Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
করোনা ইউনিটে আড়াই ঘণ্টার ব্যবধানে দুই রোগীর মৃত্যু

বাংলাদেশ

বরিশাল প্রতিনিধি
01 May, 2020, 01:15 pm
Last modified: 01 May, 2020, 01:20 pm

Related News

  • বরিশালে গ্রেপ্তারের ভয়ে পালাতে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু  
  • বরিশালে হামের উপসর্গে শিশু মৃত্যু ৪৬ ছাড়ালো, বাড়ছে উদ্বেগ
  • বরিশালে হাসপাতাল পরিদর্শনে গিয়ে অব্যবস্থাপনার প্রমাণ পেলেন স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারী ক্লোজড
  • জানাজায় যাওয়ার অনুমতি মেলেনি, জেলগেটেই বাবার মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা
  • ফরিদপুর, বরিশাল ও সিলেটে ২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, চট্টগ্রামে আক্রান্ত বাড়ছে

করোনা ইউনিটে আড়াই ঘণ্টার ব্যবধানে দুই রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আড়াই ঘণ্টার ব্যবধানে দুই রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে একজন ও দুপুর আড়াইটার দিকে আরও একজনের মৃত্যু হয়।
বরিশাল প্রতিনিধি
01 May, 2020, 01:15 pm
Last modified: 01 May, 2020, 01:20 pm
মুক্তিযোদ্ধা ও সাবেক সেনাসদস্য জুলফিকার আলী ওরফে বকুল মুন্সীর জানাজা। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আড়াই ঘণ্টার ব্যবধানে দুই রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে একজন ও দুপুর আড়াইটার দিকে আরও একজনের মৃত্যু হয়। এরমধ্যে একজন পুরুষ ও অন্যজন নারী।

বেলা ১২টার দিকে মারা যাওয়া ব্যক্তির (৫৮) নমুনা পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। ওই ব্যক্তির বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কালীশুরী ইউনিয়নে।

অন্যদিকে, দুপুর আড়াইটার দিকে মারা যাওয়া ওই নারীর (২৬) বাড়ি পটুয়াখালী জেলার হাজীখালী এলাকায় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ওই নারী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না তা জানার জন্য বিকেলে নমুনা সংগ্রহ করে মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এস এম বাকির হোসেন জানান, বেলা ১২টার দিকে মারা যাওয়া রোগী জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ২২ এপ্রিল মেডিকেলে ভর্তি হয়েছিলেন। কয়েকদিন আগে তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠনো হলে পজিটিভ আসে।

ডা. এস এম বাকির হোসেন আরও জানান, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মারা যাওয়া নারীকে বুধবার সন্ধ্যায় জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে করোনা ইউনিটে তার স্বজনরা ভর্তি করান।  বৃহস্পতিবার সকাল থেকে তার স্বাস্থ্যের অবনতি ঘটে। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এদিকে ঢাকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া মুক্তিযোদ্ধা ও সাবেক সেনাসদস্য জুলফিকার আলী ওরফে বকুল মুন্সীর (৬০) দাফন বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুরের মুন্ডপাশায় নিজ গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে।

উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান জানান, মুক্তিযোদ্ধা ও সাবেক সেনাসদস্য জুলফিকার আলী বেশ কিছুদিন ধরে ঢাকায় বসবাস করতেন। কয়েকদিন আগে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়। তার মরদেহ দাফনের জন্য গ্রামের বাড়ি নিয়ে আসেন স্বজনরা। দুপুরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে রাষ্ট্রীয় মর্যাদায় তার মরদেহের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

Related Topics

টপ নিউজ

বরিশাল / বাংলাদেশে করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • ছবি: রয়টার্স
    ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ
  • ছবি: সংগৃহীত
    রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • ফাইল ছবি: টিবিএস
    নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

Related News

  • বরিশালে গ্রেপ্তারের ভয়ে পালাতে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু  
  • বরিশালে হামের উপসর্গে শিশু মৃত্যু ৪৬ ছাড়ালো, বাড়ছে উদ্বেগ
  • বরিশালে হাসপাতাল পরিদর্শনে গিয়ে অব্যবস্থাপনার প্রমাণ পেলেন স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারী ক্লোজড
  • জানাজায় যাওয়ার অনুমতি মেলেনি, জেলগেটেই বাবার মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা
  • ফরিদপুর, বরিশাল ও সিলেটে ২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, চট্টগ্রামে আক্রান্ত বাড়ছে

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ

5
ছবি: সংগৃহীত
খেলা

রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

6
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net