নারায়ণগঞ্জে আরও একজনের মৃত্যু, মোট আক্রান্ত ১৫৩৫
নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মারা গেলেন ৬০ জন।
গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ৬০ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে নারায়ণগঞ্জে মোট কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫৩৫ জনে। এদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৪২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬৩ জন।
শুক্রবার জেলা সিভিল সার্জনের নিজস্ব ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়।
আরও জানাযায়, নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি সিটি করপোরেশন এলাকায়। এরপরেই রয়েছে সদর উপজেলা।
নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৩১৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে । এ পর্যন্ত জেলায় নমুনা সংগ্রহ করা হলো মোট ছয় হাজার ৬৪ জনের।
