Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
ট্রাম্পের টুইটে ‘ফ্যাক্ট-চেকিং’ ট্যাগ সেঁটে দিল টুইটার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
27 May, 2020, 12:05 pm
Last modified: 27 May, 2020, 12:19 pm

Related News

  • খারগ দ্বীপ দখল মার্কিন সেনাদের জন্য ঝুঁকি তৈরি করবে
  • ‘আমি মূল্যস্ফীতি ভালোবাসি’: ইরান যুদ্ধের মধ্যে রেকর্ড পণ্যমূল্য বৃদ্ধির পর ট্রাম্প
  • চুক্তিতে পৌঁছাতে ‘বড্ড দেরি করেছে’ ইরান, এখন মাশুল দিতে হবে: ট্রাম্প
  • ইরানে হামলা থামাতে নেতানিয়াহুকে চাপ দিতে মধ্যপ্রাচ্যের ৫ দেশ ফোন দিয়ে অনুরোধ করেছে: ট্রাম্প
  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প

ট্রাম্পের টুইটে ‘ফ্যাক্ট-চেকিং’ ট্যাগ সেঁটে দিল টুইটার

এই প্রথমবারের মতো, বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশের প্রেসিডেন্টের টুইট বার্তার নিচে ‘আসল খবর যাচাইয়ে করে দেখুন’ এমন ফ্যাক্ট চেকিং ট্যাগ ব্যবহার করেছে টুইটার। 
টিবিএস ডেস্ক
27 May, 2020, 12:05 pm
Last modified: 27 May, 2020, 12:19 pm
ছবি: ইউএসএ টুডে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে প্রিয় গণমাধ্যম হলো ফক্সনিউজ, টুইটার। এ দুইয়ের সমন্বয়েই নিজ শাসনামলের অধিকাংশ সময়জুড়ে বিতর্কিত সব বক্তব্য আর টুইটের বন্যা বইয়ে দিয়েছেন তিনি। তার এসব টুইটের দাবি নিয়েও চলেছে জোর সমালোচনা।

তবে এই প্রথমবারের মতো, বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশের প্রেসিডেন্টের টুইট বার্তার নিচে 'আসল খবর যাচাইয়ে করে দেখুন' এমন ফ্যাক্ট চেকিং ট্যাগ ব্যবহার করেছে টুইটার। 

মার্কিন রাষ্ট্রপতির আসন্ন নির্বাচনের ভোটাভুটি নিয়ে দেওয়া এক রাজনৈতিক টুইটের নিচে সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিটি ওই ট্যাগ ব্যবহার করে। 

There is NO WAY (ZERO!) that Mail-In Ballots will be anything less than substantially fraudulent. Mail boxes will be robbed, ballots will be forged & even illegally printed out & fraudulently signed. The Governor of California is sending Ballots to millions of people, anyone.....

— Donald J. Trump (@realDonaldTrump) May 26, 2020

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণ এড়াতে আগামী নির্বাচনে অধিকাংশ নাগরিক ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে চান না। সাম্প্রতিক এক জরিপে এমন তথ্য প্রকাশের পর এখন 'মেইল ইন বক্স' পদ্ধতি নিয়ে আগ্রহ বেড়েছে, এটার প্রয়োগ করা যায় কিনা তা নিয়েও আলোচনা চলছে। 

যুক্তরাষ্ট্রের পাঁচটি অঙ্গরাজ্যে ডাকবিভাগের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হয়। আরও ১৭টি অঙ্গরাজ্যের ভোটারদের এই সুবিধার জন্য বিশেষ অনুমতি নিতে হয়। কিন্তু এখন করোনা মহামারির কারণে সবাই এই সুবিধা পেতে চাইছেন। 

যার বিপরীতে অবস্থান নিয়ে ট্রাম্প নিজ টুইটে বলেন, ডাকের মাধ্যমে সকলেই ভোট দিলে ব্যালট ছিনতাই হবে এবং জালভোটের সংখ্যা বাড়বে। রাজনৈতিক স্পর্শকাতরতা বিবেচনায়, ওই টুইটে প্রথম ফ্যাক্ট চেক সিল যুক্ত করে টুইটার। 

এরপর রেগে গিয়ে খোদ সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিটির বিরুদ্ধেই মার্কিন নির্বাচনে 'নাক গলানোর' অভিযোগ করেছেন মার্কিন রাষ্ট্রপতি। 

....Twitter is completely stifling FREE SPEECH, and I, as President, will not allow it to happen!

— Donald J. Trump (@realDonaldTrump) May 26, 2020

সোশ্যাল মিডিয়া জায়ান্টটি বাক-স্বাধীনতাকে রুদ্ধ করছে এবং তাকে মিথ্যা বলে প্রচার করছে বলেও দাবি করেন তিনি। ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে এমন ঔদ্ধত্য তিনি মোটেও বরদাশত করবেন না। 

Related Topics

টপ নিউজ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন / ডোনাল্ড ট্রাম্প / টুইটার / ফ্যক্ট চেকিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • খারগ দ্বীপ দখল মার্কিন সেনাদের জন্য ঝুঁকি তৈরি করবে
  • ‘আমি মূল্যস্ফীতি ভালোবাসি’: ইরান যুদ্ধের মধ্যে রেকর্ড পণ্যমূল্য বৃদ্ধির পর ট্রাম্প
  • চুক্তিতে পৌঁছাতে ‘বড্ড দেরি করেছে’ ইরান, এখন মাশুল দিতে হবে: ট্রাম্প
  • ইরানে হামলা থামাতে নেতানিয়াহুকে চাপ দিতে মধ্যপ্রাচ্যের ৫ দেশ ফোন দিয়ে অনুরোধ করেছে: ট্রাম্প
  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net