Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
দিনাজপুর বোর্ডে গণিতেই ফেল ১৯ হাজার শিক্ষার্থী

বাংলাদেশ

দিনাজপুর প্রতিনিধি
31 May, 2020, 02:00 pm
Last modified: 31 May, 2020, 04:52 pm

Related News

  • সারা দেশে এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে একই প্রশ্নে: শিক্ষামন্ত্রী
  • ২০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ
  • এসএসসি পরীক্ষা ২০২৬: ব্যবস্থাপনা, প্রশ্নপত্রে ভুলভ্রান্তি ও প্রাসঙ্গিক কিছু কথা
  • ২০২৭ সালের এসএসসি ৭ জানুয়ারি, এইচএসসি শুরু ৬ জুন
  • নির্দিষ্ট সময়ের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা শেষ করতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

দিনাজপুর বোর্ডে গণিতেই ফেল ১৯ হাজার শিক্ষার্থী

এ বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৭৩ শতাংশ। ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার বেশি। জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৮৬ জন।
দিনাজপুর প্রতিনিধি
31 May, 2020, 02:00 pm
Last modified: 31 May, 2020, 04:52 pm

২০২০ সালের দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার পাসের হার গতবারের তুলনায় কমেছে। এ বছর পাসের হার ৮২ দশমিক ৭৩ শতাংশ। ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার বেশি। জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৮৬ জন। এই বোর্ডের অধীনে একটি মাত্র বিদ্যালয়ের কেউ পাস করেনি। এ বোর্ডে শুধু গণিতেই অকৃতকার্য হয়েছে প্রায় ১৯ হাজার পরীক্ষার্থী।
 
রোববার দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক তোফাজ্জুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৭৩ ভাগ। যা গত বার ছিল ৮৪ দশমিক ১০ ভাগ। মোট পরীক্ষার্থী এক লক্ষ ৯২ হাজার ৯৭৯ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেন এক লক্ষ ৯১ হাজার ৮২১জন ছাত্র-ছাত্রী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে এক লাখ ৫৮ হাজার ৬৮৫ জন। 

ছাত্রদের পাসের হার যেখানে ৮১ দশমিক ২২ শতাংশ, সেখানে ছাত্রী পাসের হার ৮৪ দশমিক ৩২ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৮৬ জন। এর মধ্যে ছয় হাজার ৩২৬ জন ছাত্র ও পাঁচ হাজার ৭৬০ জন ছাত্রী। গত বারের তুলনায় এবার তিন হাজার ৬৩ জন জিপিএ-৫ বেশি পেয়েছে।

বিজ্ঞান বিভাগে ৮২ হাজার ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭৭ হাজার ৫১২ জন। এর মধ্যে ৪৪ হাজার ১২২ জন ছাত্র ও ৩৩ হাজার ৩৯০ জন ছাত্রী উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৪ দশমিক ৭৬ ভাগ। 

মানবিক বিভাগে এক লাখ ছয় হাজার ৩৪৩ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭৭ হাজার ৫৪৬ জন। এর মধ্যে ৩৩ হাজার ৫৯১ জন ছাত্র ও ৪৩ হাজার ৯৫৫ জন ছাত্রী। বিভাগ অনুযায়ী পাসের হার ৭৩ দশমিক ৪৮ ভাগ। 

ব্যবসা শিক্ষা বিভাগে চার হাজার ৫৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে তিন হাজার ৬২৭ জন। এর মধ্যে দুই হাজার ৫৬৪ জন ছাত্র ও এক হাজার ৬৩ জন ছাত্রী। বিভাগের পাসের হার ৮০ দশমিক ৬২। 

এবার জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৮৬ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৩২জন। এখানে ছয় হাজার ২৫৯ জন ছাত্র ও পাঁচ হাজার ৫৭৩ জন ছাত্রী। মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে ২২৬ জন এর মধ্যে ৫৫ জন ছাত্রী ও ১৭১ জন ছাত্র। ব্যবসা শিক্ষায় জিপিএ-৫ পাওয়ার সংখ্যা ২৮ জন। এর মধ্যে ১২ জন ছাত্র ও ১৬ জন ছাত্রী। 

বোর্ড সূত্রে জানা যায়, এ বছর নকলের দায়ে বহিষ্কার হয়েছিল ১০৫ জন পরীক্ষার্থী। দিনাজপুর বোর্ডে অধীনে রংপুর বিভাগের আটটি জেলায় দুই হাজার ৬৪৬টি বিদ্যালয়ে ২৭১টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হয়। 

পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান জানান, এবারের এসএসসি পরীক্ষায় কেবল মাত্র গণিত বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ১৯ হাজার ২৯৬ জন এবং ইংরেজিতে অকৃতকার্য হয়েছেন আট হাজার ৭৩৮ জন। গ্রামের স্কুলগুলোতে গণিত ও ইংরেজিতে অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকের অভাবে ছাত্র-ছাত্রীরা কাক্সিক্ষত ফল করতে পারছে না বলে গণিত ও ইংরেজিতে অকৃতকার্যের সংখ্যা বেশি। উপজেলাভিত্তিক শিক্ষক প্রশিক্ষণের মাধ্যমে গণিত ও ইংরেজির ব্যাপারে আরও বেশি কার্যকর ও মনোযোগী হওয়া প্রয়োজন। 

Related Topics

টপ নিউজ

দিনাজপুর / দিনাজপুর শিক্ষা বোর্ড / এসএসসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • সারা দেশে এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে একই প্রশ্নে: শিক্ষামন্ত্রী
  • ২০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ
  • এসএসসি পরীক্ষা ২০২৬: ব্যবস্থাপনা, প্রশ্নপত্রে ভুলভ্রান্তি ও প্রাসঙ্গিক কিছু কথা
  • ২০২৭ সালের এসএসসি ৭ জানুয়ারি, এইচএসসি শুরু ৬ জুন
  • নির্দিষ্ট সময়ের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা শেষ করতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net