Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 29, 2026
চ্যাম্পিয়ন্স লিগ: সিটির বিপক্ষে ফিরে আসার গল্প লিখতে পারবে বায়ার্ন?

খেলা

টিবিএস রিপোর্ট
19 April, 2023, 01:15 pm
Last modified: 19 April, 2023, 01:18 pm

Related News

  • ‘এটা খুবই বেদনাদায়ক’: গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ নিয়ে মুখ খুললেন ম্যান সিটি'র গার্দিওলা
  • সিটিকে হারিয়ে আট বছর পর এফএ কাপ চ্যাম্পিয়ন ইউনাইটেড
  • টানা চারবার চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস গড়ল সিটি
  • সিটির টানা চার নাকি আর্সেনালের ২০ বছরের অপেক্ষার অবসান?
  • গোল বাতিলের সিদ্ধান্তে রেফারিকে ধুয়ে দিলেন বায়ার্ন কোচ

চ্যাম্পিয়ন্স লিগ: সিটির বিপক্ষে ফিরে আসার গল্প লিখতে পারবে বায়ার্ন?

যা পেয়েছেন তাতেও বেশ ফুরফুরেই থাকার কথা গার্দিওলার। যতোই টুখেল হুমকি-ধামকি দেন না কেন, নিজের দলের সামর্থ্য নিয়েও জানা আছে গার্দিওলার। 
টিবিএস রিপোর্ট
19 April, 2023, 01:15 pm
Last modified: 19 April, 2023, 01:18 pm
বায়ার্নের সামনে হলান্ডকে থামানোর চ্যালেঞ্জ। ছবি: সংগৃহীত

প্রথম লেগ ৩-০ গোলে হারার পর টমাস টুখেল বলেছেন, ফিরতি লেগে ফিরে আসার সামর্থ্য রয়েছে তার দলের। বায়ার্ন কোচ প্রচ্ছন্ন হুমকিও দিয়ে রেখেছেন সিটিকে, জার্মানিতে খেলা কোনো ম্যাচ অন্য ম্যাচের মতো নয় বলে। 

যদিও এসবের থোড়াই কেয়ার করবেন সিটি কোচ পেপ গার্দিওলা। বায়ার্নের আঙিনা তো আর তার অচেনা নয়। ৩ বছর জার্মান জায়ান্টদের কোচ ছিলেন বর্তমান সিটি কোচ। 

প্রথম লেগে নিজেদের মাঠে বায়ার্নকে দর্শকের আসনে বসিয়ে খেলেছে সিটি। ৩-০ গোলের জয়ের ব্যবধানটা বড় হতে পারতো আরো। তবে যা পেয়েছেন তাতেও বেশ ফুরফুরেই থাকার কথা গার্দিওলার। যতোই টুখেল হুমকি-ধামকি দেন না কেন, নিজের দলের সামর্থ্য নিয়েও জানা আছে গার্দিওলার। 

তবে ভয় আছে এক জায়গায়, চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির জন্য নিশ্চিত বলতে কিছু নেই। গার্দিওলা দায়িত্ব নেওয়ার পর থেকেই কিছু একটা গড়বড় প্রতি মৌসুমের পাকিয়েছে তার দল। তবে এবার সেটি না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ডি ব্রুইনা-হলান্ডরা। 

এই মৌসুমে এখনই ৪৭ গোল করে বসে আছেন হলান্ড। আজ বায়ার্নের বিপক্ষে চেনা মাঠে সংখ্যাটা নিশ্চয়ই বাড়িয়ে নিতে চাইবেন ২২ বছর বয়সী এই নরওয়েজিয়ান। 

এদিকে বায়ার্নের সামনে চ্যালেঞ্জটা পাহাড়সম। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে প্রথম লেগে ৩ গোলে পিছিয়ে থেকে ফিরে এসে সেমি-ফাইনালে যাওয়ার আছে কেবল দুটি, সেটিও তখন 'অ্যাওয়ে' গোলের সুবিধা ছিলো বিধায়। যেই নিয়ম এখন আর নেই। 

