Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
স্বস্তির ঈদযাত্রায় অস্বস্তি বাড়তি বাসভাড়া

বাংলাদেশ

জাহিদুল ইসলাম
20 April, 2023, 07:00 pm
Last modified: 20 April, 2023, 07:12 pm

Related News

  • ‘হেনগুয়া’ থেকে মিনিমালিস্ট মোটিফ: ঈদে আমিরাতে মেহেদি যেভাবে পছন্দের শীর্ষে
  • 'মানুষ এখন অপমানের ভয়ে থাকে': ভারতে উন্মুক্ত স্থানে ঈদের নামাজ নিয়ে কড়াকড়ি
  • জাহাজেই ঈদের নামাজ পড়লেন হরমুজে আটকে থাকা বাংলার জয়যাত্রার ৩১ নাবিক 
  • ঈদে কারাবন্দিদের খাবারের মেন্যুতে যা যা থাকছে
  • ঈদযাত্রা: রাতভর গাজীপুরের দুই মহাসড়কে যানজটের সঙ্গে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি-বাড়তি ভাড়া

স্বস্তির ঈদযাত্রায় অস্বস্তি বাড়তি বাসভাড়া

হানিফের ৬ নম্বর কাউন্টার থেকে বরিশালগামী দুইজন যাত্রীর জন্য ১,৬০০ টাকা ভাড়ার টিকিটে টাকার অঙ্ক লেখা হয়নি। বাড়তি ভাড়া রাখার কারণ জানতে চাইলে কাউন্টার থেকে বলা হয়, ‘এ সময়ে ভাড়া এটাই। ভালো না লাগলে যাবেন না। যাত্রীর অভাব নেই।’
জাহিদুল ইসলাম
20 April, 2023, 07:00 pm
Last modified: 20 April, 2023, 07:12 pm
ফাইল ছবি। ছবি: মুমিত এম./টিবিএস

'ময়মনসিং ৫০০, ময়মনসিং ৫০০।'

ময়মনসিংহের যাত্রীদের মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে এভাবেই ডাকছিলেন সৌখিন পরিবহনের সুপারভাইজার হানিফ।

পাশেই দাঁড়ানো আলম এশিয়া, বিনিময়, ইমামসহ বেশ কয়েকটি বাসের কর্মীদেরও ৫০০ টাকায় যাত্রী ওঠাতে হাঁকডাক করতে দেখা যায়।

সড়ক, রেল ও নৌপথে ঈদযাত্রায় ভোগান্তির পরিমাণ কমে আসায় এবার অনেকটা স্বস্তিতেই রাজধানী ছাড়ছেন অধিকাংশ মানুষ। তবে এসবের মধ্যে কিছুটা অস্বস্তি তৈরি করছে বাসের বাড়তি ভাড়া।

মহাখালী, সায়েদাবাদ, যাত্রাবাড়ি, গাবতলী, গুলিস্তানসহ দূরপাল্লার টার্মিনালগুলোতে বাড়তি ভাড়া হাঁকাচ্ছেন পরিবহন শ্রমিকেরা।

ঢাকা থেকে ময়মনসিংহের মাসকান্দা স্টেশন পর্যন্ত প্রায় ১১০ কিলোমিটার দূরত্বের নির্ধারিত ভাড়া ৩২০ টাকা। ঈদযাত্রীর চাপকে পুঁজি করে ১৭০ টাকা করে বাড়তি ভাড়া রাখছে পরিবহন কোম্পানিগুলো।

মহাখালী বাস কাউন্টারে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ি এলাকার সফিউল্লাহ বলেন, স্বাভাবিক সময়ে পরিবারের চার সদস্যের বাড়ি যেতে ১,২০০ টাকা বাস ভাড়াসহ খরচ পড়ে ১৪০০ টাকা। এবার কেবল বাস ভাড়াই লাগছে ২,০০০ টাকা।

শ্যামলী, হানিফ, সোহাগ, গ্রীনলাইন, সেন্টমার্টিন, নাবিলসহ অধিকাংশ ব্র্যান্ডেড কোম্পানির টিকিট অগ্রিম বিক্রি হয়ে যাওয়ায় কাউন্টারে কোনো টিকিটই পাওয়া যাচ্ছে না। এ সুযোগ কাজে লাগিয়ে স্বল্প-পরিচিত বাসগুলোর টিকিট বাড়তি দামে বিক্রি করা হচ্ছে। অবশ্য কিছু ব্র্যান্ডেড বাসের কাউন্টারেও বাড়তি ভাড়া আদায় করতে দেখা গেছে।

