Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
রংপুরে এরশাদের ‘পল্লীনিবাস’ লকডাউন ঘোষণা 

বাংলাদেশ

রংপুর প্রতিনিধি
25 May, 2020, 03:15 pm
Last modified: 25 May, 2020, 03:19 pm

Related News

  • প্রতারণার মামলায় বিদিশার ২ বছরের কারাদণ্ড
  • উত্তরাঞ্চলে শিল্পায়নের উদ্যোগ বেপজার, রংপুর ও সিরাজগঞ্জে নতুন ইপিজেড পরিকল্পনা
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • জামায়াত ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে: ডা. শফিকুর
  • ১৯ বছর পর রোববার বগুড়া যাচ্ছেন তারেক রহমান

রংপুরে এরশাদের ‘পল্লীনিবাস’ লকডাউন ঘোষণা 

জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও রংপুর -৩ আসনের এমপি সাদ এরশাদের একজন দেহরক্ষী করোনা শনাক্ত হওয়ায় লকডাউন ঘোষণা করা হয়।  
রংপুর প্রতিনিধি
25 May, 2020, 03:15 pm
Last modified: 25 May, 2020, 03:19 pm
ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রংপুর নগরীর দর্শনা এলাকার 'পল্লীনিবাস' বাসভবনটিকে লকডাউন ঘোষণা করেছে পুলিশ ও স্বাস্থ্য বিভাগ। দলের যুগ্ম মহাসচিব ও রংপুর -৩ আসনের এমপি সাদ এরশাদের দেহরক্ষী করোনা শনাক্ত হওয়ায় লকডাউন ঘোষণা করা হয়।  

সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ এবং মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানা যৌথভাবে গতকাল রোববার রাতে লকডাউন ঘোষণা করে। সেখানে অবস্থানরত রংপুর-৩ আসনের এমপি এরশাদ পুত্র সাদ এরশাদ এর দেহরক্ষী কিসলু করোনা পজেটিভ হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

রংপুর জেলা সিভিল সার্জন হিরম্ব কুমার জানান, একইসাথে সাদ এরশাদ এমপি,তার স্ত্রী মহিমা সাদ এরশাদ, এপিএস আফজালসহ অন্যান্য সকল স্টাফদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে পল্লীনিবাসে জাতীয় পার্টির সকল নেতাকর্মী ও জনসাধারনের প্রবেশেও নিষেধাজ্ঞা দেয়া হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রোকনুজ্জামান মিয়া জানান, গতকাল রোববারেই স্ত্রীসহ সাদ এরশাদের ঢাকায় ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু তার সহকারী আব্দুল্লাহিল বাকী কিসলুর করোনা শনাক্ত হওয়ায় রাতেই পল্লিনিবাস বাসভবনটি লকডাউন করে দেওয়া হয়। একারণে তারা ঢাকা যেতে পারছেন না।

জেলা সিভিল সার্জন জানান, সাদ এরশাদ ও তার স্ত্রীকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। তাদের দুজনকেই বাসা থেকে বের না হওয়ার কথা নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। তবে আগামীকাল মঙ্গলবার সাদ ও তার স্ত্রীর শরীরের নমুনা করোনা টেস্টের জন্য সংগ্রহ করা হবে। রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হবে বলে জানান তিনি। 

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল সাদ এরশাদ ও তার স্ত্রী করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এরপর তিনি ঢাকা না ফিরে নিজ এলাকাতেই অবস্থান করছিলেন।  

Related Topics

টপ নিউজ

হুসেইন মুহম্মদ এরশাদ / সাদ এরশাদ / পল্লীনিবাস / রংপুর / লকডাউন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • প্রতারণার মামলায় বিদিশার ২ বছরের কারাদণ্ড
  • উত্তরাঞ্চলে শিল্পায়নের উদ্যোগ বেপজার, রংপুর ও সিরাজগঞ্জে নতুন ইপিজেড পরিকল্পনা
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • জামায়াত ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে: ডা. শফিকুর
  • ১৯ বছর পর রোববার বগুড়া যাচ্ছেন তারেক রহমান

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net