একদিনে রেকর্ড ১৯ জনের মৃত্যু, আক্রান্ত রেকর্ড ১১৬২
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১৯ জন মারা গেছেন। এদের মধ্যে ১২ জন পুরুষ ও ৭ জন নারী। একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এ নিয়ে প্রাণঘাতি এই ভাইরাসে মৃতের সংখ্যা ২৬৯ জনে দাঁড়াল।
এছাড়া গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১ হাজার ১৬২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ১৭ হাজার ৮২২ জনের শরীরে শনাক্ত হলো ভাইরাসটি।
বুধবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
মারা যাওয়া ১৯ জনের মধ্যে ১০ বছরের কম বয়সী এক শিশুকন্যাও রয়েছে বলে জানান তিনি।
মৃত ১৯ জনের বয়স:
- ১ থেকে ১০ বছর বয়সী: ১ জন।
- ৩১ থেকে ৪১ বছর বয়সী: ১ জন।
- ৫১ থেকে ৬০ বছর বয়সী: ৭ জন।
- ৬১ থেকে ৭০ বছর বয়সী: ৫ জন।
- ৭১ থেকে ৮০ বছর বয়সী: ৫ জন।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় ২১৪ জন করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৩ হাজার ৩৬১ জন সুস্থ হলেন।
করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৮৬২টি নমুনা সংগ্রহ এবং ৭ হাজার ৯০০টি পরীক্ষা করা হয়েছে। মোট ৪১টি ল্যাবে এই নমুনাগুলো পরীক্ষা করা হয়।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:
- মোট আক্রান্ত: ১৭ হাজার ৮২২ জন।
- মারা গেছেন : ২৬৯ জন।
- মোট সুস্থ: ৩ হাজার ৩৬১ জন।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু করেছে।
এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ৪৩ লাখ ৫৪ হাজার ৮৩২ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১৬ লাখ ৯ হাজার ৮১৪ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ২ লাখ ৯৩ হাজার ৫৮ জনের।
সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে যেসব দেশে:
- যুক্তরাষ্ট্র: ৮৩ হাজার ৪২৫ জন।
- যুক্তরাজ্য: ৩২ হাজার ৬৯২ জন।
- ইতালি: ৩০ হাজার ৯১১ জন।
- ফ্রান্স: ২৬ হাজার ৯৯১ জন।
- স্পেন: ২৬ হাজার ৯২০ জন।
- ব্রাজিল: ১২ হাজার ৪৬১ জন।
- বেলজিয়াম: ৮ হাজার ৭৬১ জন।
- জার্মানি: ৭ হাজার ৭৫৪ জন।
- ইরান: ৬ হাজার ৭৩৩ জন।
- নেদারল্যান্ডস: ৫ হাজার ৫১০ জন।