সায়েদাবাদ থেকে বরিশালের স্বাভাবিক সময়ে নন-এসি বাসের ভাড়া ৫০০-৫৫০ টাকা। বৃহস্পতিবার ভোরে এ রুটের হানিফ, শ্যামলী, সাকুরা, বিএমএফ, গোল্ডেন লাইনসহ অধিকাংশ বাসেই ৭০০-৮০০ টাকা ভাড়া আদায় করা হয়েছে।

হানিফের ৬ নম্বর কাউন্টার থেকে বরিশালগামী দুইজন যাত্রীর জন্য ১,৬০০ টাকা ভাড়ার টিকিটে টাকার অঙ্ক লেখা হয়নি। বাড়তি ভাড়া রাখার কারণ জানতে চাইলে কাউন্টার থেকে বলা হয়, 'এ সময়ে ভাড়া এটাই। ভালো না লাগলে যাবেন না। যাত্রীর অভাব নেই।'

টিকিটে ভাড়া লিখে দেওয়ার কথা বলা হলেও তা করেননি কাউন্টারের দায়িত্বরতরা।

সায়েদাবাদ থেকে নোয়াখালী পর্যন্ত ৫৪০ টাকার ভাড়া একুশে এক্সপ্রেস পরিবহনে রাখা হচ্ছে ৬০০ টাকা। ৬০ টাকা বেশি রাখার কারণ জানতে চাইলে কাউন্টারে দায়িত্বরত মাস্টার আলম জানান, 'এটা মালিকের সিদ্ধান্ত। আমাদের কিছুই করার নেই।'

শাকুরা পরিবহনের কাউন্টারে টানানো তালিকায় বরিশালের ভাড়া ৫০০ টাকা লেখা থাকলেও ২০ টাকা বাড়তি নেওয়া হচ্ছে। আর পাশেই জুবায়ের পরিবহনের কাউন্টারে ভাড়া চাওয়া হচ্ছে ৭০০ টাকা।

বাড়তি দাম চাওয়ার কারণ জানতে চাইলে জুবায়ের পরিবহনের দায়িত্বরত এক কর্মী বলেন, 'আমাদের বাসগুলো কুয়াকাটা পর্যন্ত যায়। এ কারণে ভাড়ার পরিমাণ একটু বেশি।'

বাড়তি ভাড়ার বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ মাজেহারুল ইসলাম বলেন, 'বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ না দেওয়ায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।'

বিআরটিএ'র দফতরে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের পক্ষ থেকে স্থাপন করা কন্ট্রোল রুম থেকে জানানো হয়, বাড়তি ভাড়ার বিষয়ে অভিযোগ এলেই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কাউন্টারকে জরিমানা করা হচ্ছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন নবীনগর-চন্দ্রা মহাসড়ক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের বলেন, 'বেশি ভাড়া নেওয়ার বিষয়টি আমার চোখে পড়েনি। সাংবাদিক বন্ধুরা এমন অভিযোগ পেলে আমাদের জানাবেন। যাত্রীদের যাত্রা সুগম করতে আমরা সব ধরনের ব্যবস্থা নেব।'

Related Topics

টপ নিউজ

ঈদ / বাসভাড়া / বাড়তি ভাড়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • ‘হেনগুয়া’ থেকে মিনিমালিস্ট মোটিফ: ঈদে আমিরাতে মেহেদি যেভাবে পছন্দের শীর্ষে
  • 'মানুষ এখন অপমানের ভয়ে থাকে': ভারতে উন্মুক্ত স্থানে ঈদের নামাজ নিয়ে কড়াকড়ি
  • জাহাজেই ঈদের নামাজ পড়লেন হরমুজে আটকে থাকা বাংলার জয়যাত্রার ৩১ নাবিক 
  • ঈদে কারাবন্দিদের খাবারের মেন্যুতে যা যা থাকছে
  • ঈদযাত্রা: রাতভর গাজীপুরের দুই মহাসড়কে যানজটের সঙ্গে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি-বাড়তি ভাড়া

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net