Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
সাগরপাড়ে ঝড় ‍তুলে আশরাফুলকে ছাড়িয়ে লিটনের রেকর্ড

খেলা

টিবিএস রিপোর্ট
29 March, 2023, 04:35 pm
Last modified: 29 March, 2023, 04:44 pm

Related News

  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার
  • প্যারাস্যুট জাম্প: সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ

সাগরপাড়ে ঝড় ‍তুলে আশরাফুলকে ছাড়িয়ে লিটনের রেকর্ড

লিটন তার ব্যাটটাকে পরিণত করলেন খোলা তরবারিতে। এমনিতেই তার ব্যাটিং অনিন্দ্য সুন্দর, এর সঙ্গে চোখ ধাঁধানো সব শট; দুইয়ে মিলে অদ্ভুত ঘোর লাগা আবহ চট্টগ্রামের স্টেডিয়ামটিতে। আর এর মাঝেই বাংলাদেশ ওপেনার নাম তুলে নিলেন দ্রুততম হাফ সেঞ্চুরির তালিকায়, সেটাও সবার উপরে। 
টিবিএস রিপোর্ট
29 March, 2023, 04:35 pm
Last modified: 29 March, 2023, 04:44 pm

'যা করবো, সেটাই হবে।' ব্যাটিং করতে নেমে কোনো ব্যাটসম্যান এমন আত্মবিশ্বাস পেয়ে গেলে কী হতে পারে সেদিন? শহীদ আফ্রিদি, ডি ভিলিয়ার্স কিংবা ক্রিস গেইলের কোনো ইনিংসের কথা মনে পড়তে আপনার। 

আপাতত পুরনো ইনিংসগুলোতে নজর না দিলেও হচ্ছে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লিটন কুমার দাসের ব্যাটিংয়ে নজর দিলেই উত্তর মিলবে। এদনি সাগরপাড়ে ব্যাট হাতে ঝড় তুলে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাস নতুন করে লিখলেন বাংলাদেশের এই ব্যাটসম্যান। 

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪৭ রান করা ডানহাতি এই ওপেনার দ্বিতীয় ম্যাচে ব্যাটটাকে পরিণত করলেন খোলা তরবারিতে। এমনিতেই তার ব্যাটিং অনিন্দ্য সুন্দর, এর সঙ্গে চোখ ধাঁধানো সব শট; দুইয়ে মিলে অদ্ভুত ঘোর লাগা আবহ চট্টগ্রামের স্টেডিয়ামটিতে। আর এর মাঝেই লিটন নাম তুলে নিলেন দ্রুততম হাফ সেঞ্চুরির তালিকায়, সেটাও সবার উপরে। 

আইরিশ বোলারদের গলির বোলারে পরিণত করে চার-ছক্কার পসরা সাজানো লিটন মাত্র ১৮ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন। যা বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসের দ্রুততম হাফ সেঞ্চুরি। দীর্ঘদিন ধরে এই রেকর্ডটি ছিল মোহাম্মদ আশরাফুলের দখলে। ২০০৭ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে হাফ সেঞ্চুরি করেন সাবেক এই অধিনায়ক। লিটনের হাফ সেঞ্চুরিটি টি-টোয়েন্টি ইতিহাসে যৌথভাবে সপ্তম দ্রুততম।

দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডটি নিজের দখলে নিয়ে নেওয়া লিটনের নাম আরও একবার আছে এই তালিকায়। ২১ বলে হাফ সেঞ্চুরি করে এতোদিন দ্বিতীয় দ্রুততম ছিলেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। কিন্তু তার এদিনের ব্যাটিংয়ে পেছনের সব ঝড় হয়ে উঠলো মামুলি। লিটন গড়িয়ে, উড়িয়ে বল সীমানা ছাড়া করে রেকর্ড বইয়ে নামটি খোদাই করে নিলেন। 

খুনে ব্যাটিং করার দিনে লিটন থামেন ১২তম ওভারের শেষ বলে, এর আগে খেলেন ঝলমলে এক ইনিংস। ৪১ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় ৮৩ রান করে আউট হন লিটন। ৭০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামা বাংলাদেশ ওপেনারের এটাই ক্যারিয়ার সেরা ইনিংস। তার আগের সর্বোচ্চ ছিল ৭৩ রানের ইনিংস।    

Related Topics

টপ নিউজ

লিটন কুমার দাস / রেকর্ড / দ্রুততম হাফ সেঞ্চুরি / বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার
  • প্যারাস্যুট জাম্প: সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net