Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
২০২০ সালের নির্বাচনে ফল পাল্টানোর চেষ্টা, চার দফায় অভিযুক্ত ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক

দ্য ওয়াশিংটন পোস্ট
02 August, 2023, 02:15 pm
Last modified: 02 August, 2023, 02:38 pm

Related News

  • খারগ দ্বীপ দখল মার্কিন সেনাদের জন্য ঝুঁকি তৈরি করবে
  • ‘আমি মূল্যস্ফীতি ভালোবাসি’: ইরান যুদ্ধের মধ্যে রেকর্ড পণ্যমূল্য বৃদ্ধির পর ট্রাম্প
  • চুক্তিতে পৌঁছাতে ‘বড্ড দেরি করেছে’ ইরান, এখন মাশুল দিতে হবে: ট্রাম্প
  • ইরানে হামলা থামাতে নেতানিয়াহুকে চাপ দিতে মধ্যপ্রাচ্যের ৫ দেশ ফোন দিয়ে অনুরোধ করেছে: ট্রাম্প
  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প

২০২০ সালের নির্বাচনে ফল পাল্টানোর চেষ্টা, চার দফায় অভিযুক্ত ডোনাল্ড ট্রাম্প

এ নিয়ে গত চার মাসের মধ্যে তৃতীয়বারের মতো সাবেক মার্কিন প্রেসিডেন্টকে ফৌজদারি অভিযোগে অভিযুক্ত করা হলো। তবে এসবের মধ্যেও তিনি পরবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়াইয়ের জন্য প্রচারণা চালাচ্ছেন।
দ্য ওয়াশিংটন পোস্ট
02 August, 2023, 02:15 pm
Last modified: 02 August, 2023, 02:38 pm
ছবি- সিএনএন

যুক্তরাষ্ট্রের ২০২০ সালের নির্বাচনে হেরে ফল পাল্টানোর চেষ্টায় অভিযুক্ত হলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১ আগস্ট) আনুষ্ঠানিকভাবে ফৌজদারি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তাকে।

ট্রাম্পের বিরুদ্ধে চার দফা অভিযোগ আনা হয়েছে। ৪৫ পৃষ্ঠার ওই অভিযোগপত্রে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে প্রতারণার ষড়যন্ত্রে ফেলা, আনুষ্ঠানিক কার্যক্রমে বাধা দেওয়ার ষড়যন্ত্র, কংগ্রেসের কার্যক্রমে বাধা দেওয়া এবং নাগরিকদের অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

এ নিয়ে গত চার মাসের মধ্যে তৃতীয়বারের মতো সাবেক মার্কিন প্রেসিডেন্টকে ফৌজদারি অভিযোগে অভিযুক্ত করা হলো। তবে এসবের মধ্যেও তিনি পরবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়াইয়ের জন্য প্রচারণা চালাচ্ছেন।

ট্রাম্পকে বৃহস্পতিবার ওয়াশিংটনের ফেডারেল আদালতে প্রাথমিকভাবে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

যেসব অভিযোগ আনা হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে

অভিযোগপত্রে ষড়যন্ত্র বলতে যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন লঙ্ঘন করা বা মার্কিন সরকারকে প্রতারণা করার জন্য দুই বা ততোধিক লোকের মধ্যে সংঘটিত কোনো পরিকল্পনা বুঝানো হয়েছে। এক্ষেত্রে ষড়যন্ত্রে ব্যর্থ হলেও একজন ব্যক্তি অপরাধী হিসেবে গণ্য হবে। এমনকি পরিকল্পনার যেকোনো পর্যায়ে কেউ যুক্ত থাকলে সেও এতে দায়ী থাকবে।

