Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
আইপিএল চ্যাম্পিয়নের প্রাইজমানি কতো, বাকি পুরস্কারের পরিমাণ কেমন

খেলা

টিবিএস ডেস্ক
28 May, 2023, 07:15 pm
Last modified: 28 May, 2023, 07:17 pm

Related News

  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!

আইপিএল চ্যাম্পিয়নের প্রাইজমানি কতো, বাকি পুরস্কারের পরিমাণ কেমন

চ্যাম্পিয়ন, রানার্স আপ ছাড়াও তৃতীয় ও চতুর্থ স্থানে থেকে শেষ করা দল পাবে আর্থিক পুরস্কার। ব্যক্তিগত পুরস্কারও আছে কয়েকটি। তৃতীয় হিসেবে আসর শেষ করা মুম্বাই ইন্ডিয়ান্স পাবে ৭ কোটি রুপি। চতুর্থ হওয়া লক্ষ্ণৌ সুপার জায়ান্টস পাবে ৬ কোটি ৫০ লাখ রুপি।
টিবিএস ডেস্ক
28 May, 2023, 07:15 pm
Last modified: 28 May, 2023, 07:17 pm

প্রায় দুই মাস ধরে দুর্দান্ত সব লড়াই শেষে পর্দার নামার অপেক্ষায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। শিরোপার লড়াইয়ে আজ আহমেদাবাদে মুখোমুখি হচ্ছে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও আসরের বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে। এই ম্যাচ জিতলে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই বা হার্দিক পান্ডিয়ার গুজরাটের ঝুলিতে উঠবে মোটা অঙ্ক, আছে আরও বেশ কয়েকটি আর্থিক পুরস্কার। 

২০০৮ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় আইপিএল। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জমজমাট ঘরোয়া টি-টোয়েন্টি এই টুর্নামেন্টের প্রথম আসরে ধোনির চেন্নাইকে হারিয়ে শিরোপা জেতে অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের রাজস্থান রয়্যালস। চ্যাম্পিয়নের পুরস্কার হিসেবে রাজস্থান পায় ৪ কোটি ৮০ লাখ রূপি। রানার্সআপ চেন্নাই পায় ২ কোটি ৪০ লাখ রুপি। 

সময়ের সঙ্গে সঙ্গে আইপিএলের দল বেড়েছে, গত আসর থেকে ১০টি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্টটি। আসরটির প্রাইজমানিও বেড়েছে কয়েকগুণ। ২০১৬ আসর থেকে চ্যাম্পিয়ন দল পেয়ে আসছে ২০ কোটি রুপি। এবারও আর্থিক পুরস্কারের পরিমাণ এটাই, চেন্নাই বা গুজরাট যে দলই জিতুক, ২০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৬ কোটি টাকা) উঠবে তাদের ঝুলিতে। রানার্স আপ দল পাবে ১৩ কোটি রুপি। 

২০১৯ সাল পর্যন্ত রানার্সআপ দল পেত ১১ কোটি রুপি। ২০২১ সালে সেটা বাড়িয়ে ১৩ কোটি রুপি করা হয়। যদিও এর মাঝে ব্যতিক্রমও আছে। ২০২০ আইপিএলের চ্যাম্পিয়ন হয়েও মুম্বাই ইন্ডিয়ান্স পায় ১০ কোটি রুপি। অবশ্য বিশেষ কারণে এমন সিদ্ধান্ত নিয়েছিল আইপিএল কর্তৃপক্ষ। জানানো হয়েছিল, করোনা ভাইরাসের প্রকোপের কারণে আর্থিক পুরস্কারের পরিমাণ কমিয়ে আনা হয়েছে। 

চ্যাম্পিয়ন, রানার্স আপ ছাড়াও তৃতীয় ও চতুর্থ স্থানে থেকে শেষ করা দল পাবে আর্থিক পুরস্কার। ব্যক্তিগত পুরস্কারও আছে কয়েকটি। তৃতীয় হিসেবে আসর শেষ করা মুম্বাই পাবে ৭ কোটি রুপি। চতুর্থ  হওয়া লক্ষ্ণৌ সুপার জায়ান্টস পাবে ৬ কোটি ৫০ লাখ রুপি। সর্বোচ্চ রান ও সর্বোচ্চ উইকেটশিকারি পাবেন ১৫ লাখ রুপি করে। সেরা উদীয়মান ক্রিকেটারকে দেওয়া হবে ২০ লাখ রুপি। 'মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার' পাবেন ১২ লাখ রুপি। এ ছাড়া আরও কিছু ব্যক্তিগত আর্থিক পুরস্কার দেওয়া হবে।

এবারের আইপিএলের প্রাইজমানি

চ্যাম্পিয়ন: ২০ কোটি রুপি
রানার্সআপ: ১৩ কোটি রুপি
তৃতীয় স্থান (মুম্বাই ইন্ডিয়ান্স): ৭ কোটি রুপি
চতুর্থ স্থান (লক্ষ্ণৌ সুপার জায়ান্টস): ৬ কোটি ৫০ লাখ রুপি  
সর্বোচ্চ রান সংগ্রাহক: ১৫ লাখ রুপি
সর্বোচ্চ উইকেটশিকারি: ১৫ লাখ রুপি 
সেরা উদীয়মান ক্রিকেটার: ২০ লাখ রুপি
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার: ১২ লাখ রুপি। 

Related Topics

টপ নিউজ

আইপিএল / প্রাইজমানি / আর্থিক পুরস্কার / চ্যাম্পিয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net