Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
করোনাভাইরাসের টিকা তৈরির গবেষণার তথ্য চুরির চেষ্টায় সাইবার গুপ্তচরেরা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
02 May, 2020, 10:40 am
Last modified: 02 May, 2020, 10:42 am

Related News

  • পরবর্তী মহামারি ঠেকাতে সব ধরনের করোনাভাইরাসের জন্য একটি ভ্যাকসিন খুঁজছেন বিজ্ঞানীরা
  • ভারত বাংলাদেশকেই সবচেয়ে বেশি ভ্যাকসিন দিয়েছে: ভারতীয় হাইকমিশনার
  • করোনাভাইরাস ভ্যাকসিনের ড্রাই রানের পরিকল্পনা নেই
  • কোভিড ভ্যাকসিনের দাম পড়বে ৪২৫ টাকা
  • করোনার টিকা মানুষকে ‘কুমির’ বানিয়ে দেবে: ব্রাজিলের প্রেসিডেন্ট

করোনাভাইরাসের টিকা তৈরির গবেষণার তথ্য চুরির চেষ্টায় সাইবার গুপ্তচরেরা

করোনাভাইরাসের জীবাণু কোভিড-১৯-এর টিকা আবিষ্কারের জন্য এখন এক আন্তর্জাতিক প্রতিযোগিতা চলছে। গবেষক, কোম্পানি এবং সরকার - সবাই এর সাথে জড়িত। তাদের এই প্রচেষ্টা সম্পর্কে বিদেশি গুপ্তচর সংস্থাগুলো যেমন গোপনে জানার চেষ্টা করছে তেমনি দেশীয় গুপ্তচর সংস্থাগুলোও তাদের ঠেকিয়ে রাখতে চাইছে।
টিবিএস ডেস্ক
02 May, 2020, 10:40 am
Last modified: 02 May, 2020, 10:42 am

করোনাভাইরাসের টিকা তৈরির গবেষণা নিয়ে আগ্রহী বিদেশি গুপ্তচর সংস্থাগুলো, খোঁজখবর করছে সাইবার গুপ্তচরেরা। এমন তথ্য জানতে পেরেছে যুক্তরাষ্ট্রের প্রশাসন।

বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। 

মার্কিন ন্যাশনাল কাউন্টার ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি সেন্টারের পরিচালক বিল এভানিনা বিবিসিকে বলেন, এই ঝুঁকি সম্পর্কে গবেষণা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেছে মার্কিন সরকার।

তবে ইতোমধ্যেই কোন তথ্য চুরি হয়েছে কিনা সে সম্পর্কে কোন মন্তব্য করতে চাননি এই ঊর্ধ্বতন মার্কিন গোয়েন্দা কর্মকর্তা।

করোনাভাইরাসের জীবাণু কোভিড-১৯-এর টিকা আবিষ্কারের জন্য এখন এক আন্তর্জাতিক প্রতিযোগিতা চলছে।

গবেষক, কোম্পানি এবং সরকার - সবাই এর সাথে জড়িত। তাদের এই প্রচেষ্টা সম্পর্কে বিদেশি গুপ্তচর সংস্থাগুলো যেমন গোপনে জানার চেষ্টা করছে তেমনি দেশীয় গুপ্তচর সংস্থাগুলোও তাদের ঠেকিয়ে রাখতে চাইছে।

মি. এভানিনার প্রতিষ্ঠান মার্কিন সরকার, ব্যবসা প্রতিষ্ঠান এবং শিক্ষাবিদদের বিদেশি গোয়েন্দা তৎপরতা প্রতিরোধে পরামর্শ দিয়ে থাকে।

চীনা কমিউনিস্ট পার্টিসহ বিদেশি গুপ্তচর সংস্থাগুলো গবেষণাগুলো হস্তগত করার জন্য চেষ্টা করবে বলে মনে করছেন তারা। 

করোনাভাইরাসের টিকা তৈরির গবেষণায় মার্কিন সরকার যে প্রকল্পে সহায়তা দিচ্ছে তার নাম 'অপারেশন ওয়ার্প স্পিড'।

যে দেশ প্রথম কার্যকর এবং নিরাপদ টিকা তৈরি করতে পারবে, তা দিয়ে তারা প্রথমেই নিজেদের নাগরিকদের সুরক্ষা দেয়ার চেষ্টা করবে।

"এই গবেষণার সঙ্গে জড়িত প্রত্যেকটি মেডিকেল গবেষণা প্রতিষ্ঠানকে এব্যাপারে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে বলে জানালেন মি. এভানিনা।

ওদিকে হাসপাতালগুলোর ওপর সাইবার হামলা নিয়ে এখন বেশ উদ্বেগ রয়েছে। এসব হামলার ফলে মহামারি ঠেকানোর প্রচেষ্টা ব্যাহত হতে পারে বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা।

এপ্রিল মাসে চেক প্রজাতন্ত্রের দুটি হাসপাতালে সাইবার হামলার ঘটনা ঘটেছে।

এরপরই এক অদ্ভুত বিবৃতি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

এতে তিনি বলেছেন, "যারাই এসব কাজ করছে তাদের প্রতি আমাদের আহ্বান হবে চেক প্রজাতন্ত্রের স্বাস্থ্য ব্যবস্থা কিংবা অন্যত্র যেন এধরনের সাইবার তৎপরতা চালানো না হয়।"

Related Topics

টপ নিউজ

করোনাভাইরাসের টিকা / সাইবার গুপ্তচর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • পরবর্তী মহামারি ঠেকাতে সব ধরনের করোনাভাইরাসের জন্য একটি ভ্যাকসিন খুঁজছেন বিজ্ঞানীরা
  • ভারত বাংলাদেশকেই সবচেয়ে বেশি ভ্যাকসিন দিয়েছে: ভারতীয় হাইকমিশনার
  • করোনাভাইরাস ভ্যাকসিনের ড্রাই রানের পরিকল্পনা নেই
  • কোভিড ভ্যাকসিনের দাম পড়বে ৪২৫ টাকা
  • করোনার টিকা মানুষকে ‘কুমির’ বানিয়ে দেবে: ব্রাজিলের প্রেসিডেন্ট

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net