Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
চতুর্থ দফায় লকডাউনের প্রস্তুতি ভারতে, ২০ লাখ কোটির প্রণোদনা প্যাকেজ ঘোষণা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
13 May, 2020, 10:25 am
Last modified: 13 May, 2020, 10:31 am

Related News

  • ট্রাম্প-মোদি বৈঠক কি ভারত-যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে থাকা সম্পর্ক স্বাভাবিক করতে পারবে?
  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

চতুর্থ দফায় লকডাউনের প্রস্তুতি ভারতে, ২০ লাখ কোটির প্রণোদনা প্যাকেজ ঘোষণা

গতকাল মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, এই আর্থিক প্যাকেজ ভারতের মোট জিডিপি-র ১০ শতাংশ।
টিবিএস ডেস্ক
13 May, 2020, 10:25 am
Last modified: 13 May, 2020, 10:31 am
ভারতের দরিদ্র এবং অভিবাসী শ্রমিকরাই চলমান লকডাউনে সবচেয়ে বড় সঙ্কটে পড়েছেন। ছবি: বিবিসি

ভারতজুড়ে করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় লকডাউনের মেয়াদ চতুর্থ দফায় বাড়াতে চলেছে দেশটি। এই অবস্থায় বিলম্বিত লকডাউনে বিপর্যস্ত অর্থনীতির নানা খাত এবং দরিদ্রদের কল্যাণে ২০ লাখ কোটি ভারতীয় রুপির বিশাল সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

গতকাল মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি জানান, এই আর্থিক প্যাকেজ ভারতের মোট জিডিপি-র ১০ শতাংশ।

মোদির ভাষণ এদিন টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয় । 

সেখানে মোদি বলেন, সরকারের নতুন উদ্যোগের আওতায় ক্ষুদ্র ব্যবসা এবং কৃষকদের সাহায্য করা হবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আগামী কয়েকদিনের মধ্যেই প্রণোদনা প্যাকেজের বিস্তারিত জনসম্মুখে প্রকাশ করবেন। 

ভারতের ১৩০ কোটি জনসংখ্যার মাঝে এখন করোনা সংক্রমিতের পরিমাণ ৭০ হাজারের বেশি। আগামী কয়েকদিনের মধ্যে এটা চীনকেও ছাড়িয়ে যাবে। 

মোদি জানান, জিডিপির ১০ শতাংশ এই বরাদ্দ যেসব লোক চাকরি হারিয়েছেন বা যাদের ব্যবসা বন্ধ থাকার কারণে ক্ষতির মুখে পড়েছে তাদেরকেও সহায়তা দেবে। সহায়তা পাবে কুটির শিল্প, শ্রমিক, মধ্যবিত্ত শ্রেণী, শিল্প প্রতিষ্ঠানগুলোও। 

'আত্মনির্ভর ভারত অভিযান' নামক এই প্রণোদনা দেশের সৎ কর্মদাতা, কৃষক, দিনমজুরসহ সকল শ্রেণীর কল্যাণে প্রণয়ন করা হয়েছে বলেই দাবি করেন ভারতীয় প্রধানমন্ত্রী। খবর বিবিসির। 

এসময় তিনি আগামী ১৭মে তৃতীয় দফা লকডাউনের মেয়াদ শেষ হওয়ার পড়ে নতুন বিধিমালার আওতায় এর মেয়াদ বৃদ্ধির সম্ভাবনার কথা জানান। 

গত ২৫ মার্চ থেকে শুরু হওয়া দেশব্যাপী লকডাউনে লাখ লাখ দরিদ্র মানুষ ও অভিবাসী শ্রমিক চরম আর্থিক দৈন্যতায় পড়েছে।

এসব মানুষের সহায়তায় এর আগে গত মার্চে এক লাখ ৭০ হাজার কোটি রুপি সহায়তার ঘোষণা দেয় কেন্দ্রীয় সরকার। নগদ অর্থ এবং বিনামূল্যে খাদ্য সহায়তার মাধ্যমে ওই সহায়তা দেওয়া হয়েছে। 
 
Related Topics

টপ নিউজ

ভারত / সরকারি প্রণোদনা / লকডাউন / নরেন্দ্র মোদি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • ট্রাম্প-মোদি বৈঠক কি ভারত-যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে থাকা সম্পর্ক স্বাভাবিক করতে পারবে?
  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net