Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
করোনায় একদিনে সর্বোচ্চ ২৮ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৬শ’ ছাড়াল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 May, 2020, 02:10 pm
Last modified: 30 May, 2020, 04:34 pm

Related News

  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২২০
  • হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১১৭৪
  • দেশে হামে আক্রান্ত হয়ে ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৭
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৬
  • হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৪৮

করোনায় একদিনে সর্বোচ্চ ২৮ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৬শ’ ছাড়াল

এছাড়া গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭৬৪ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৪ হাজার ৬০৮ জনে। আক্রান্তের হিসাবে পুরুষ ৭১ শতাংশ এবং নারী ২৯ শতাংশ।
টিবিএস রিপোর্ট
30 May, 2020, 02:10 pm
Last modified: 30 May, 2020, 04:34 pm

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২৮ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ২৫ জন পুরুষ ও ৩ জন নারী। এ নিয়ে প্রাণঘাতি এই ভাইরাসে মৃতের সংখ্যা ৬১০ জনে দাঁড়াল। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭৬৪ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৪ হাজার ৬০৮ জনে। গত শুক্রবার পর্যন্ত এ হিসাবে পুরুষ ৭১ শতাংশ এবং নারী ২৯ শতাংশ আক্রান্ত হয়েছেন। 

শনিবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি আরও জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৪৪৩টি নমুনা সংগ্রহ এবং ৯ হাজার ৯৮৭টি পরীক্ষা করা হয়েছে। এনিয়ে মোট ৫০টি ল্যাবে এই নমুনাগুলো পরীক্ষা করা হয়।

মৃত ২৮ জনের বয়স:

  • ৩১ থেকে ৪০ বছর বয়সী: ৪ জন।
  • ৪১ থেকে ৫০ বছর বয়সী: ৪ জন।
  • ৫১ থেকে ৬০ বছর বয়সী: ৯ জন।
  • ৬১ থেকে ৭০ বছর বয়সী: ৬ জন।
  • ৭১ থেকে ৮০ বছর বয়সী: ৩ জন।
  • ৮১ থেকে ৯০ বছর বয়সী: ২ জন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ৩৬০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৯ হাজার ৩৭৫ জন প্রাণঘাতি এই ভাইরাস থেকে সেরে উঠলেন।

এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্তের হার ১৭ দশমিক ৬৬ শতাংশ এবং মৃতের হার মোট আক্রান্তের ১ দশমিক ৩৭ শতাংশ। ভাইরাসটি থেকে সেরে ওঠার মাত্রা ২১ দশমিক ০২ শতাংশ। 

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ। ১২ সপ্তাহ শেষ হলো করোনা শনাক্তের। 

এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:

  • মোট আক্রান্ত: ৪৪ হাজার ৬০৮ জন।
  • মারা গেছেন: ৬১০ জন।
  • মোট সুস্থ: ৯ হাজার ৩৭৫ জন।
  • মোট নমুনা পরীক্ষা: ২ লক্ষ ৯৭ হাজার ৫৪টি।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু করেছে।

এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, শনিবার বাংলাদেশ সময় দুপুর ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ৬০ লাখ ৪৫ হাজার ৬৫৩ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২৬ লাখ ৭১ হাজার ৪৪০ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ৩ লাখ ৬৭ হাজার ১১৪ জনের।

সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যেসব দেশে:

  • যুক্তরাষ্ট্র: ১ লাখ ৪ হাজার ৫৪২ জন।
  • যুক্তরাজ্য: ৩৮ হাজার ১৬১ জন।
  • ইতালি: ৩৩ হাজার ২২৯ জন।
  • ফ্রান্স: ২৮ হাজার ৭১৪ জন।
  • স্পেন: ২৭ হাজার ১২১ জন।
  • ব্রাজিল: ২৭ হাজার ৯৪৪ জন।
  • বেলজিয়াম: ৯ হাজার ৪৩০ জন।
  • মেক্সিকো: ৯ হাজার ৪১৫ জন।
  • জার্মানি: ৮ হাজার ৫৯৪ জন।
  • ইরান: ৭ হাজার ৬৭৭ জন।

Related Topics

টপ নিউজ

করোনাভাইরাস / স্বাস্থ্য অধিদপ্তর / নিয়মিত অনলাইন ব্রিফিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২২০
  • হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১১৭৪
  • দেশে হামে আক্রান্ত হয়ে ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৭
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৬
  • হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৪৮

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net