Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
‘আমি ছাড়া বাংলাদেশ দলের বোলিং চলে না?’

খেলা

টিবিএস রিপোর্ট
07 April, 2023, 03:35 pm
Last modified: 08 April, 2023, 09:08 am

Related News

  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

‘আমি ছাড়া বাংলাদেশ দলের বোলিং চলে না?’

সাকিবের উত্তরে প্রশ্ন আরও বাড়ে, একই প্রশ্নকর্তা আবারও প্রশ্ন ছোড়েন। কিন্তু সাকিব তার স্বভাবসুলভ ভঙ্গিতে উল্টো প্রশ্ন করে যান।
টিবিএস রিপোর্ট
07 April, 2023, 03:35 pm
Last modified: 08 April, 2023, 09:08 am

আয়ারল্যান্ডের বিপক্ষে সাকিব আল হাসানের অনিয়মিত বোলিং নিয়ে কম আলোচনা হয়নি। প্রায় প্রতিদিনই এ নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছে। কিন্তু উত্তর মেলেনি কারও কাছ থেকে। ক্রিকেটার থেকে কোচ; সবাই জানিয়েছেন সাকিবের এই ব্যাপারটি নিয়ে ধারণা নেই তাদের। অবশেষে সাকিব নিজেই জানালেন কারণ। জানালেন, হাতে পাঁচ-ছয় রকমের অস্ত্র থাকলেই তা সব সময় ব্যবহার দরকার নেই। উল্টো তার প্রশ্ন, তাকে ছাড়া কি বাংলাদেশের বোলিং চলে না!

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ। চার দিনে জেতা ম্যাচটিতে একদিন বাদে বাংলাদেশই সব সময় ব্যাটে-বলে শাসন করেছে। কিন্তু বোলার সাকিবকে পাওয়া যায়নি। আয়ারল্যান্ডের দুই ইনিংসে সাকিব বোলিং করেছেন মাত্র ১৬ ওভার। অথচ তাইজুল ইসলাম করেছেন ৬৬ ওভার ও মেহেদী হাসান মিরাজ করেছেন ৪৫.২ ওভার। আইরিশদের প্রথম ইনিংসে ৬৫ ওভারের পর বোলিংয়ে যান সাকিব, করেন মাত্র ৩ ওভার। দ্বিতীয় ইনিংসে বাঁহাতি এই স্পিনার করেছেন ১৩ ওভার। 

উইকেটশিকারী বোলার হয়েও কী কারণে বল হাতে অনিয়মত দেখা গেল? ম্যাচের পর সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের উত্তর কয়েক কথাতেই সেরে ফেললেন সাকিব। বাংলাদেশ অধিনায়ক বলেন, 'না, ও রকম তো কোনো ব্যাখ্যা নেই। মানে বোলিং কাউকে করতেই হবে এমন কোনো কথা নেই। আপনার কাছে ৫-৬ রকমের অস্ত্র থাকলে সব সময় ব্যবহার করার দরকার নেই তো সব অস্ত্র।'

সাকিবের উত্তরে প্রশ্ন আরও বাড়ে, একই প্রশ্নকর্তা আবারও প্রশ্ন ছোড়েন। কিন্তু সাকিব তার স্বভাবসুলভ ভঙ্গিতে উল্টো প্রশ্ন করে যান, 'এটার মানে কী আমি ছাড়া বাংলাদেশ দলের বোলিং চলে না?' সাকিবের মতে ২০ উইকেট নেওয়ার মতো বোলার বাংলাদেশের আছে। এ ছাড়া পরিস্থিতি বিবেচনায় বোলিং করার প্রয়োজনও মনে হয়নি তার কাছে। 

সাকিবের ভাষায়, 'আমাদের যথেষ্ট বোলার আছে ২০ উইকেট নেওয়ার মতো, তাদের প্রতি আমার বিশ্বাস আছে। এবং সেটি ওরা করে দেখিয়েছে। এমন একটা জায়গায় খেলা হয়েছে, এ ধরনের পিচে আমরা সেভাবে খেলি না। আমি বলব খুবই ভালো ব্যাটিং উইকেট ছিল, মিরপুরে সাধারণত এমন ব্যাটিং উইকেট থাকে না। এমনকি আজও অনেক ভালো ব্যাটিং উইকেট ছিল।'

ছয়জন বোলার নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। প্রতিপক্ষের ২০ উইকেট নিতে বোলিং 'অপশন' বেশি থাকা দরকার জানিয়ে সাকিব বলেন, 'আপনার যদি ২০ উইকেট নিতে হয়, বোলিং অপশনটা বেশি নিতে হবে। এটার বিকল্প নেই। কম বোলিং অপশন তখনই থাকে, যখন আপনি রক্ষণাত্মক মানসিকতায় থাকেন।'

'ড্র করার চিন্তা বা কোনো রকম ব্যাটিংটা ভালো করার চিন্তা থাকে। যখন আপনি জিততে চাইবেন, পাঁচ বোলার, ছয় বোলারের অপশন নিয়ে খেলবেন। বড় বড় দলগুলো এ রকম অবস্থাতে তারা আছে। বিশেষত আপনি যদি ইংল্যান্ড-ভারতে দেখেন, ওদের পাঁচ-ছয়জন প্রধান বোলার; ছয়জন ব্যাটার নিয়ে ওরা খেলে।' যোগ করেন বাংলাদেশ অধিনায়ক। 

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / জাতীয় ক্রিকেট দল / বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net