Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
খুলনায় ২৪ ঘণ্টায় পুলিশসহ আক্রান্ত ৩৫

বাংলাদেশ

খুলনা প্রতিনিধি
05 June, 2020, 01:05 pm
Last modified: 05 June, 2020, 01:10 pm

Related News

  • খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২
  • যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫
  • খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে হত্যা করান স্বামী, গ্রেপ্তার ৫

খুলনায় ২৪ ঘণ্টায় পুলিশসহ আক্রান্ত ৩৫

জেলায় এ পর্যন্ত ১৫২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে মহানগরীর বাসিন্দা ৯২ জন। অন্যদিকে, করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৭ জন। আর, পুরোপুরি সুস্থ হয়েছেন ৩৩ জন।
খুলনা প্রতিনিধি
05 June, 2020, 01:05 pm
Last modified: 05 June, 2020, 01:10 pm

খুলনায় বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে করা নমুনা পরীক্ষায় পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যসহ ৩৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩০ জনই খুলনা মহানগরীর বাসিন্দা।

এটি এখন পর্যন্ত খুলনায় একদিনে করোনাসংক্রমণের রেকর্ড। এর আগে খুমেকের পিসিআর মেশিনে সর্বোচ্চ ৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। যার মধ্যে খুলনার বাসিন্দা ছিলেন ২৬ জন।

বৃহস্পতিবার রাতে করোনা পরীক্ষার রিপোর্ট প্রদান করা হয়।

খুমেকের উপাধ্যাক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, খুমেকের পিসিআর ল্যাবে বৃহস্পতিবার ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে খুলনার নমুনা ছিল ১৪১টি। নমুনা পরীক্ষার পর ৩৫টি পজিটিভ রিপোর্ট পাওয়াযায়। যার মধ্যে খুলনা মহানগরীর ৩০টি, যশোরের চারটি ও ঢাকার একটি।

বৃহস্পতিবার খুলনা মহানগরীর করোনা শনাক্ত হওয়া রোগীরা সকলে আলাদা আলাদা এলাকার বাসিন্দা। বিশেষ করে আক্রান্তরা নগরীর ছোট বয়রা, বয়রা, সোনাডাঙ্গা, ময়লাপোতা, খালিশপুর, হরিণটানা, গোবরচাকা, সিঅ্যান্ডবি কলোনি ও হাজী মুহসীন রোডের বাসিন্দা। 

এছাড়া আক্রান্তদের মধ্যে জেলা পুলিশ সদস্য, মেট্রোপলিটন পুলিশ সদস্য ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য রয়েছেন।

এর আগে গত মঙ্গলবার মহানগরীর ১০ জনের করোনা শনাক্ত হয়েছিল। তারা নগরীর ছোট বয়রা, নিউমার্কেট, খান এ সবুর রোড (পুরাতন যশোর রোড), দৌলতপুর, ক্রিসেন্ট কলোনী ও কেডি ঘোষ রোড এলাকার বাসিন্দা।

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) ও খুলনা সিভিল সার্জনের দপ্তর সূত্র জানায়, এ পর্যন্ত জেলায় ১৫২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে মহানগরীর বাসিন্দা ৯২ জন। এছাড়া দিঘলিয়ায় ২৪ জন, রূপসায় ১৩ জন, ডুমুরিয়ায় সাতজন, দাকোপে ছয়জন, বটিয়াঘাটায় তিনজন, তেরখাদায় তিনজন, ফুলতলায় দুইজন, পাইকগাছায় একজন ও কয়রা উপজেলায় একজন। 

খুলনায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন। যার মধ্যে রূপসায় তিন ও দিঘলিয়া উপজেলার একজন।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৭ জন। পুরোপুরি সুস্থ হয়েছেন ৩৩ জন। 

খুলনা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, 'বৃহস্পতিবার দুপুর পর্যন্ত খুলনায় করোনা রোগীর সংখ্যা ছিল ১২২ জন। সন্ধ্যায় খুমেকের পিসিআর ল্যাবে আরও ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। তারা সবাই মহানগরীর বাসিন্দা। এদের প্রত্যেকের বাড়ি পৃথক পৃথক এলাকায়। এখন চিন্তার বিষয়, কত জনের বাড়ি লকডাউন করা যাবে।' 

Related Topics

টপ নিউজ

খুলনা / বাংলাদেশে করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
    বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
    যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

Related News

  • খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২
  • যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫
  • খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে হত্যা করান স্বামী, গ্রেপ্তার ৫

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

2
বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
বিনোদন

বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

6
যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net