থাকলেও অবশ্য বায়ার্নের লাভ হতো না। সিটির মাঠে তারা গোল করতে পারেনি। তবে সিটিও বায়ার্নের মাঠে গোল করলে বাড়তি কোনো সুবিধা পাবে না। যদি বায়ার্ন তিন গোলের ব্যবধানে ম্যাচ জেতে তাহলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। সব মিলিয়ে বায়ার্নকে ইতিহাস গড়েই যেতে হবে সেমি-ফাইনালে। 

টমাস টুখেল অবশ্য হাল ছাড়েননি, এখন দেখার বিষয় তার দল ম্যাচে সেই মানসিকতার কতটুকু দেখাতে পারে। 

 

Related Topics

টপ নিউজ

চ্যাম্পিয়ন্স লিগ / বায়ার্ন মিউনিখ / ম্যানচেস্টার সিটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • (বাঁ থেকে) এসআরবি মহাপরিচালক মো. আহসান হাবিব পলাশ, সিআইডি প্রধান মোহাম্মদ মোশাররফ হোছাইন ও এপিবিএন প্রধান হাসিব আজিজ। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ‘ক্রসফায়ার’ বিতর্কের পর নতুন আইজিপি নিয়োগ নিয়ে ভাবছে সরকার, বিবেচনায় ৩ কর্মকর্তা
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    মেট্রোরেলের দুই লাইনের চার প্যাকেজের চুক্তি সই; নির্মাণ হবে ৮ স্টেশন ও উড়াল রেলপথ
  • বিস্ফোরণ ও দুর্ঘটনায় আহত রোগীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপনের ব্যাপক প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ছবি: এএফপি
    ‘ইসলামি শিক্ষার পরিপন্থি’: চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ উৎপাদন কমল ৫,৩৭০ মেগাওয়াট, সরবরাহ স্বাভাবিক হতে পারে রাত ১০টায়
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর
  • পিএসজি ছেড়ে আল-হিলালে যাবেন এমবাপ্পে? ছবি: এএফপি
    মাও সেতুংকে নিয়ে বেফাঁস মন্তব্য: চীনে তীব্র সমালোচনা, একের পর এক বাণিজ্যিক চুক্তি বাতিল; ক্ষমা চাইলেন এমবাপ্পে

Related News

  • ‘এটা খুবই বেদনাদায়ক’: গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ নিয়ে মুখ খুললেন ম্যান সিটি'র গার্দিওলা
  • সিটিকে হারিয়ে আট বছর পর এফএ কাপ চ্যাম্পিয়ন ইউনাইটেড
  • টানা চারবার চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস গড়ল সিটি
  • সিটির টানা চার নাকি আর্সেনালের ২০ বছরের অপেক্ষার অবসান?
  • গোল বাতিলের সিদ্ধান্তে রেফারিকে ধুয়ে দিলেন বায়ার্ন কোচ

Most Read

1
(বাঁ থেকে) এসআরবি মহাপরিচালক মো. আহসান হাবিব পলাশ, সিআইডি প্রধান মোহাম্মদ মোশাররফ হোছাইন ও এপিবিএন প্রধান হাসিব আজিজ। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

‘ক্রসফায়ার’ বিতর্কের পর নতুন আইজিপি নিয়োগ নিয়ে ভাবছে সরকার, বিবেচনায় ৩ কর্মকর্তা

2
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের দুই লাইনের চার প্যাকেজের চুক্তি সই; নির্মাণ হবে ৮ স্টেশন ও উড়াল রেলপথ

3
বিস্ফোরণ ও দুর্ঘটনায় আহত রোগীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপনের ব্যাপক প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ইসলামি শিক্ষার পরিপন্থি’: চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার

4
প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ উৎপাদন কমল ৫,৩৭০ মেগাওয়াট, সরবরাহ স্বাভাবিক হতে পারে রাত ১০টায়

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর

6
পিএসজি ছেড়ে আল-হিলালে যাবেন এমবাপ্পে? ছবি: এএফপি
খেলা

মাও সেতুংকে নিয়ে বেফাঁস মন্তব্য: চীনে তীব্র সমালোচনা, একের পর এক বাণিজ্যিক চুক্তি বাতিল; ক্ষমা চাইলেন এমবাপ্পে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net