Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
আর্নোকে সরিয়ে ফের বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
02 June, 2023, 11:30 am
Last modified: 02 June, 2023, 11:38 am

Related News

  • শেয়ারবাজারের ইতিহাসে সবচেয়ে বড় অভিষেক স্পেসএক্সের; বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন মাস্ক
  • স্টারলিঙ্ক গ্রাউন্ড স্টেশনসহ মধ্যপ্রাচ্যে মাস্কের কোম্পানিগুলোকে সামরিক লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • ‘আপনার আরও পড়াশোনা প্রয়োজন’: হরমুজের নাম নিয়ে বিতর্কে মাস্ককে ইরানি কনস্যুলেটের কড়া জবাব
  • ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

আর্নোকে সরিয়ে ফের বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক

গত কয়েক মাস ধরেই শীর্ষ ধনীর তালিকায় আর্নোর বেশ কাছাকছি ছিলেন মাস্ক। ব্লুমবার্গের হিসেব মতে, গত বুধবার এলভিএমএইচের শেয়ারের দরপতন হওয়ায় আর্নোর সম্পদের পরিমাণও কমে যায়। আর এতেই ৫১ বছর বয়সী মাস্ক এই ফ্রেঞ্চ ধনকুবেরকে ছাড়িয়ে যান, জানিয়েছে সিএনএন
টিবিএস ডেস্ক
02 June, 2023, 11:30 am
Last modified: 02 June, 2023, 11:38 am
ছবি- সিএনএন থেকে সংগৃহীত

বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় ফের প্রথম স্থানে চলে এসেছেন টেসলা প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। ফ্রেঞ্চ বিলাসবহুল পণ্যের প্রতিষ্ঠান এলভিএমএইচ-এর চেয়ারম্যান বার্নার্ড আর্নোকে সরিয়ে আরও একবার এ কৃতিত্ব অর্জন করলেন মার্কিন এ প্রযুক্তি উদ্যোক্তা। খবর সিএনএন-এর।

ব্লুমবার্গের বিলিওনিয়ার ইনডেক্স অনুযায়ী, বর্তমানে মাস্কের সম্পদের মূল্য ১৯২ বিলিয়ন মার্কিন ডলার। আর ১৮৭ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন আর্নো।

গত কয়েক মাস ধরেই শীর্ষ ধনীর তালিকায় আর্নোর বেশ কাছাকছি ছিলেন মাস্ক। ব্লুমবার্গের হিসেব মতে, গত বুধবার এলভিএমএইচের শেয়ারের দরপতন হওয়ায় আর্নোর সম্পদের পরিমাণও কমে যায়। আর এতেই ৫১ বছর বয়সী মাস্ক এই ফ্রেঞ্চ ধনকুবেরকে ছাড়িয়ে যান।    

অবশ্য গত ডিসেম্বরে মাস্ককে সরিয়েই শীর্ষ ধনী হয়েছিলেন আর্নো। সেই সময় এলভিএমএইচের বিলাসবহুল পণ্যের বিক্রি বৃদ্ধির সাথে সাথে কোম্পানিটির শেয়ারের দামও বেড়ে যায়।

গত মার্চের শুরুতে মাস্ক শীর্ষ ধনীর খেতাব ফিরে পেলেও টেসলার শেয়ারদর পাঁচ শতাংশ কমে যাওয়ার খুব অল্প সময়ের মধ্যেই নিজের অবস্থান হারিয়ে ফেলেন তিনি।

তিন দশকের বেশি সময় ধরে আর্নো এলভিএমএইচ-কে বিলাসবহুল শৌখিন পণ্যের পাওয়ার হাউসে পরিণত করেছেন। শ্যাম্পেইন, ওয়াইন, ফ্যাশনেবল পোশাক, চামড়াজাত পণ্য, ঘড়ি, গয়না, প্রসাধনী ও পারফিউম পণ্যের এক বিরাট সম্ভার এলভিএমএইচ।

সারাবিশ্বে এলভিএমএইচের প্রায় সাড়ে ৫ হাজার আউটলেট রয়েছে। কোম্পানিটি লুই ভিতোঁ, টিফানি, সেলিনের মতো বিশ্বের শীর্ষ বিলাসবহুল ব্র্যান্ডগুলোর সমন্বয়ে গঠিত।

চলতি বছর এলভিএমএইচের শেয়ারের দাম শতকরা বৃদ্ধি পেয়েছে ১৯.৭ ভাগ।

অন্যদিকে ব্লুমবার্গের হিসাব মতে, মাস্কের বেশিরভাগ সম্পত্তিই টেসলার শেয়ারের সঙ্গে সম্পৃক্ত। বৈদ্যুতিক গাড়ি তৈরির প্রতিষ্ঠান টেসলার প্রায় ১৩ ভাগ শেয়ারের মালিক মাস্ক। আর চলতি বছর টেসলার শেয়ারের মূল্য শতকরা ৬৫.৬ ভাগ বৃদ্ধি পেয়েছে।   

টেসলার পাশাপাশি মাস্ক অ্যারোস্পেস ম্যানুফাকচারার প্রাইভেট কোম্পানি স্পেসএক্সের সিইও। এছাড়াও বেশ কিছুদিন জনপ্রিয় মাইক্রো-ব্লগিং সাইট টুইটারের সিইও হিসেবেও দায়িত্ব পালন করেছেন এ ধনকুবের।  

এরও আগে ২০২১ সালের সেপ্টেম্বরে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে শীর্ষ ধনীর আসন থেকে সরিয়ে অবস্থানটি দখল করেছিলেন মাস্ক। এরপর বহু বিতর্কের পর চার হাজার চারশ কোটি ডলারে টুইটার কেনার চুক্তির কয়েক সপ্তাহ পরেই শীর্ষ অবস্থান হারান তিনি।

 

 
 

 

Related Topics

টপ নিউজ

ইলন মাস্ক / বার্নার্ড আর্নো / শীর্ষ ধনী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • শেয়ারবাজারের ইতিহাসে সবচেয়ে বড় অভিষেক স্পেসএক্সের; বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন মাস্ক
  • স্টারলিঙ্ক গ্রাউন্ড স্টেশনসহ মধ্যপ্রাচ্যে মাস্কের কোম্পানিগুলোকে সামরিক লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • ‘আপনার আরও পড়াশোনা প্রয়োজন’: হরমুজের নাম নিয়ে বিতর্কে মাস্ককে ইরানি কনস্যুলেটের কড়া জবাব
  • ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net