Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
তাসকিনের দ্বিতীয় আঘাত, ধুঁকছে নেদারল্যান্ডস

খেলা

টিবিএস রিপোর্ট, কলকাতা থেকে
28 October, 2023, 03:00 pm
Last modified: 28 October, 2023, 04:49 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

তাসকিনের দ্বিতীয় আঘাত, ধুঁকছে নেদারল্যান্ডস

তিন বলে দুইবার জীবন পাওয়া ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস এক পাশ সামলে লড়াই করে যাচ্ছেন।
টিবিএস রিপোর্ট, কলকাতা থেকে
28 October, 2023, 03:00 pm
Last modified: 28 October, 2023, 04:49 pm

জুটি গড়ার পর দ্রুত দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে নেদারল্যান্ডস। এরপর আবারও প্রতিরোধ গড়ে তোলে ডাচরা। অবশ্য এবারও এই জুটিতে লম্বা পথ পাড়ি দেওয়া হয়নি তাদের। বাস ডে লেডেকে ফিরিয়ে এই জুটি ভেঙে দিলেন তাসকিন আহমেদ। ম্যাচে এখন পর্যন্ত এটা তার দ্বিতীয় উইকেট।

ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসের সঙ্গে ৪৪ রানের জুটি গড়ার পথে ১৭ রান করেন ডে লেডে। কয়েকবার দিক হারানো নেদারল্যান্ডস রান তুলতে রীতিমতো ধুঁকছে। ৩০ ওভার শেষে ৫ উইকেটে তাদের সংগ্রহ ১১৭ রান। এডওয়ার্ডস ৩৪ ও সাইব্যান্ড এঙ্গেলব্রেখট ৩ রানে ব্যাটিং করছেন।  

মুস্তাফিজ-সাকিবে কোণঠাসা নেদারল্যান্ডস

শুরুর ধাক্কা সামলে জুটি গড়ে তুলেছিল নেদারল্যান্ডস। তৃতীয় উইকেটে ৫৯ রান যোগ করেন ওয়েসলে বারেসি ও কলিন অ্যাকারম্যান। এ দুজনকে ফিরিয়ে ডাচদের চেপে ধরেছে বাংলাদেশ। মুস্তাফিজুর রহমানের পর দলকে উইকেট এনে দেন অধিনায়ক সাকিব আল হাসান। 

১৪তম ওভারে মুস্তাফিজের ফুল লেংথের ডেলিভারিতে শট খেলতে গিয়ে সাকিবের হাতে ধরা পড়েন ৪১ বলে ৮টি চারে ৪১ রান করা বারেসি। পরের ওভারে ১৫ রান করা অ্যাকারম্যানকে ফেরান সাকিব, তার তোলা ক্যাচটি নেন মুস্তাফিজ। আরেকটি উইকেটের দেখা পেতে পারতো বাংলাদেশ। কিন্তু তিন বলের মধ্যে ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসের দুটি ক্যাচ ফেলেন লিটন কুমার দাস ও মুশফিকুর রহিম।

উইকেটে থিতু হয়ে যাওয়া দুই ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে গেছে নেদারল্যান্ডস। ১৭ ওভার শেষে ৪ উইকেটে ডাচদের সংগ্রহ ৬৯ রান। স্কট এডওয়ার্ডস ৫ ও বাস ডে লেডে ১ রানে ব্যাটিং করছেন। 

শুরুতেই তোপ দাগলেন তাসকিন-শরিফুল

বল হাতে শুরুটা দারুণ হলো নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশের। তিন ওভারের মধ্যেই ডাচদের দুই উইকেট তুলে নিয়েছে তারা। দ্বিতীয় ওভারে তাসকিন আহমেদ আঘাত হানেন, পরের ওভারে উইকেট তুলে নেন শরিফুল ইসলামও। 

কলকাতার ইডেন গার্ডেন্সে চলমান এই ম্যাচ দিয়ে বাংলাদেশ দলে ফিরলেন তাসকিন। কাঁধের চোটের কারণে আগের দুই ম্যাচ খেলা হয়নি তার। ফেরার ম্যাচে শুরুতেই দলকে উইকেট এনে দিলেন তিনি। তার পায়ের ওপর করা ডেলিভারি ফ্লিক করতে গিয়ে সাকিব আল হাসানের হাতে ধরা পড়েন ডাচ ওপেনার বিক্রমজিৎ সিং। 

পরের ওভারে শরিফুলের করা অফ স্টাম্পের অনেক বাইরের বলে ব্যাট চালিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন ম্যাক্স ও'দাউদ। ৪ রানেই দুই উইকেট হারানো নেদারল্যান্ডসকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় ওয়েসলি বারেসি ও কলিন অ্যাকারম্যান। ৬ ওভার শেষে ২ উইকেটে নেদারল্যান্ডসের সংগ্রহ ২৩ রান। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-নেদারল্যান্ডস ক্রিকেট ম্যাচ / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net