Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
যুক্তরাষ্ট্রের বর্ণবাদ বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়েছে পশ্চিমা বিশ্বে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
08 June, 2020, 11:20 am
Last modified: 08 June, 2020, 06:56 pm

Related News

  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান
  • বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখে ইরাকি স্ট্রাইকার আইমান 
  • আমেরিকার ওপর ‘সীমাহীন’ গুপ্তচরবৃত্তি করছে ইসরায়েল, বাড়ছে পেন্টাগনের উদ্বেগ
  • ইরানের অবরুদ্ধ অর্থ দিয়েই উপসাগরীয় মিত্রদের ক্ষতিপূরণ দিতে চায় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের বর্ণবাদ বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়েছে পশ্চিমা বিশ্বে

আন্দোলনকারীদের চাপের মুখে মিনিয়াপোলিস পৌরসভার সংখ্যাগরিষ্ঠ সদস্য স্থানীয় পুলিশ বিভাগ ভেঙ্গে দেওয়ার অঙ্গীকার করেছেন। অন্যদিকে, লন্ডনে আয়োজিত প্রতিবাদ সমাবেশ পুলিশি বাঁধার মুখে সহিংসতায় রুপ নেয়।
টিবিএস ডেস্ক
08 June, 2020, 11:20 am
Last modified: 08 June, 2020, 06:56 pm
লন্ডনে হোয়াইট হলের কাছে পুলিশি হামলার শিকার হয় আন্দোলনকারীরা। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস নগর কাউন্সিলের ৯জন সদস্যের একটি সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিদল স্থানীয় পুলিশ বিভাগ ভেঙ্গে দেওয়ার পক্ষে সম্মতি দিয়েছে। গতকাল রোববার নেওয়া এই সিদ্ধান্তে সংখ্যাগরিষ্ঠ পৌর প্রতিনিধির সম্মতি থাকায়, এটিকে ভেটো দেওয়ার মাধ্যমেও বাতিল করা যাবে না। অর্থাৎ, প্রায় নিশ্চিতভাবেই তালা ঝুলতে চলেছে নগরীর আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর দপ্তরে। 

বর্ণবাদী নির্যাতনে স্থানীয় পুলিশের দীর্ঘদিন ধরে জড়িত থাকার অভিযোগ, জর্জ ফ্লয়েডকে হত্যার পর নতুন গতি লাভ করে। এ অবস্থায় নগর কর্তৃপক্ষের পক্ষপাতদুষ্ট আচরণ নিয়েও তীব্র প্রতিবাদ করছে বিক্ষোভকারীরা। 

এ প্রেক্ষিতেই পুরোনো পুলিশ বিভাগ ভেঙ্গে বর্ণবাদী মনোভাবে দুষ্ট নয়, এমন একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৈরি করার পক্ষে অবস্থান নিয়েছে নগর কাউন্সিল। 

নিজদের সিদ্ধান্তের বিষয়ে কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়, নগরীর বর্তমান পুলিশ বিভাগকে সংস্কার করা সম্ভব নয়, তাই এটি ধীরেধীরে পুরোপুরি ভেঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নগরীর ঘাসে আচ্ছাদিত এক ময়দানে ঘোষণাটি দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিল হাজারো মানুষ। উপস্থিত সকলে হাততালি এবং হর্ষধবনির মাধ্যমে এ সিদ্ধান্তকে স্বাগত জানায়। খবর নিউইয়র্ক টাইমসের। 

নগর কাউন্সিলের এই সিদ্ধান্ত আন্দোলনকারীদের জন্য একটি বড় জয়। দীর্ঘ দিন ধরেই তারা বর্তমান পুলিশি ব্যবস্থার সংস্কার সম্ভব নয় বলে দাবি করে আসছিলেন। বর্তমান প্রতিশ্রুতির ফলে মিনিয়াপোলিস শহরে সকল বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে বলেও তারা আশা প্রকাশ করেছেন। 

কৃষ্ণাঙ্গ অধিকারগোষ্ঠী ব্ল্যাক ভিশনের পরিচালক ক্যানডেস মন্টেগোমারি বলেন, 'অসংখ্য জীবন ঝরে পড়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অথচ কারো মৃত্যু হওয়ার আগেই এমনটি করা প্রয়োজন ছিল।'

নগরীতে আয়োজিত এক র‍্যালীতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেছেন। এসময় তিনি আরও বলেন, সশস্ত্র এবং জবাবদিহিতাবিহীন পুলিশের টহল না থাকলেই বরং আমরা বেশি নিরাপদ বোধ করব। রাষ্ট্র দ্বারা সমর্থিত এই গুণ্ডাবাহিনীর কাজই হলো; কালো মানুষদের লক্ষ্য করে সহিংসতা পরিচালনা করা। 

