Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
অপরিশোধিত চিনির চেয়ে কম দামে পরিশোধিত চিনি শুল্কায়ন, শুল্ক ফাঁকির অভিযোগ

অর্থনীতি

শাহাদাৎ হোসেন চৌধুরী
29 July, 2023, 11:40 am
Last modified: 29 July, 2023, 11:45 am

Related News

  • তেল-চিনির মজুত পর্যাপ্ত, তবু আতঙ্কজনিত কেনাকাটায় খুচরা পর্যায়ে সংকট
  • রমজানের আগে কমেছে পেঁয়াজ ও সবজির দাম; বেড়েছে চিনির দাম
  • খাতুনগঞ্জে হঠাৎ বেড়েছে চিনির দাম, সিন্ডিকেট কারসাজির অভিযোগ
  • দেশীয় চিনি শেষ না হওয়া পর্যন্ত বিদেশ থেকে আমদানি বন্ধ, টিসিবির বিক্রি চলবে: শিল্প উপদেষ্টা
  • দেশে চিনি মজুত থাকলে আমদানি করা হবে না: শিল্প উপদেষ্টা

অপরিশোধিত চিনির চেয়ে কম দামে পরিশোধিত চিনি শুল্কায়ন, শুল্ক ফাঁকির অভিযোগ

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত চিনির (র সুগার) তুলনায় পরিশোধিত চিনির (রিফাইন্ড সুগার) দাম প্রায় ১০০ ডলার বেশি। তা সত্ত্বেও চট্টগ্রাম কাস্টম হাউজসহ বিভিন্ন শুল্ক স্টেশন দিয়ে পরিশোধিত চিনির শুল্কায়ন হচ্ছে অপরিশোধিত চিনির চেয়ে কম দামে।
শাহাদাৎ হোসেন চৌধুরী
29 July, 2023, 11:40 am
Last modified: 29 July, 2023, 11:45 am

পরিশোধিত চিনি আমদানিকারকদের একটি চক্র আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে শুল্ক ফাঁকি দেওয়ায় সরকার এই খাত থেকে রাজস্ব হারাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্টেকহোল্ডাররা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত চিনির (র সুগার) তুলনায় পরিশোধিত চিনির (রিফাইন্ড সুগার) দাম প্রায় ১০০ ডলার বেশি।

তারা বলছেন, দামের এমন পার্থক্য সত্ত্বেও চট্টগ্রাম কাস্টম হাউজসহ বিভিন্ন শুল্ক স্টেশন দিয়ে পরিশোধিত চিনির শুল্কায়ন হচ্ছে অপরিশোধিত চিনির চেয়ে কম দামে। এর ফলে ঘটছে আন্ডার ইনভয়েসিং ও শুল্ক ফাঁকির ঘটনা। এতে রিফাইন্ড সুগার আমদানি খাতে রাজস্ব হারাচ্ছে সরকার। 

চট্টগ্রাম কাস্টম হাউস দিয়ে শুল্কায়ন হওয়া একাধিক পণ্য চালানে অপরিশোধিত চিনির চেয়ে কম দামে পরিশোধিত চিনি শুল্কায়নের সত্যতা মিলেছে বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা।

আন্তর্জাতিক মূল্য যাচাই করে পরিশোধিত চিনির শুল্কায়নযোগ্য মূল্য (অ্যাসেসমেন্ট ভ্যালু) নির্ধারণের অনুরোধ জানিয়ে সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ সুগার রিফাইনারি অ্যাসোসিয়েশন। 

ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, 'বিশ্ববাজারে র সুগার-এর মূল্য প্রতি মেট্রিক টনে প্রায় ৬০০-৬৫০ মার্কিন ডলার এবং রিফাইন্ড সুগার প্রায় ৭৫০ মার্কিন ডলার। অথচ রিফাইন্ড সুগারের শুল্কায়নে টনপ্রতি আমদানি মূল্য দেখাচ্ছে ৪৫০ ডলার থেকে ৫০০ ডলার পর্যন্ত। এতে রিফাইন্ড সুগার আমাদানিতে রাজস্ব ফাঁকি দিচ্ছে এই খাতের ব্যবসায়ীরা।'

প্রকৃত মূল্যের চেয়ে কম মূল্যে পরিশোধিত চিনি আমদানি দেখিয়ে সরকারের রাজস্ব ফাঁকি রোধ করতে আন্তর্জাতিক মূল্য যাচাই করে পরিশোধিত চিনি শুল্কায়নযোগ্য মূল্য নির্ধারণের জন্য অনুরোধ জানায় সংগঠনটি।

চট্টগ্রাম কাস্টম হাউজ দিয়ে সাম্প্রতিক সময়ে শুল্কায়ন হওয়া পরিশোধিত চিনির কয়েকটি চালান পর্যালোচনায় দেখা যায়, প্রতিটন পরিশোধিত চিনি শুল্কায়ন হয়েছে ৪৫০ থেকে ৫৮০ ডলারে। আর অপরিশোধিত চিনি শুল্কায়ন হয়েছে ৬০০ থেকে ৬৫০ ডলারে।

