Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়: প্লেজিয়ারিজম করেও স্বপদে বহাল আছেন শিক্ষক

আন্তর্জাতিক

দ্য ফাইন্যান্সিয়াল টাইমস
19 June, 2023, 12:20 am
Last modified: 19 June, 2023, 12:41 am

Related News

  • কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়  
  • এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • গাছের শরীরে জোনাকির ডিএনএ: বিদ্যুৎ ছাড়াই প্রকৃতিকে আলোকিত করতে বিজ্ঞানীদের অভিনব উদ্যোগ
  • খাদ্যবাহিত রোগে এক বছরে মারা গেছে ১৫ লাখ মানুষ; ঝুঁকি কমাতে যেসব পরিবর্তন জরুরি
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়: প্লেজিয়ারিজম করেও স্বপদে বহাল আছেন শিক্ষক

ও’রাইলি তার এক স্নাতক শিক্ষার্থীর দুটো নিবন্ধ থেকে নিজের গবেষণাপত্রের বড় একটি অংশ প্রায় হুবহু নকল করেছেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে প্লেজিয়ারিজমকে ‘মারাত্মক ও নীচ অসদাচরণ’ হিসেবে দেখা হয়। কিন্তু দুই বছর তদন্তের পরও বিশ্ববিদ্যালয়টির ডিসিপ্লিনারি ট্রাইব্যুনাল ও’রাইলির প্লেজিয়ারিজমকে ‘অসাবধানতার ফল, কিন্তু ইচ্ছাকৃত নয়’ হিসেবে রায় দিয়েছে।
দ্য ফাইন্যান্সিয়াল টাইমস
19 June, 2023, 12:20 am
Last modified: 19 June, 2023, 12:41 am
ড. উইলিয়াম ও’রাইলি। ছবি: ওয়ারেন গান/কেমব্রিজশায়ার লাইভ/বিপিএম মিডিয়া

যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক স্নাতক শিক্ষার্থীর লেখার অংশবিশেষ নকল করে নিজের নামে প্রকাশ করার পরেও পদ হারাচ্ছেন না। এমনকি অভ্যন্তরীণ তদন্তে তার এ প্লেজিয়ারিজমের বিষয়ে নিশ্চিত হওয়া গেলেও চাকরি যাচ্ছে না তার।

অভিযুক্ত ওই শিক্ষকের নাম ড. উইলিয়াম ও'রাইলি। তিনি প্রাক-প্রাথমিক ইতিহাসের সহযোগী অধ্যাপক। ২০১৮ সালে তিনি জার্নাল অভ অস্ট্রিয়ান-আমেরিকান হিস্টোরিতে একটি গবেষণাপত্র প্রকাশ করেন। তবে নিজের একজন স্নাতক শিক্ষার্থীর নিবন্ধ থেকে তিনি বড় একটি অংশ নকল করেছিলেন।

তারপরও ও'রাইলিকে পদে রেখে দেওয়ার সিদ্ধান্তের ফলে কেমব্রিজের অভ্যন্তরীণ শৃঙ্খলা প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।

২০২১ সালে ও'রাইলির প্লেজিয়ারিজমের কথা প্রকাশ পায়। তৎকালীন ওই সাবেক শিক্ষার্থী ও'রাইলির গবেষণাপত্রটি খুঁজে পেয়ে বিশ্ববিদ্যালয়কে জানান। তিনি প্রমাণ দেখান, তার অধ্যাপক তার লেখা দুটো প্রবন্ধ থেকে নিজের গবেষণাপত্রের প্রায় পুরোটাই হুবহু নকল করেছেন।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে প্লেজিয়ারিজমকে 'মারাত্মক ও নীচ অসদাচরণ' হিসেবে দেখা হয়। কিন্তু দুই বছর তদন্তের পরও বিশ্ববিদ্যালয়টির ডিসিপ্লিনারি ট্রাইব্যুনাল ও'রাইলির প্লেজিয়ারিজমকে 'অসাবধানতার ফল, কিন্তু ইচ্ছাকৃত নয়' হিসেবে রায় দিয়েছে।

