Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
বেসরকারি বিশ্ববিদ্যালয়: ১০৫টির মধ্যে পুরো বেতন দিচ্ছে ২৬টি

বাংলাদেশ

মীর মোহাম্মদ জসিম
12 May, 2020, 05:00 pm
Last modified: 12 May, 2020, 06:31 pm

Related News

  • জাতীয় বেতন স্কেল অনুসারে ইমাম-খতিবদের বেতন-ভাতা দেওয়ার আহ্বান ধর্ম উপদেষ্টার
  • বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস স্থগিত, চলবে অনলাইনে; বন্ধ বাস চলাচল
  • খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি; অংশীদার না হয়েও যেভাবে বোর্ডের চেয়ারম্যান হলেন মিজানুর
  • কর্মীদের যথাসময়ে বেতন-বোনাস না দেওয়ায় ১২ পোশাক কারখানার মালিকদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
  • ২৩ মার্চের মধ্যে ব্যাংকগুলোকে চলতি মাসের বেতন দেওয়ার নির্দেশনা

বেসরকারি বিশ্ববিদ্যালয়: ১০৫টির মধ্যে পুরো বেতন দিচ্ছে ২৬টি

করোনার বিপর্যয় ছড়িয়ে পড়ার পর থেকে কয়েকটি বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ৩০ থেকে ৫০ শতাংশ বেতন পরিশোধ করলেও অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনো কাউকে বেতন দেয়নি। 
মীর মোহাম্মদ জসিম
12 May, 2020, 05:00 pm
Last modified: 12 May, 2020, 06:31 pm
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছবি: সংগৃহীত

মহামারি করোনাভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতিতে দেশের ১০৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র ২৬টি বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মার্চ মাস ও এপ্রিল মাসের পুরো বেতন পরিশোধ করেছে। 

করোনার বিপর্যয় ছড়িয়ে পড়ার পর থেকে কয়েকটি বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ৩০ থেকে ৫০ শতাংশ বেতন পরিশোধ করলেও অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনো কাউকে বেতন দেয়নি। 

করোনাভাইরাসের ফলে সৃষ্ট সংকটের মধ্যেও যে বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধ করেছে সেগুলো হলো- ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,  ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস, নটর ডেম ইউনিভার্সিটি, ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি।

এছাড়াও বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্সেস, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, চট্টগ্রাম, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, রাজশাহী, কানাডিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ, প্রিমিয়ার ইউনিভার্সিটি, আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজি, গণ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, এক্সিম ব্যাংক এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, চাপাইনবাবগঞ্জ, শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিশবিদ্যালয়, জামালপুর এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক তাদের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মার্চ এবং এপ্রিল মাসের পূর্ণ বেতন পরিশোধ করেছে।

বেতনের বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা এস এম মহিউদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "সময়মতো বেতন না পেলে ঢাকা শহরে এ সময়ে পরিবার নিয়ে টিকে থাকা বেশ কষ্টসাধ্য হয়ে যেতো। নিয়মিত বেতন কাজে ভালো করতে আমাদের সবসময়ই উৎসাহ দেয়।"

এ বিষয়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ও বর্তমান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, "শিক্ষক এবং কর্মকর্তারা আমাদের সম্পদ। আমরা সবসময়ই মাসের প্রথম দিনে বেতন পরিশোধ করে দেই। গত দুই মাসেও কোনো ধরণের কারণ না দেখিয়ে আমরা ঠিকভাবে বেতন পরিশোধ করেছি।"

তিনি আরও বলেন, "ভবিষ্যতে যেনো জাতিকে নেতৃত্ব দিতে পারে সেজন্য একটি দক্ষ ও শিক্ষিত প্রজন্ম তৈরির ব্রত আমরা পালন করছি। সেকারণে নির্দিষ্ট লক্ষ্যের প্রতি অবিচল থাকতে আমরা কোনোকিছুতেই ছাড় দিতে চাই না।"

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহমুদুর রহমান বলেন, বরাবরের মতোই মাসের শেষদিন গত এপ্রিলের বেতন পেয়েছেন তারা।

তিনি বলেন, "নিয়মিত বেতন আমাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালনের ব্যাপারে আমাদের উৎসাহিত করে।"

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মফিজুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, তারা ইতোমধ্যে তাদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঈদ বোনাসসহ গত মাসের বেতন পরিশোধ করে দিয়েছেন।

তিনি বলেন, "আমরা আমাদের শিক্ষক ও স্টাফদের গত ১১ মে ঈদ বোনাস দেই। আমাদের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের খুশি রাখা আমাদের দায়িত্ব।"

তিন আরও বলেন, "আমাদের সেভিংস থেকে আর অল্প কয়েক মাস বেতন দিতে পারবো। কিন্তু মহামারির এই সংকট আরও দীর্ঘ হলে আমরাও সমস্যার সম্মুখীন হবো।"

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক কাজী শহিদুল্লাহ বলেন, সঠিক সময়ে বেতন পরিশোধের জন্য সবগুলো বিশ্ববিদ্যলয়কে নির্দেশনা দেওয়া হয়েছে। 

তিনি জানান, মহামারির সময় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সচল রাখতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকরা সরকারের কাছে ঋণ চেয়েছে।

তিনি বলেন, " আমি সরকারের উচ্চ পর্যায়ে সেই চিঠি পাঠিয়েছি। এখন তারাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।" 
 
Related Topics

টপ নিউজ

বেসরকারি বিশ্ববিদ্যলয় / বেতন-ভাতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • জাতীয় বেতন স্কেল অনুসারে ইমাম-খতিবদের বেতন-ভাতা দেওয়ার আহ্বান ধর্ম উপদেষ্টার
  • বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস স্থগিত, চলবে অনলাইনে; বন্ধ বাস চলাচল
  • খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি; অংশীদার না হয়েও যেভাবে বোর্ডের চেয়ারম্যান হলেন মিজানুর
  • কর্মীদের যথাসময়ে বেতন-বোনাস না দেওয়ায় ১২ পোশাক কারখানার মালিকদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
  • ২৩ মার্চের মধ্যে ব্যাংকগুলোকে চলতি মাসের বেতন দেওয়ার নির্দেশনা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net