Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
খেলা দেখাতে নিজস্ব টিভি চ্যানেলের আবেদন করবে বিসিবি

খেলা

টিবিএস রিপোর্ট
12 June, 2023, 09:10 pm
Last modified: 12 June, 2023, 09:13 pm

Related News

  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি

খেলা দেখাতে নিজস্ব টিভি চ্যানেলের আবেদন করবে বিসিবি

আগেও কিছু সিরিজে খেলা দেখা নিয়ে ভোগান্তি পোহাতে হয়েছে। খেলা সম্প্রচার নিয়ে এই অনিশ্চয়তা দূর করতে এবার নিজেদের টিভি চ্যানেল চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
টিবিএস রিপোর্ট
12 June, 2023, 09:10 pm
Last modified: 12 June, 2023, 09:13 pm
নিজস্ব টিভি চ্যানেলের পরিকল্পনা করছে বিসিবি। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের ওয়ানডে সিরিজের খেলা  কোনো টিভি চ্যানেলে দেখানো হয়নি। ফলে এই ম্যাচগুলো দেখতে বেশ অসুবিধার মুখে পড়তে হয় দেশের ক্রিকেট অনুরাগীদের। প্রথম ওয়ানডেটি আইসিসি টিভিতে দেখানো হয়। পরে নিজেদের ইউটিউব চ্যানেলে বাকি দুই ম্যাচ সম্প্রচারের ব্যবস্থা করে বিসিবি। 

আগেও কিছু সিরিজে খেলা দেখা নিয়ে ভোগান্তি পোহাতে হয়েছে। খেলা সম্প্রচার নিয়ে এই অনিশ্চয়তা দূর করতে এবার নিজেদের টিভি চ্যানেল চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, নিজস্ব টিভির জন্য আবেদন করবেন তারা। অনুমতি মিলবে বলে অনেকটাই নিশ্চিত তিনি, 'সবশেষ আয়ারল্যান্ড সিরিজ কিন্তু আমরা টিভিতে দেখতে পাইনি। কেউ দেখায়নি। তাই আমরা ঠিক করেছি, বিসিবি টিভির জন্য আবেদন করব। আজকে সিদ্ধান্ত নিয়েছি, আমরা নিজেরাই টিভির জন্য আবেদন করব। আমরা ইনশাল্লাহ এটা পেয়ে যাব।'

গত কয়েক বছর ধরেই বিসিবির ইউটিউব চ্যানেলে পিচ ভিশন ক্যামেরার মাধ্যমে ঘরোয়া ক্রিকেটের সব টুর্নামেন্টের খেলা সরাসরি সম্প্রচার করা হয়। টিভির অনুমোদন পেলে এসব ম্যাচও সরাসরি দেখানোর পরিকল্পনা রয়েছে বিসিবির, 'বিসিবি টিভির অনুমোদন পেয়ে গেলে আর এই খেলা দেখানোর জন্য কারও অপেক্ষা করতে হবে না। শুধু আন্তর্জাতিক ম্যাচ নয়, আমাদের টিভি থাকলে ঘরোয়া ম্যাচগুলোও আমরা দেখাতে পারব।'

দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ বাদ দিয়ে দেশীয় টিভি চ্যানেলগুলোর বাইরের খেলা দেখানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিসিবি সভাপতি। সেইসঙ্গে নিজেদের টিভি চ্যানেল চালু করার সিদ্ধান্ত নেওয়ার পেছনের কারণটাও জানান তিনি, 'আমাদের এখানে খেলা দেখা নিয়ে একটু সমস্যা হচ্ছে। বিশেষ করে আমরা দেখেছি যে, বিপিএলের সময় যেটা দেখলাম, আমাদের এখান থেকে কেউ অংশগ্রহণই করেনি। আমাদের জন্য এটা অত্যন্ত দুঃখজনক।'

বিসিবি সভাপতি আরো যোগ করেন, 'এখানে আরও কতগুলো বিষয় আছে। আমরা দেখছি যে, যে সমস্ত খেলাগুলো দেখায়- শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, ওই সমস্ত লিগগুলো দেখাচ্ছে। কিন্তু আমাদের খেলা দেখানোয় কোনো আগ্রহ নেই। তাই আমাদের কাছে মনে হয়েছে এভাবে বসে থাকা যায় না।'

Related Topics

টপ নিউজ

বিসিবি / টিভি চ্যানেল / খেলা সম্প্রচার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net