Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
অনুশীলনেই মৃত্যু ১৯ বছর বয়সী ফুটবলারের

খেলা

টিবিএস ডেস্ক
11 May, 2020, 10:40 pm
Last modified: 11 May, 2020, 10:48 pm

Related News

  • করোনার প্রকোপে ৪৪ হাজার কোটি টাকা লোকসান ইতালিয়ান ফুটবলে
  • রোনালদোর বিরল রেকর্ড
  • বিশ্বসেরা ব্যাটসম্যান হতে পারতেন, দাবি ফুটবল কিংবদন্তির
  • রোনালদোদের হতাশার রাত
  • করোনামুক্ত হয়ে মাঠে ফিরেই রোনালদোর শাসন

অনুশীলনেই মৃত্যু ১৯ বছর বয়সী ফুটবলারের

লকডাউনে বাইরে যাওয়ার সুযোগ না থাকায় বাড়িতেই অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন আতালান্তার এই ফুটবলার। অন্যান্য দিনের মতো গত শুক্রবারও নিজের বাড়িতে অনুশীলন করছিলেন তিনি।
টিবিএস ডেস্ক
11 May, 2020, 10:40 pm
Last modified: 11 May, 2020, 10:48 pm

করোনাভাইরাসের প্রকোপে পুরো বিশ্বই বন্দি অবস্থায়। বৈশ্বিক সব ধরনের খেলাধুলা বন্ধ আছে। লম্বা বিরতির পর শীর্ষ লিগগুলো মাঠে গড়ানোর সম্ভাবনা জেগেছে। অন্যান্য জায়গার মতো ফুটবলে ফেরার অপেক্ষায় ইতালিও। 

বন্দি অবস্থা কাটিয়ে হয়তো শিগগিরই সেখানে ফুটবল ফিরবে। এমন সময় দুঃসংবাদ শুনলো সিরি এ'র ক্লাব আতালান্তা। তাদের ১৯ বছর বয়সী মিড ফিল্ডার আন্দ্রেয়া রিনালদি মারা গেছেন। অনুশীলন করা অবস্থাতে মস্তিষ্কে রক্তক্ষরণে মারা গেছেন তরুণ এই ফুটবলার। 

লকডাউন অবস্থায় বাইরে গিয়ে অনুশীলনের সুযোগ নেই। পেশাদার ফুটবলার হওয়ায় বাড়িতেই অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন রিনালদি। অন্যান্য দিনের মতো গত শুক্রবারও নিজের বাড়িতে অনুশীলন করছিলেন তিনি। 

অনুশীলনের এক পর্যায়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হয় রিনালদির। এরপর ভারসেতে হাসাপাতালে নেওয়া হয় তাকে। তিনদিন হাসপাতালে থাকার পর সোমবার না ফেরার দেশে পাড়ি জমান প্রতিভাবান এই ফুটবলার।

১৩ বছর বয়সে আতালান্তার যুবপ্রকল্পে নাম লেখান রিনালদি। এই প্রকেল্পে বেশ কয়েক বছর কাটে তার। আতালান্তার হয়ে অনূর্ধ্ব-১৭ ও ইতালিয়ান সুপারকোপা জেতেন রিনালদি। 

চলতি মৌসুমে আতালান্তা থেকে ধারে চতুর্থ স্তরের ক্লাব লেগনানো যান তিনি। ক্লাবটির মূল খেলোয়াড় হিসেবেই খেলছিলেন ইতালির কারাতে ব্রায়ানজাতে জন্ম নেওয়া রিনালদি।      

রিনালদির মৃত্যুতে এক বিবৃতিতে লেগনানো বলেছে, 'আকস্মিক ও হৃদয় বিদারক ঘটনা, এটা কল্পনা করাও অসম্ভব। মস্তিষ্কে রক্তক্ষরণের পর তিনদিন ধরে যুদ্ধ করছিল রিনালদি। দুর্ভাগ্যবসত সেখানে কিছুই করার ছিল না।'

আতালান্তা তাদের বিব্রতিতে বলেছে, 'সব সময় পাওয়া যেত তাকে, খুবই ইতিবাচক মানসিকতার মানুষ সে। সে জানতো কীভাবে সবার পছন্দের পাত্র হতে হয়। খেলার মাঠে হার মানার ক্ষেত্রে তুমি সবার শেষে থাকতে। এবারও দ্রুত হার না মানতে তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে লড়েছো।'

Related Topics

আন্দ্রেয়া রিনালদি / সিরি এ / ইতালিয়ান ফুটবল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • করোনার প্রকোপে ৪৪ হাজার কোটি টাকা লোকসান ইতালিয়ান ফুটবলে
  • রোনালদোর বিরল রেকর্ড
  • বিশ্বসেরা ব্যাটসম্যান হতে পারতেন, দাবি ফুটবল কিংবদন্তির
  • রোনালদোদের হতাশার রাত
  • করোনামুক্ত হয়ে মাঠে ফিরেই রোনালদোর শাসন

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net