একাধিক অপরিশোধিত চিনি আমদানিকারক প্রতিষ্ঠানের ঊর্ধতন কর্মকর্তারা বলেন, বিশ্ববাজারে অপরিশোধিত চিনির চেয়ে পরিশোধিত চিনির দামের তারতম্য থাকে প্রায় ১০০ ডলার। অপরিশোধিত চিনি আমদানি করে সেগুলোকে পরিশোধন করতে কোম্পানিগুলোর প্রায় ১০০ ডলার খরচ হয়। ফলে কোনোভাবেই অপরিশোধিত চিনির চেয়ে পরিশোধিত চিনির মূল্য কম হওয়ার সুযোগ নেই।

চিনি আমদানিকারক আবদুল মোনেম লিমিটেডের হেড অব কমার্স আজিজ চৌধুরী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "বর্তমানে আন্তর্জাতিক বাজার থেকে আমরা টনপ্রতি ৬০০ থেকে ৬৫০ ডলার মূল্যে র সুগার আমদানি করছি। সেই হিসেবে রিফাইন্ড সুগার কীভাবে এর চেয়ে কম মূল্যে আমদানি করছে, তা বোধগম্য নয়।" 

প্রকৃত মূল্য গোপন করে আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে পরিশোধিত চিনি খাতের আমদানিকারকরা শুল্ক ফাঁকি দিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

চট্টগ্রাম কাস্টম হাউসের জয়েন্ট কমিশনার তারেক হাসান বলেন, "আমার জানামতে এখন আগের তুলনায় বেশি মূল্যে রিফাইন্ড সুগার শুল্কায়ন হচ্ছে। বর্তমানে রিফাইন্ড সুগারের শুল্কায়নযোগ্য মূল্য (অ্যাসেসমেন্ট ভ্যালু) যদি র সুগারের চেয়ে কম হয়, তাহলে এগুলো পুরোনা এলসিতে আমদানি করা হয়ে থাকতে পারে।" 

বর্তমান কাস্টম ট্যারিফ অনুযায়ী, পরিশোধিত চিনি আমদানিতে টনপ্রতি কাস্টম ডিউটি (সিডি) ৬ হাজার টাকা, আরডি (রেগুলেটরি ডিউটি) ৩০ শতাংশ, ভ্যাট ১৫ শতাংশ, অ্যাডভান্স ট্যাক্স (এটি) ৫ শতাংশ এবং অ্যাডভান্স ইনকাম ট্যাক্স (এআইটি) ৫ শতাংশ।

অন্যদিকে অপরিশোধিত চিনি আমদানিতে টনপ্রতি কাস্টম ডিউটি (সিডি) ৩ হাজার টাকা, রেগুলেটরি ডিউটি ৩০ শতাংশ, ভ্যাট ১৫ শতাংশ, এটি ৫ শতাংশ এবং অ্যাডভান্স ট্যাক্স ২ শতাংশ।

বাংলাদেশ সুগার রিফাইনারি অ্যাসোসিয়েশনের তথ্য মতে, বাংলাদেশের অভ্যন্তরীণ চিনির বার্ষিক চাহিদা ২০ থেকে ২২ লাখ মেট্রিক টন। স্থানীয় চিনিকলগুলোতে ৩০ থেকে ৩৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদিত হয়। চাহিদার বাকি অংশ পূরণ হয় দেশের রিফাইনারি কোম্পানিগুলো দ্বারা অপরিশোধিত চিনি আমদানির পর তা পরিশোধন করে বাজারজাতকরণের মাধ্যমে।

দেশে মোট আমদানি করা চিনির প্রায় ৯৫ শতাংশই অপরিশোধিত চিনি। ব্রাজিল, ভারত, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং মালয়েশিয়া থেকে এসব চিনি আমদানি করা হয়। বাকি ৫ শতাংশ পরিশোধিত চিনি আমদানি করে বিভিন্ন ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি, আইসক্রিম, ডেইরিসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান।  
 

Related Topics

টপ নিউজ

চিনি / চিনি আমদানি / পরিশোধিত চিনি / অপরিশোধিত চিনি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
    বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
    যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

Related News

  • তেল-চিনির মজুত পর্যাপ্ত, তবু আতঙ্কজনিত কেনাকাটায় খুচরা পর্যায়ে সংকট
  • রমজানের আগে কমেছে পেঁয়াজ ও সবজির দাম; বেড়েছে চিনির দাম
  • খাতুনগঞ্জে হঠাৎ বেড়েছে চিনির দাম, সিন্ডিকেট কারসাজির অভিযোগ
  • দেশীয় চিনি শেষ না হওয়া পর্যন্ত বিদেশ থেকে আমদানি বন্ধ, টিসিবির বিক্রি চলবে: শিল্প উপদেষ্টা
  • দেশে চিনি মজুত থাকলে আমদানি করা হবে না: শিল্প উপদেষ্টা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

2
বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
বিনোদন

বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

6
যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net