Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
প্রশ্ন শুনে ‘থ্যাংক ইউ’ বলে উঠে গেলেন সালাউদ্দিন

খেলা

টিবিএস রিপোর্ট
15 April, 2023, 05:15 pm
Last modified: 15 April, 2023, 06:01 pm

Related News

  • পশ্চিম তীরে সহিংসতায় জড়িত ইসরায়েলি নেটওয়ার্কের বিরুদ্ধে ফ্রান্স, যুক্তরাজ্যসহ ৬ দেশের নিষেধাজ্ঞা
  • মান নিয়ে প্রশ্ন: ২০ বছর পর ভারতীয় আম আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা
  • ফ্লোটিলা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী বেন-গভিরের ওপর নিষেধাজ্ঞা দিল ফ্রান্স
  • পণ্য ও সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা
  • চীনের ‘অ্যান্টি-স্যাংশন’ আইন কী এবং এটি কীভাবে কাজ করে?

প্রশ্ন শুনে ‘থ্যাংক ইউ’ বলে উঠে গেলেন সালাউদ্দিন

সংবাদ সম্মেলনের শুরুতে নিজের বক্তব্য তুলে ধরেন কাজী সালাউদ্দিন। এরপর সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়, যদিও বেশি প্রশ্ন করার সুযোগ মেলেনি তাদের। আর একটি প্রশ্নে তো সংবাদ সম্মেলন কক্ষ থেকেই বেরিয়ে যান সালাউদ্দিন। 
টিবিএস রিপোর্ট
15 April, 2023, 05:15 pm
Last modified: 15 April, 2023, 06:01 pm

আর্থিক অনিয়মের দায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। পাশাপাশি জরিমানা করা হয়েছে দশ হাজার সুইস ফ্রাঁ (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ লাখ ৬০ হাজার টাকা)। সোহাগের নিষেধাজ্ঞা বাংলাদেশের ফুটবলের জন্য লজ্জাজনক কিনা, এমন প্রশ্ন এড়িয়ে গেলেন কাজী সালাউদ্দিন। এমন প্রশ্ন করতেই উঠে চলে যান বাফুফে সভাপতি। 

সোহাগ নিষিদ্ধ হওয়ার পরদিন (শনিবার) বিকেলে বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে হাজির হন সালাউদ্দিন। শুরুতে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি। এরপর সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়, যদিও বেশি প্রশ্ন করার সুযোগ মেলেনি তাদের। আর একটি প্রশ্নে তো সংবাদ সম্মেলন কক্ষ থেকেই বেরিয়ে যান সালাউদ্দিন। 

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে ফিফার নিষিদ্ধ করার ব্যাপারটি বাংলাদেশের ফুটবলের জন্য লজ্জাজনক কিনা? প্রশ্নটি মনোযোগ দিয়েই শোনেন সালাউদ্দিন, কিন্তু উত্তরে কিছুই বলেননি। এমন প্রশ্ন শুনে দুই হাত তুলে 'থ্যাংক ইউ' বলে সঙ্গে সঙ্গে সংবাদ সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে যান তিনি। সাংবাদিকরা তখন বলছিলেন, তাদের প্রশ্ন শেষ হয়নি। কিন্তু তাতে কান দেননি বাফুফে বস। 

সোহাগের নিষিদ্ধ হওয়ার ঘটনাকে দুঃসংবাদ জানিয়ে এর আগে সালাউদ্দিন বলেন, 'আজ আমরা সবাই একসাথে হয়েছি একটা দুঃসংবাদে, খারাপ সংবাদে। বাংলাদেশের ফুটবল ফেডারেশেন সাধারণ সম্পাদক দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। আপনারা যেমন গতকাল ডকুমেন্ট পেয়েছেন। আমিও গতকালই জানতে পেরেছি। গতকাল, আজও ডকুমেন্টস পড়েছি, তবে শেষ করতে পারিনি। তার বিরুদ্ধে যা যা করার ছিল যেমন ব্যান করা, এটা আপনারা দেখেছেন সেটা হয়ে গেছে।'

ফিফার এমন সিদ্ধান্তের পর বাফুফের অবস্থান কী হবে? সালাউদ্দিন বলেন, 'আপাতত ফিফা যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা সেখানেই আছি। বাদ বাকি বাফুফে কী সিদ্ধান্ত নেবে, তার জন্য সকলকে দুদিন অপেক্ষা করতে হবে। সোমবার দিন ফিফা খুলবে, এরপর আমি ফিফার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলব। এরপর আমরা নিজেদের মধ্যে বৈঠক করে সিদ্ধান্ত নেব আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে।'

'আমি একটা জরুরি সভা ডেকে সিদ্ধান্ত নিতে চেয়েছিলাম। তবে আমাদের ভাইস প্রেসিডেন্টদের মধ্যে দুজন ভাইস প্রেসিডেন্ট দেশের বাইরে আছেন। তাই আমি বৈঠক ডাকতে পারিনি। উনারা কাল, পরশু দেশে এসে পৌঁছাবেন। সকলে এসে পৌছালে পরশু দিন আমরা বৈঠক ডেকে সিদ্ধান্ত নেব।  এরপর আপনাদের জানিয়ে দেব পরবর্তী পদক্ষেপ কি হবে।' যোগ করেন বাফুফে প্রধান। 

Related Topics

টপ নিউজ

কাজী সালাউদ্দিন / বাফুফে / আবু নাঈম সোহাগ / নিষেধাজ্ঞা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • পশ্চিম তীরে সহিংসতায় জড়িত ইসরায়েলি নেটওয়ার্কের বিরুদ্ধে ফ্রান্স, যুক্তরাজ্যসহ ৬ দেশের নিষেধাজ্ঞা
  • মান নিয়ে প্রশ্ন: ২০ বছর পর ভারতীয় আম আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা
  • ফ্লোটিলা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী বেন-গভিরের ওপর নিষেধাজ্ঞা দিল ফ্রান্স
  • পণ্য ও সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা
  • চীনের ‘অ্যান্টি-স্যাংশন’ আইন কী এবং এটি কীভাবে কাজ করে?

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net