Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
স্তন ক্যান্সার সচেতনতায় মাসব্যাপী কর্মসূচি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 October, 2023, 08:55 pm
Last modified: 01 October, 2023, 09:01 pm

Related News

  • স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়ে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা
  • ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • স্তন ক্যান্সারের লক্ষ লক্ষ রোগী হয়তো কেমোথেরাপি এড়াতে পারবেন, গবেষণা বলছে
  • ‘হিডেন ব্লাড পাম্প’: যেভাবে বেশি চিবানো আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়
  • থ্যালাসেমিয়া শনাক্তকরণ: শুধু ‘বিয়ের আগে পরীক্ষা’ নয়, প্রয়োজন বাস্তবসম্মত জাতীয় উদ্যোগ

স্তন ক্যান্সার সচেতনতায় মাসব্যাপী কর্মসূচি

১০ অক্টোবর সারাদেশে স্তন ক্যান্সার সচেতনতা দিবস উদযাপন করা হবে। কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট পুরো অক্টোবর মাস শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফ্রি স্তন ক্যান্সার স্ক্রিনিং সেবা দেবে। এছাড়াও আছে আরো নানা উদ্যোগ।
টিবিএস রিপোর্ট
01 October, 2023, 08:55 pm
Last modified: 01 October, 2023, 09:01 pm
সংবাদ সম্মেলনে মাসব্যাপী কর্মসূচি তুলে ধরে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম। ছবি: সৌজন্যে প্রাপ্ত

সংগঠনের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম। রবিবার (১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত কর্মসূচি তুলে ধরা হয়।  

বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম মূলত স্তন ক্যান্সার নিয়ে কাজ করে এমন ৩০টি স্বেচ্ছাসেবী সংগঠনের মোর্চা। ফোরামের উদ্যোক্তা ও প্রধান সমন্বয়কারী, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিটের ক্যান্সার ইপিডেমিওলোজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোঃ হাবিবুল্লাহ তালুকদার জানান, প্রতি বছর ১০ অক্টোবর বাংলাদেশে ফোরামের আহবানে বেসরকারিভাবে স্তন ক্যান্সার সচেতনতা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। 

তিনি বলেন, বিশ্বব্যাপি নারীদের নীরব ঘাতক স্তন ক্যান্সার। প্রতি বছর বাংলাদেশে প্রায় ১৩ হাজার নারী নতুন করে এই ক্যান্সারে আক্রান্ত হয়।  মারা যায় প্রায় আট হাজার। আক্রান্তের তুলনায় মৃত্যুহার অত্যন্ত উদ্বেগজনক। সাধারণ মানুষের মধ্যে ক্যান্সার সম্পর্কে সচেতনতার অভাব, সংকোচবোধ নারীরা দেরিতে চিকিৎসকের কাছে যায়। বাংলাদেশে সার্বিকভাবে ক্যান্সার নির্ণয় ও চিকিৎসা ব্যবস্থাও অপ্রতুল। স্তন ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক অবস্থায় নির্ণয় ও ক্যান্সার স্ক্রিনিং এর কোন জাতীয় কর্মকৌশল, কর্মপরিকল্পনা ও কর্মসূচি নাই। 

'স্ক্রিনিং এর মাধ্যমে প্রাথমিক অবস্থায় স্তন ক্যান্সার নির্ণয় করা গেলে ও সময়মতো পরিপূর্ণ চিকিৎসা দিতে পারলে ৯০ শতাংশ রোগীর সুস্থ হওয়া সম্ভব। দুঃখের বিষয়, আমরা এখানে অনেক পিছিয়ে থাকায় তিন-চতুর্থাংশ রোগী ধরা পড়ে রোগের শেষ পর্যায়ে।', যোগ করেন তিনি।  

অধ্যাপক ডা. মোঃ হাবিবুল্লাহ তালুকদার বলেন, সরকারের বড় একটি উদ্যোগ আটটি বিভাগীয় শহরে সমন্বিত ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপন প্রকল্প। কিন্তু বাস্তবায়নের ধীরগতি আমাদের উদ্বেগ বাড়াচ্ছে। 

