একদিনে সর্বোচ্চ ১৮৭৩ জন আক্রান্ত, মৃত্যু আরও ২০
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২০ জন মারা গেছেন। এ নিয়ে প্রাণঘাতি এই ভাইরাসে মৃতের সংখ্যা ৪৫২ জনে দাঁড়াল।
এছাড়া গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১ হাজার ৮৭৩ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩২ হাজার ৭৮ জনে।
শনিবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি আরও জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৯৭৭টি নমুনা সংগ্রহ এবং ১০ হাজার ৮৩৪টি পরীক্ষা করা হয়েছে। মোট ৪৭টি ল্যাবে এই নমুনাগুলো পরীক্ষা করা হয়।
অন্যদিকে, গত ২৪ ঘন্টায় ২৯৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৬ হাজার ৪৮৬ জন প্রাণঘাতি এই ভাইরাস থেকে সেরে উঠলেন।
২৪ ঘণ্টায় কোন বিভাগে কতজন মারা গেছেন:
- চট্টগ্রাম বিভাগ: ৮ জন।
- ঢাকা বিভাগ: ৪ জন।
- রংপুর বিভাগ: ২ জন।
- ময়মনসিংহ বিভাগ: ২ জন।
- রাজশাহী বিভাগ: ২ জন।
- সিলেট বিভাগ: ১ জন।
- খুলনা বিভাগ: ১ জন।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, মৃতদের মধ্যে ১৫ জন হাসপাতালে ও ৪ জন নিজ বাসায় মারা গেছেন। আরেকজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
মৃত ২০ জনের বয়স:
- ২১ থেকে ৩০ বছর বয়সী: ২ জন।
- ৩১ থেকে ৪০ বছর বয়সী: ৩ জন।
- ৪১ থেকে ৫০ বছর বয়সী: ৩ জন।
- ৫১ থেকে ৬০ বছর বয়সী: ৮ জন।
- ৬১ থেকে ৭০ বছর বয়সী: ৩ জন।
- ৭১ থেকে ৮০ বছর বয়সী: ১ জন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু করেছে।
এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:
- মোট আক্রান্ত: ৩২ হাজার ৭৮ জন।
- মারা গেছেন : ৪৫২ জন।
- মোট সুস্থ : ৬ হাজার ৪৮৬ জন।
- মোট নমুনা পরীক্ষা: ২ লক্ষ ৩৪ হাজার ৬৭৫টি।
এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, শনিবার বাংলাদেশ সময় দুপুর ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ৫৩ লাখ ১৮ হাজার ৫০ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২১ লাখ ৬৯ হাজার ১৭৯ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ৩ লাখ ৪০ হাজার ২৩০ জনের।
সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যেসব দেশে:
- যুক্তরাষ্ট্র: ৯৭ হাজার ৬৫৫ জন।
- যুক্তরাজ্য: ৩৬ হাজার ৩৯৩ জন।
- ইতালি: ৩২ হাজার ৬১৬ জন।
- ফ্রান্স: ২৮ হাজার ২৮৯ জন।
- স্পেন: ২৮ হাজার ৬২৮ জন।
- ব্রাজিল: ২১ হাজার ১১৬ জন।
- বেলজিয়াম: ৯ হাজার ২১২ জন।
- জার্মানি: ৮ হাজার ৩৫২ জন।
- ইরান: ৭ হাজার ৩০০ জন।
- মেক্সিকো: ৬ হাজার ৯৮৯ জন।