যুক্তরাষ্ট্রে গতপরশু শনিবার রেকর্ড সংখ্যক জনতার ঢল নামে চলমান আন্দোলনে যোগ দিতে। তবে শুধু যুক্তরাষ্ট্রেই নয়, আন্দোলন ছড়িয়ে পড়েছে বর্ণবাদের গভীর সামাজিক ঐতিহ্য থাকা পশ্চিমা দুনিয়ার অন্যান্য দেশেও।

গতকাল লন্ডনে আয়োজিত এমনই এক প্রতিবাদ সমাবেশ পুলিশি বাঁধার মুখে পড়ে, দুই পক্ষের মাঝে সহিংস সংঘর্ষে রুপ নেয়। 

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিটের কাছে এই সংঘর্ষের সূত্রপাত। এসময় লন্ডন পুলিশের সদস্যদের; ধাক্কা দিয়ে, ব্যাটনের আঘাত করে এবং কখনোবা ঘুসি মেরেও বিক্ষোভকারীদের সরিয়ে দিতে দেখা গেছে। 

মিছিল নিয়ে সামনের দিকে দাঁড়িয়ে থাকা পুলিশের লাইনে কাছকাছি আসা মাত্রই এমন আচরণের সম্মুখীন হয় প্রতিবাদী জনতা। পুলিশের বাঁধার মুখে বিচ্ছিন্নভাবে পার্লামেন্ট স্কয়ার, হোয়াইট হল এবং ডাউনিং স্ট্রিটে তিনটি অংশে অবস্থান করে আন্দোলনকারীরা। এসময় অনেককেই পুলিশের মারপিট থেকে বাঁচতে দেওয়াল ডিঙাতে দেখা গেছে। 

যুক্তরাজ্যের অপর শহর ব্রিস্টলে স্থাপিত এক দাস ব্যবসায়ীর মূর্তি ভেঙ্গে ফেলে জনতা।  

লন্ডন ছাড়াও রোববার রোম, মাদ্রিদ, ওয়ারশ, সিডনি, হংকংসহ বিশ্বের নানা শহরে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব শহরের রাস্তায় হাজার হাজার মানুষ নেমে এসে প্রাতিষ্ঠানিকভাবে সংগঠিত বর্ণবাদের অবসান দাবি করে।  

মাদ্রিদের মার্কিন দূতাবাসের সামনে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১১টায় মার্কিন দূতাবাসের সামনে এক বর্ণবাদ বিরোধী র‍্যালির আয়োজন করা হয়। সেখানে স্পেনের রাজধানীর হাজার হাজার অধিবাসী অংশ নিয়েছেন। 

ছবি: এল স্পাইসো

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিশ নগরে গ্রেপ্তারের পর ঘাড়ে হাঁটু গেড়ে চাপ দিয়ে জর্জ ফ্লয়েডকে হত্যা করে শ্বেতাঙ্গ পুলিশ। 

সেই বর্বরতাকে অনুভব করতেই স্পেনের বর্ণবাদ বিরোধী র‍্যালিতে অংশগ্রহণকারীরা এক পর্যায়ে মাটিতে শুয়ে পড়েন। এসময় তারা বলতে থাকেন 'আই কান্ট ব্রিদ' বা আমি নিঃশ্বাস নিতে পারছিনা। মৃত্যুর আগে ১০ মিনিট ধরে জর্জ ফ্লয়েডও এই একই আকুতি করেছিলেন। কিন্তু, তাতেও নিষ্ঠুরতা কমেনি হত্যাকারীদের। 

মাটিতে শুয়ে জর্জ ফ্লয়েডের অন্তিম মুহূর্তের কথা ভেবে এসময় অনেকের চোখ অশ্রু চলে আসে। এদেরই একজন মাদ্রিদভিত্তিক কৃষ্ণাঙ্গ মডেল ডে লা ক্রুজ। 

তিনি বলেন, জর্জ ফ্লয়েডের সঙ্গে হওয়া বৈষম্য ও নির্যাতনকে আমি অন্তরে অনুভব করেছি। এটা আমাকে ব্যথিত করেছে। ঈশ্বর জানেন, এই নিষ্ঠুরতা ফ্লয়েডের প্রাপ্য ছিল না। 

 

Related Topics

টপ নিউজ

বর্ণবাদ বিরোধী আন্দোলন / যুক্তরাষ্ট্র / মিনিয়াপোলিস / যুক্তরাজ্য / লন্ডন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান
  • বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখে ইরাকি স্ট্রাইকার আইমান 
  • আমেরিকার ওপর ‘সীমাহীন’ গুপ্তচরবৃত্তি করছে ইসরায়েল, বাড়ছে পেন্টাগনের উদ্বেগ
  • ইরানের অবরুদ্ধ অর্থ দিয়েই উপসাগরীয় মিত্রদের ক্ষতিপূরণ দিতে চায় যুক্তরাষ্ট্র

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net