Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
মেয়র তাপসের নামে নামকরণ করা হল কামরাঙ্গীরচরের ৬ লেনের নির্মিতব্য সেতুর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 June, 2023, 07:50 pm
Last modified: 13 June, 2023, 07:57 pm

Related News

  • পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
  • ১৬ পশুর হাটের ইজারা ৪৮ কোটি টাকা: শীর্ষে দিয়াবাড়ি ও কাজলা
  • পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন করা হচ্ছে: ঢাকা দক্ষিণ সিটি প্রশাসক
  • রাজধানীতে অবৈধ ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদে মাঠে নামছে ডিএসসিসি
  • ঢাকা উত্তরে আদীব, দক্ষিণে আসিফ, অন্য সিটিতে এনসিপির মেয়রপ্রার্থী যারা 

মেয়র তাপসের নামে নামকরণ করা হল কামরাঙ্গীরচরের ৬ লেনের নির্মিতব্য সেতুর

একইসঙ্গে, দক্ষিণ সিটির আরো তিনটি অবকাঠামোর নাম পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) ডিএসসিসি সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত নাম পরিবর্তন সংক্রান্ত এক দপ্তর আদেশে এ তথ্য জানানো হয়।
টিবিএস রিপোর্ট
13 June, 2023, 07:50 pm
Last modified: 13 June, 2023, 07:57 pm
মেয়র তাপসের নামে নামকরণ করা হল কামরাঙ্গীরচরের ৬ লেনের নির্মাণাধীন সেতু

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসের নামে কামরাঙ্গীরচর (লোহারপুল) ব্রিজ এর স্থলে নব-নির্মিতব্য ৬ লেনের আধুনিক সেতুর নামকরণ করা হয়েছে "মেয়র শেখ তাপস সেতু" নামে।

একইসঙ্গে, দক্ষিণ সিটির আরো তিনটি অবকাঠামোর নাম পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) ডিএসসিসি সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত নাম পরিবর্তন সংক্রান্ত এক দপ্তর আদেশে এ তথ্য জানানো হয়।

ডিএসসিসির আওতাধীন ২টি পার্ক, নির্মিতব্য ১টি সামাজিক অনুষ্ঠান কেন্দ্র ও ১টি সেতুর এ নামকরণ করা হয়েছে।

এর মধ্যে ১৭ নম্বর ওয়ার্ডের কলাবাগান মাঠ সংলগ্ন পার্কের নাম পরিবর্তন করে শহীদ শেখ রাসেল শিশু পার্ক, কলাবাগান; ৪৮ নম্বর ওয়ার্ডের যাত্রাবাড়ী চৌরাস্তা সংলগ্ন পার্কের নতুন নাম শহীদ শেখ রাসেল পার্ক, যাত্রাবাড়ী; ২৭ নম্বর ওয়ার্ডের ঢাকেশ্বরী মন্দিরের উল্টোদিকে নির্মিতব্য কমিউনিটি সেন্টারের নাম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল আজিজ সামাজিক অনুষ্ঠান কেন্দ্র এবং কামরাঙ্গীর চর (লোহারপুর) ব্রিজের স্থলে নির্মিতব্য ছয় লেনের আধুনিক সেতুর নাম পরিবর্তন করে মেয়র শেখ তাপস সেতু নামকরণ করা হয়েছে।

দপ্তর আদেশে দক্ষিণ সিটির সকল বিভাগীয় প্রধানকে সংশ্লিষ্ট বিভাগীয় রেকর্ডপত্রে নামকরণকৃত পার্ক/ভবন/স্থাপনার নাম ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়।

সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বর্ণিত পার্ক/ভবন/স্থাপনার নামকরণ সম্বলিত নামফলক লাগানোর ব্যবস্থা নেবেন বলে জানানো হয়েছে। এছাড়াও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও দপ্তর আদেশে উল্লেখ করা হয়।

এর আগে গত ১০ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ উল্লেখিত অবকাঠামো চারটির নতুন নামকরণের অনুমতি দেয়।

Related Topics

টপ নিউজ

মেয়র শেখ তাপস সেতু / কামরাঙ্গীরচর / ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন / মেয়র শেখ ফজলে নূর তাপস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
  • ১৬ পশুর হাটের ইজারা ৪৮ কোটি টাকা: শীর্ষে দিয়াবাড়ি ও কাজলা
  • পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন করা হচ্ছে: ঢাকা দক্ষিণ সিটি প্রশাসক
  • রাজধানীতে অবৈধ ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদে মাঠে নামছে ডিএসসিসি
  • ঢাকা উত্তরে আদীব, দক্ষিণে আসিফ, অন্য সিটিতে এনসিপির মেয়রপ্রার্থী যারা 

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net