গত মে মাসে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে জানানো হয়।

এর আগে ও'রাইলি এমন একটি ঘটনার সঙ্গে জড়িত ছিলেন যার ফলে বিশ্ববিদ্যালয়টির প্রশাসন নিয়ে প্রশ্ন উঠেছিল এবং ঘটনার জেরে একজন জ্যেষ্ঠ প্রাতিষ্ঠানিক প্রশাসক পদত্যাগ করেছিলেন।

টর্টয়েজ নামক একটি স্বাধীন গণমাধ্যম ২০২০ সালে জানিয়েছিল, এক শিক্ষার্থী ও'রাইলির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন। কিন্তু তারপরও ও'রাইলিকে কেমব্রিজ কলেজ ট্রিনিটি হলের একটি যৌন হয়রানি অভিযোগের ডিসিপ্লিনারি প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার অনুমতি দেওয়া হয়।

ও'রাইলি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছিলেন, ফলে তার বিরুদ্ধে তখন আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়টির একজন কর্মকর্তা জানিয়েছেন, প্লেজিয়ারিজম নিয়ে বিশ্ববিদ্যালয়টির অভ্যন্তরীণ নিয়মগুলো অনুসরণ করা হয়েছে। কিন্তু তারপরও 'এ নিয়ে বেশ অসন্তুষ্টি রয়েছে,' বলেন তিনি।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয় জানিয়েছে, 'একজন স্টাফ সদস্যের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে বিস্তারিত মন্তব্য করা অনুচিত হবে।' ও'রাইলির ওই গবেষণাপত্রটি জার্নালটি থেকে তুলে নেওয়া হয়েছে বলে জানায় এটি।

ও'রাইলির প্লেজিয়ারিজম ইচ্ছাকৃত ছিল না — এ সিদ্ধান্তে ট্রাইব্যুনাল কীভাবে পৌঁছেছে, তা নিয়েও কিছু জানায়নি বিশ্ববিদ্যালয়টি।

ও'রাইলি ওই গবেষণাপত্রটির শিরোনাম 'ফ্রেডরিক জ্যাকসন টার্নার'স ফ্রন্টিয়ার থিসিস, অরিয়েন্টালিজ, অ্যান্ড দ্য অস্ট্রিয়ান মিলিটেয়াগরেনসা'। দ্য ফাইন্যান্সিয়াল টাইমস অভিযোগকারী শিক্ষার্থীর দুটি প্রবন্ধ এবং ও'রাইলির গবেষণাপত্র পরখ করে দেখে প্লেজিয়ারিজমের প্রমাণ পেয়েছে।

সেখানে দেখা গেছে, ও'রাইলি তার শিক্ষার্থীর প্রশংসাও করেছেন। হাতে লেখা মন্তব্যে তিনি লিখেছেন, 'দারুণ কাজ! আপনি মৌলিক একটি ন্যারেটিভ দাঁড় করিয়েছেন… আপনি নতুন একটি গবেষণা তৈরি করেছেন।'

বিষয়টি নিয়ে মন্তব্যের অনুরোধ জানালেও সাড়া দেননি ও'রাইলি।

Related Topics

টপ নিউজ

কেমব্রিজ বিশ্ববিদ্যালয় / প্লেজিয়ারিজম / বিশ্ববিদ্যালয় / গবেষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়  
  • এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • গাছের শরীরে জোনাকির ডিএনএ: বিদ্যুৎ ছাড়াই প্রকৃতিকে আলোকিত করতে বিজ্ঞানীদের অভিনব উদ্যোগ
  • খাদ্যবাহিত রোগে এক বছরে মারা গেছে ১৫ লাখ মানুষ; ঝুঁকি কমাতে যেসব পরিবর্তন জরুরি
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net