Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
৭৩ বছর বয়সে মারা গেলেন ব্রিটিশ ঔপন্যাসিক মার্টিন এমিস

বিনোদন

টিবিএস ডেস্ক
21 May, 2023, 10:20 am
Last modified: 21 May, 2023, 10:37 am

Related News

  • হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬১৩
  • ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, হামে মোট প্রাণহানি বেড়ে ৬০৫
  • পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
  • হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫৮৫

৭৩ বছর বয়সে মারা গেলেন ব্রিটিশ ঔপন্যাসিক মার্টিন এমিস

লেখালেখির ক্যারিয়ারে পাঠকদের অসংখ্য কালজয়ী উপন্যাস ও নন-ফিকশন বই উপহার দিয়েছেন এমিস। ১৯৭৮ সালে প্রকাশিত ‘সাকসেস’ এবং ১৯৮৯ সালে প্রকাশিত ‘লন্ডন ফিল্ডস’ তার মধ্যে উল্লেখযোগ্য।
টিবিএস ডেস্ক
21 May, 2023, 10:20 am
Last modified: 21 May, 2023, 10:37 am
মার্টিন এমিস; ২০১৪ সালে তোলা ছবি। ছবি: লিওনার্দো সেনডামো/গেটি ইমেজেস

জনপ্রিয় ব্রিটিশ ঔপন্যাসিক মার্টিন লুইস এমিস ৭৩ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। লেখকের স্ত্রী লেখিকা ইসাবেল ফনসেকার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছে, খাদ্যনালীর ক্যান্সারে ভুগে এমিসের মৃত্যু হয়েছে।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গতকাল শুক্রবার (১৯ মে) ফ্লোরিডায় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। 

লেখালেখির ক্যারিয়ারে পাঠকদের অসংখ্য কালজয়ী উপন্যাস ও নন-ফিকশন বই উপহার দিয়েছেন এমিস। ১৯৭৮ সালে প্রকাশিত 'সাকসেস' এবং ১৯৮৯ সালে প্রকাশিত 'লন্ডন ফিল্ডস' তার মধ্যে উল্লেখযোগ্য। এমিসকে তার সময়ের অন্যতম প্রভাবশালী লেখক হিসেবেও বিবেচনা করা হয়।

১৯৪৯ সালে অক্সফোর্ডে জন্মগ্রহণ করেন এমিস। তিনি বিখ্যাত ঔপন্যাসিক ও কবি কিংসলে এমিসের ছেলে। তরুণ বয়সেই বাবাকে অনুসরণ করে ১৯৭৩ সালে তিনি প্রকাশ করেন প্রথম উপন্যাস 'দ্য র‍্যাচেল পেপারস'।

এমিসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্বের স্বনামধন্য কবি-সাহিত্যিক ও প্রকাশকরা। খ্যাতিমান লেখক সালমান রুশদি বলেন, "এমিস সবসময়ই বলতেন যে, 'আমি বইভর্তি একটি শেলফ রেখে যেতে চাই, যাতে করে আমি বলতে পারি, এগুলো আমার কাজ।' এমিস এখন আর আমাদের মাঝে নেই। তার প্রিয়জনেরা তার অভাব খুব বোধ করবেন। কিন্তু এমিসের রেখে যাওয়া কাজ আমাদের মাঝে আছে।"

আরেক বিখ্যাত ঔপন্যাসিক স্যার কাজুও ইশিগুরো বিবিসিকে বলেন, "এমিস আমাদের প্রজন্মের ঔপন্যাসিকদের আদর্শ-বাহক ছিলেন। ব্যক্তিগতভাবে তিনি ছিলেন আমার অনুপ্রেরণা। সাহিত্য জগতের বহু পরিবর্তনের মাঝেও তিনি তার কাজের মাধ্যমে বেঁচে থাকবেন।"

এমিসের লেখালেখিতে ডার্ক কমিক ও স্যাটায়ারের ছাপ রয়েছে। উপন্যাস ছাড়াও তিনি দুটি গল্পগুচ্ছ, ছয়টি নন-ফিকশন বই ও একটি স্মৃতিকথা লিখেছেন। সমসাময়িক বিষয় ও রাজনীতি নিয়ে মন্তব্য করে নানা সময় তিনি বেশ আলোচিত-সমালোচিতও হয়েছেন।

এমিসের লেখা উপন্যাসগুলোর মধ্যে ১৯৮০ এর দশকে লেখা 'মানি' বেশ জনপ্রিয়। তিনি তার উপন্যাসে বহুবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কলঙ্কিত ঘটনা 'হলোকাস্ট' এর প্রসঙ্গ তুলে এনেছেন।

২০১২ সালে এমিস যুক্তরাজ্য ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ২০২০ সালে তার সর্বশেষ উপন্যাস 'ইনসাইড স্টোরি' প্রকাশিত হয়।

ভিনটেজ বুকস ইউকের মাইকেল শ্যাভিট বলেন, "এমিসকে ছাড়া পৃথিবী কল্পনা করা বেশ কষ্টকর। তিনি ছিলেন ঠিক রাজার মতো; যে কি-না একজন নির্ভীক লেখক এবং সত্যিকারের বিস্ময়কর মানুষ।"

পেঙ্গুইন বুকসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, "আমাদের বন্ধু ও লেখক মার্টিন এমিসের মৃত্যুর সংবাদে আমরা বিধ্বস্ত। লেখকের পরিবার-প্রিয়জন বিশেষ করে তার সন্তান ও স্ত্রী ইসাবেলের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ব্রিটেনের সাংস্কৃতিক অঙ্গনে তিনি অসামান্য প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। আমরা এমিসের অভাব ভীষণভাবে বোধ করবো।"

এমিসের রচিত উপন্যাস 'টাইমস অ্যারো' বুকার পুরস্কারের মনোনয়নের সংক্ষিপ্ত তালিকায় ছিল। একইসাথে তার ২০০৩ সালে প্রকাশিত 'ইয়োলো ডগ' উপন্যাসটিও বুকার প্রাইজের মনোনয়নের দীর্ঘ তালিকায় জায়গা করে নিয়েছিল।

বুকার প্রাইজ এর পক্ষ থেকে টুইটে বলা হয়, "এমিসের মৃত্যুর সংবাদে আমরা শোকাহত। তিনি গত ৫০ বছরের অন্যতম প্রশংসিত ও আলোচিত ঔপন্যাসিক ছিলেন। তার পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের সমবেদনা রইলো।"

Related Topics

টপ নিউজ

মার্টিন এমিস / ঔপন্যাসিক / ব্রিটিশ / মৃত্যু / লেখক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬১৩
  • ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, হামে মোট প্রাণহানি বেড়ে ৬০৫
  • পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
  • হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫৮৫

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net