Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
বাজপাখির মুখ থেকে পড়া সাপের আঘাতে আহত! 

অফবিট

টিবিএস ডেস্ক
10 August, 2023, 10:25 am
Last modified: 10 August, 2023, 11:00 am

Related News

  • সাতক্ষীরায় সরকারি খাল দখল নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩
  • মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, আহত ৩
  • আধিপত্য বিস্তার নিয়ে কুষ্টিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪  
  • চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টাকে কেন্দ্র করে ক্ষোভ: অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশের গুলিতে আহত ২ সাংবাদিক
  • সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, এমপিসহ আহত অর্ধশতাধিক

বাজপাখির মুখ থেকে পড়া সাপের আঘাতে আহত! 

মূলত বাজপাখির মুখ থেকে ছিটকে সাপটি লনে থাকা জোনসের শরীরে আছড়ে পড়ে। এরপর ঐ নারীর হাত শক্তভাবে পেঁচিয়ে ধরে সাপটি এবং ক্রমাগত তার মুখে ছোবল দিতে থাকে।
টিবিএস ডেস্ক
10 August, 2023, 10:25 am
Last modified: 10 August, 2023, 11:00 am
ছবি: সিবিএস

সাপ শিকার করে উড়ে যাচ্ছিল একটি বাজপাখি। আচমকা সেই বাজপাখির কাছ থেকে সাপটি ছুটে মাটিতে পড়ে যায়। এরপর দুর্ভাগ্যবশত একইসময়ে সাপ এবং ঐ বাজপাখি উভয়েরই আক্রমণের স্বীকার হন এক নারী! খবর বিবিসির।

গত ২৫ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা সীমান্তের কাছাকাছি টেক্সাস অঙ্গরাজ্যের সিএলবি শহরে এমন অদ্ভুত ঘটনাটি ঘটে। আক্রমণে আহত ৬৪ বছর বয়সী ঐ নারীর নাম পেগি জোনস।

মূলত বাজপাখির মুখ থেকে ছিটকে সাপটি লনে থাকা জোনসের শরীরে আছড়ে পড়ে। এরপর ঐ নারীর হাত শক্তভাবে পেঁচিয়ে ধরে সাপটি এবং ক্রমাগত তার মুখে ছোবল দিতে থাকে। বারবার ঝাঁকুনি দিয়ে এবং বহু চেষ্টা করেও তিনি হাত থেকে সাপটিকে সরাতে পারছিলেন না।

এমতবস্থায় বাজপাখিটি নিজের শিকার পুনরুদ্ধারের জন্য লনে নেমে আসে। এরপর জোনসের হাতে পেঁচিয়ে থাকা সাপটিকে টানতে থাকে। তখন বাজপাখিটির আঘাতে ঐ নারীর হাত ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা হয়। এমনকি বাজপাখিটি তার হাত ও সাপটিকে একসাথে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলেও জানান ঐ নারী।

শেষে বহু চেষ্টার পর জোনসের হাত থেকে সাপটিকে সরানো সম্ভব হয়। পরবর্তীতে আহত অবস্থায় জোনসকে তার স্বামী হাসপাতালে নিয়ে যান।

জোনস জানায়, তিনি আরেকটু হলে মারাই যেতেন। আঘাতে তার হাতে কেটে গিয়েছে এবং গুরুতর ক্ষতের সৃষ্টি হয়েছে। এমনকি বিভীষিকাময় ঘটনাটির মুখোমুখি হয়ে তিনি এখন ঠিকমতো ঘুমাতেও পারছেন না।

যদিও টেক্সাসের প্রত্যন্ত অঞ্চলে থাকায় জোনস প্রায়শই বন্যপ্রাণীদের মুখোমুখি হয়েছেন। তিনি বলেন, "আমি সাধারণত এমনটা দেখেছি যে, বাজপাখি সাপকে মুখে তুলে নিয়ে যাচ্ছে। এভাবেই তারা তাদের শিকারকে হত্যা করে।"

তবে জোনসের সাথে ঘটে যাওয়া ঘটনাটি যেন অন্য সব শিকারের ঘটনা থেকে ব্যতিক্রম। তিনি হয়তো সহজেই সাপ ও বাজপাখির যুগপৎ এ আক্রমণের কথা ভুলতে পারবেন না।

Related Topics

টপ নিউজ

বাজপাখি / ঈগল / আহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • সাতক্ষীরায় সরকারি খাল দখল নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩
  • মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, আহত ৩
  • আধিপত্য বিস্তার নিয়ে কুষ্টিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪  
  • চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টাকে কেন্দ্র করে ক্ষোভ: অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশের গুলিতে আহত ২ সাংবাদিক
  • সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, এমপিসহ আহত অর্ধশতাধিক

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net