Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
তিনে নেমে গেলেন মেসি, তালিকায় একমাত্র ক্রিকেটার কোহলি

খেলা

টিবিএস ডেস্ক
30 May, 2020, 02:55 pm
Last modified: 30 May, 2020, 05:19 pm

Related News

  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত
  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • ১১০ কোটি ডলারের সম্পত্তি নিয়ে ফোর্বসের তালিকায় সিঙ্গাপুরের ৪৯তম ধনী আজিজ খান
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা

তিনে নেমে গেলেন মেসি, তালিকায় একমাত্র ক্রিকেটার কোহলি

গত বছর তালিকার শীর্ষে ছিলেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। ফোর্বসের হিসাবে এবার আয়ে মেসিকে পেছনে ফেলেছেন সুইজারল্যান্ডের টেনিস খেলোয়াড় রজার ফেদেরার।
টিবিএস ডেস্ক
30 May, 2020, 02:55 pm
Last modified: 30 May, 2020, 05:19 pm

২০২০ সালে সবচেয়ে বেশি আয় করা শীর্ষ ১০০ ক্রীড়াবিদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস। এবারের তালিকায় বেশ রদবদল এসেছে। গত বছর তালিকার শীর্ষে ছিলেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। ফোর্বসের হিসাবে এবার আয়ে মেসিকে পেছনে ফেলেছেন সুইজারল্যান্ডের টেনিস সুপার স্টার রজার ফেদেরার। 

মেসিকে সরিয়ে শীর্ষস্থান দখল করেছেন রেকর্ড ২০টি গ্র্যান্ড স্ল্যামজয়ী ফেদেরার। দুই নম্বরে আছেন জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তিন নম্বরে মেসি। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় জায়গা হয়েছে ভারতের অধিনায়ক বিরাট কোহলির। কোহলির বাৎসরিক আয় ২ কোটি ৪০ লাখ ডলার। 

১৯৯০ সালে এই র‌্যাঙ্কিং চালু হয়। প্রথমবারের মতো কোনো টেনিস খেলোয়াড় হিসেবে ফেদেরার শীর্ষে উঠলেন। ফোর্বসের হিসাবে ১ জুন ২০১৯ থেকে ১ জুন ২০২০ পর্যন্ত ফেদেরার আয় করেছেন ১০ কোটি ৬৩ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৯০২ কোটি)। 

পুরষ্কারের টাকা, বেতন, চুক্তি বোনাস, এন্ডোর্সমেন্ট ও রয়্যালিটির হিসাবে এই তালিকা করা হয়। ফেদেরারের ১০ কোটি ডলার আয় হয়েছে কেবল এন্ডোর্সমেন্ড থেকেই।

দুই নম্বরে থাকা রোনালদোর আয় ১০ কোটি ৫০ লাখ ডলার। তিনে নেমে যাওয়া মেসির আয় ১০ কোটি ৪০ লাখ ডলার। চার নম্বরে জায়গা করে নিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তার আয় ৯ কোটি ৫৫ লাখ ডলার। ৮ কোটি ৮২ লাখ ডলার আয় করা আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমস আছেন পাঁচ নম্বরে। 

শীর্ষ দশে আর কোনো ফুটবল বা টেনিস খেলোয়াড় নেই। বাস্কেটবল, গলফ ও এনএফএল- এর তারকারা দখল করেছেন বাকি জায়গাগুলো। বর্তমান সময়ের র‌্যাঙ্কিংসেরা টেনিস তারকা নোভাক জকোভিচ আছেন ২৩ নম্বরে। স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল আছেন ২৭ নম্বরে।

নারী অ্যাথলেটদের মধ্যে শীর্ষে আছেন জাপানের টেনিস তারকা নাওমি ওসাকা। ৩ কোটি ৭৪ লাখ ডলার আয় করা ওসাকা আছেন ২৯ নম্বরে। ৩ কোটি ২০ লাখ ডলার আয় করা আমেরিকান টেনিস তারকা সেরেনা উইলিয়ামস ৩৩ নম্বরে আছেন। এ ছাড়া কোনো নারী টেনিস খেলোয়াড় তালিকায় নেই।

Related Topics

টপ নিউজ

ফোর্বস / শীর্ষ ১০০ / লিওনেল মেসি / বিরাট কোহলি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত
  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • ১১০ কোটি ডলারের সম্পত্তি নিয়ে ফোর্বসের তালিকায় সিঙ্গাপুরের ৪৯তম ধনী আজিজ খান
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net