তিনি বলেন,  সার্বিক অবস্থা বিবেচনায় সরকারি হাসপাতালে স্তন ক্যান্সার নির্ণয় ও চিকিৎসার সংকট দূরীকরণে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। নির্মাণাধীন বিভাগীয় ক্যান্সার হাসপাতালগুলি দ্রুত চালু এবং জেলাপর্যায়ের মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার চিকিৎসার সব পদ্ধতি চালু করতে হবে। 

মাসব্যাপি কর্মসূচি: 

১০ অক্টোবর সারাদেশে স্তন ক্যান্সার সচেতনতা দিবস উদযাপন করা হবে। আলোচনা সভা, শোভাযাত্রা ও  সহজ ভাষায় লেখা লিফলেট বিতরণ করা হবে এসব প্রোগ্রামে। 

ঢাকায় কেন্দ্রীয় অনুষ্ঠান হবে মহাখালিতে আইইডিসিআর মিলনায়তনে। ফোরামের অন্যতম সদস্য সংগঠন কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট পুরো অক্টোবর মাস শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফ্রি স্তন ক্যান্সার স্ক্রিনিং সেবা দেবে। 

একজন প্রশিক্ষণপ্রাপ্ত নারী চিকিৎসক প্রথমে পরীক্ষা করবেন। প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন। কোন পরীক্ষা লাগলে তা ৫০% ডিসকাউন্টে ধানমন্ডির মেডিনোভা এবং সোবহানবাগের বায়োমেড ল্যাব থেকে করা যাবে। দরিদ্র রোগীদের জন্য সিওসি ট্রাস্টের রোগীকল্যাণ তহবিলের সহযোগিতায় বিনামূল্যে করে দেয়ার চেষ্টা করা হয়। 

এই সেবার জন্য নিবন্ধন করা যাবে ০১৭৮৯৪৪৪৭৬৭, ০২-২২৩৩১০৬৫৫ নম্বরে ফোন করে কিংবা ০১৯৭৭-৫৯১৯০৭ নম্বরে এসএমএস করে রোগীর নাম, বয়স, ঠিকানা ও ফোন নম্বর পাঠিয়ে। অনলাইনে নিবন্ধনের সুযোগ থাকবে। 

সোবহানবাগে সালিমা ইনস্টিটিউটেও অক্টোবরের তিন তারিখ থেকে সরাসরি স্ক্রিনিং করা যাবে। 

নারী উদ্যোগ কেন্দ্র ঢাকা ও কিশোরগঞ্জে নারীদের ক্যান্সার নিয়ন্ত্রণে বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে। ৭ ও ১০ অক্টোবর যথাক্রমে ঢাকা ও কিশোরগঞ্জে এর উদ্বোধন হবে। নারীপক্ষ, ওয়াইডাব্লিউসিএ, হারমনি ট্রাস্ট, অপরাজিতাসহ বিভিন্ন সংগঠনেরও নানা কর্মসূচি আছে। 

ডা. হাবিবুল্লাহ তালুকদার ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বারডেমের সাবেক পরিচালক ও বাংলাডেমি পুরস্কারপ্রাপ্ত স্বাস্থ্যবিষয়ক লেখক অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী, জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি ড. হালিদা হানুম আক্তার, জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকার মশিউদ্দিন শাকের, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আবু জামিল ফয়সল ও অন্যান্য ক্যান্সার বিশেষজ্ঞ ও ফোরামের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

Related Topics

ক্যান্সার / স্তন ক্যান্সার / ক্যান্সার সচেতনা / রোগ / স্বাস্থ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়ে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা
  • ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • স্তন ক্যান্সারের লক্ষ লক্ষ রোগী হয়তো কেমোথেরাপি এড়াতে পারবেন, গবেষণা বলছে
  • ‘হিডেন ব্লাড পাম্প’: যেভাবে বেশি চিবানো আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়
  • থ্যালাসেমিয়া শনাক্তকরণ: শুধু ‘বিয়ের আগে পরীক্ষা’ নয়, প্রয়োজন বাস্তবসম্মত জাতীয় উদ্যোগ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net