দেশে আক্রান্ত ২০ হাজার ছাড়াল, মৃত্যু আরও ১৫
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১৫ জন মারা গেছেন। তাদের মধ্যে ৭ জন পুরুষ ও ৮ জন নারী। এ নিয়ে প্রাণঘাতি এই ভাইরাসে মৃতের সংখ্যা ২৯৮ জনে দাঁড়াল।
এছাড়া গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১ হাজার ২০২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ২০ হাজার ৬৫ জনের শরীরে শনাক্ত হলো ভাইরাসটি।
শুক্রবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
মৃত ১৫ জনের বয়স:
- ২১ থেকে ৩০ বছর বয়সী: ১ জন।
- ৩১ থেকে ৪০ বছর বয়সী: ১ জন।
- ৫১ থেকে ৬০ বছর বয়সী: ৮ জন।
- ৬১ থেকে ৭০ বছর বয়সী: ৩ জন।
- ৮১ থেকে ৯০ বছর বয়সী: ২ জন।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা আরও জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৫৩৯টি নমুনা সংগ্রহ এবং রেকর্ড ৮ হাজার ৫৮২টি পরীক্ষা করা হয়েছে। মোট ৪১টি ল্যাবে এই নমুনাগুলো পরীক্ষা করা হয়।
অন্যদিকে, করোনাভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন আরও ২৭৯ জন। এ নিয়ে ৩ হাজার ৮৮২ জন সুস্থ হলেন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:
- মোট আক্রান্ত: ২০ হাজার ৬৫ জন।
- মারা গেছেন : ২৯৮ জন।
- মোট সুস্থ: ৩ হাজার ৮৮২ জন।
- মোট নমুনা পরীক্ষা: ১ লাখ ৬০ হাজার ৫১২টি।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু করেছে।
এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ৪৫ লাখ ৪০ হাজার ২৩৬ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১৭ লাখ ১১ হাজার ৫২৫ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ৩ লাখ ৩ হাজার ৫৮৫ জনের।
সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে যেসব দেশে:
- যুক্তরাষ্ট্র: ৮৬ হাজার ৯১২ জন।
- যুক্তরাজ্য: ৩৩ হাজার ৬১৪ জন।
- ইতালি: ৩১ হাজার ৩৬৮ জন।
- ফ্রান্স: ২৭ হাজার ৪২৫ জন।
- স্পেন: ২৭ হাজার ৩২১ জন।
- ব্রাজিল: ১৩ হাজার ৯৯৯ জন।
- বেলজিয়াম: ৮ হাজার ৯০৩ জন।
- জার্মানি: ৭ হাজার ৯২৮ জন।
- ইরান: ৬ হাজার ৮৫৪ জন।
- নেদারল্যান্ডস: ৫ হাজার ৫৯০ জন।