প্রসিকিউটরদের অভিযোগ, ট্রাম্প '২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের বৈধ ফলাফল পাল্টাতে' অজ্ঞাতনামা আরো ছয়জনের সাথে ষড়যন্ত্র করেছিলেন। ছয়জনের নাম অভিযোগপত্রে উল্লেখ করা হয়নি। তাদেরকে অভিযুক্তও করা হয়নি। তবে উল্লিখিত বর্ণনা অ্যাটর্নি রুডলফ গিউলিয়ানি, জন ইস্টম্যান, সিডনি পাওয়েল, কেনেথ চেসেবোরো এবং জাস্টিস ডিপার্টমেন্টের কর্মকর্তা জেফরি ক্লার্কের সাথে মিলেছে। ষষ্ঠ ষড়যন্ত্রকারীকে একজন রাজনৈতিক পরামর্শক হিসেবে বর্ণনা করা হয়েছে।

২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রকাশের পর কোনোরকম প্রমাণ ছাড়া ট্রাম্প দাবি করেন, নির্বাচনে জালিয়াতি হয়েছে।

নির্বাচনের দুই মাসের মধ্যে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে কংগ্রেসের যৌথ অধিবেশনে যখন জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি চলছিল, তখন ওয়াশিংটন ডিসিতে সমর্থকদের উস্কে দেন ট্রাম্প।

তারা ঝড়ো গতিতে ক্যাপিটল হিলে প্রবেশ করে ভাঙচুর করে। সেদিন কমপক্ষে ৫ জন নিহত হন। এ ঘটনার জন্য 'কংগ্রেসের কাজে বাধা দেওয়া'র অভিযোগ আনা হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে।

এমনকি সেদিন জো বাইডেনকে যাতে প্রেসিডেন্ট হিসেবে অস্বীকৃতি দেওয়া হয়, সেজন্যে ট্রাম্পের সময়কার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে ব্যবহার করতে চেয়েছিলেন ট্রাম্প। কিন্তু পেন্স তাতে রাজি হননি। এ কাজের জন্য 'আনুষ্ঠানিক কার্যক্রমে বাধা দেওয়ার ষড়যন্ত্রে'র অভিযোগ আনা হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে।

এছাড়া, মার্কিন নাগরিকদেরকে তাদের সাংবিধানিক বা ফেডারেল অধিকারের সুবিধা ভোগ করা থেকে বঞ্চিত করতে 'আক্রমণ, নিপীড়ন, হুমকি বা ভয়ভীতি দেখানো'র মতো যেকোনো প্রচেষ্টাকে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য করা হয়। দেশটিতে গৃহযুদ্ধের পর এ আইন পাস করা হয়।

সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের মাধ্যমে এ আইনটির ব্যবহার বহু দশক ধরে সীমিত ছিল। এর আগে নিক্সনের একজন সহযোগীর বিরুদ্ধেও এ আইনে মামলা করা হয়। পেন্টাগন পেপারস ফাঁসের পর একজন মনোরোগ বিশেষজ্ঞের অফিসে চুরি করার অনুমোদন দিয়েছিলেন তিনি।

ট্রাম্পের বেলায় প্রসিকিউটরদের যুক্তি হলো, সাবেক এ প্রেসিডেন্ট মার্কিন নাগরিকদের 'ভোট দেওয়ার অধিকার এবং তাদের ভোটের যথাযথ মূল্য নিশ্চিতকরণের' বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। তবে, প্রসিকিউটরদেরকে এটি অবশ্যই প্রমাণ করতে হবে যে এগুলো ট্রাম্পের উদ্দেশ্য ছিল।

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন / মার্কিন নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • খারগ দ্বীপ দখল মার্কিন সেনাদের জন্য ঝুঁকি তৈরি করবে
  • ‘আমি মূল্যস্ফীতি ভালোবাসি’: ইরান যুদ্ধের মধ্যে রেকর্ড পণ্যমূল্য বৃদ্ধির পর ট্রাম্প
  • চুক্তিতে পৌঁছাতে ‘বড্ড দেরি করেছে’ ইরান, এখন মাশুল দিতে হবে: ট্রাম্প
  • ইরানে হামলা থামাতে নেতানিয়াহুকে চাপ দিতে মধ্যপ্রাচ্যের ৫ দেশ ফোন দিয়ে অনুরোধ করেছে: ট্রাম্প
  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net