Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
প্রধানমন্ত্রীর ট্রেন সফরের বর্ণনা দিলেন মুক্তিযোদ্ধা আমিনুর রহমান

বাংলাদেশ

ফরিদপুর প্রতিনিধি
11 October, 2023, 04:55 pm
Last modified: 11 October, 2023, 05:14 pm

Related News

  • আগস্টে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন উদ্বোধন 
  • সিটি করপোরেশন হলো বগুড়া
  • দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
  • ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

প্রধানমন্ত্রীর ট্রেন সফরের বর্ণনা দিলেন মুক্তিযোদ্ধা আমিনুর রহমান

এ সফরকে জীবনের সবচাইতে বড় পাওয়া বলে অভিহিত করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তাদের সাথে ১৫ থেকে ২০ মিনিট সময় কাটান। এ সময় তিনি তাদের সকলের খোঁজখবর নেন। প্রধানমন্ত্রীর সামনের কম্পাউন্ডে ছিলেন তারা। পিছনের কম্পাউন্ড থেকে প্রধানমন্ত্রী তাদের কামরায় এসে কথা বলেন। কম্পাউন্ডে থাকা একটি শিশু বাচ্চাকে তিনি নিজ হাতে পানি এবং খাবার খাইয়ে দেন।
ফরিদপুর প্রতিনিধি
11 October, 2023, 04:55 pm
Last modified: 11 October, 2023, 05:14 pm
ছবি: বাসস

মাওয়া থেকে ফরিদপুরের ভাঙ্গা জংশন রেল স্টেশন পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেন সফরের সঙ্গী হন ফরিদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ।

এ সফরকে জীবনের সবচাইতে বড় পাওয়া বলে অভিহিত করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তাদের সাথে ১৫ থেকে ২০ মিনিট সময় কাটান। এ সময় প্রধানমন্ত্রী তাদের সকলের খোঁজখবর নেন। প্রধানমন্ত্রীর সামনের কম্পাউন্ডে ছিলেন তারা। পিছনের কম্পাউন্ড থেকে প্রধানমন্ত্রী তাদের কামরায় এসে কথা বলেন। কম্পাউন্ডে থাকা একটি শিশু বাচ্চাকে তিনি নিজ হাতে পানি এবং খাবার খাইয়ে দেন।  

ফরিদ বলেন, আমি সৌভাগ্যবান বঙ্গবন্ধুর কন্যাকে আমাদের সামনে পেয়েছিলাম, যা আমার জীবনের সবচাইতে বড় ঘটনা। দেশের প্রধানমন্ত্রী এত সহজসরল তা বলে শেষ করতে পারব না। ‌

আরেক সফরসঙ্গী দেশসেরা পেঁয়াজ বীজ চাষি সাহিদা বেগম বলেন, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হওয়ায় কতোটা আনন্দিত তা আমি বলে বোঝাতে পারবো না। তিনি সরাসরি আমাদের সাথে এসে কথা বললেন এবং অনেকটা সময় আমাদের সাথে কাটালেন। মহান আল্লাহর কাছে শুকরিয়া। তিনি যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দীর্ঘ জীবন দান করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার দুপুরে পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাওয়া স্টেশনে। এ সময় তিনি মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত থেকে ট্রেনে চড়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের ভাঙ্গা রেলওয়ে স্টেশনে আসেন।

প্রধানমন্ত্রীর এই ট্রেন সফরে সঙ্গী হন ফরিদপুরের বিভিন্ন শ্রেণি-পেশার ১১ জন। এদের মধ্যে ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী, গার্মেন্ট কর্মী, হকার ও বাসচালক। স্কুলের খুদে শিক্ষার্থীও ছিল।

এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, ফরিদপুর সফরের সিদ্ধান্তের পরপরই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল বিভিন্ন পেশার একজন করে মোট ১১ জনের তালিকা তৈরি করতে।

এই ১১ জন মুন্সীগঞ্জের মাওয়া থেকে প্রধানমন্ত্রীর সফরের সঙ্গী হন। তারা পদ্মা সেতু দিয়ে ট্রেনে ভ্রমণ করেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের কথা হয়।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা হলেন- মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার আবুল ফয়েজ শাহ নেওয়াজ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, সবজি বিক্রেতা হেলাল উদ্দিন, গার্মেন্ট কর্মী রেখা বেগম, হকার রহিম শেখ, বাসের চালক সুলতান আহমেদ, খ্রিস্টান মিশনের পালক সাথী চক্রবর্তী, আদর্শ পেঁয়াজ বীজ চাষি সাহিদা বেগম। এছাড়া, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী স্বর্ণজিৎ ঘোষ, নুসরাত জাহান এবং মাদরাসা শিক্ষার্থী জান্নতুল ফেরদাউসও ছিল।

 

Related Topics

টপ নিউজ

পদ্মাসেতুতে ট্রেন চলাচল / উদ্বোধন / প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
    বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
    যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

Related News

  • আগস্টে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন উদ্বোধন 
  • সিটি করপোরেশন হলো বগুড়া
  • দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
  • ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

2
বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
বিনোদন

বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

6
যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net