Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
সাকিবকে প্রস্তাব দেওয়া সেই জুয়াড়ি দুই বছর নিষিদ্ধ!

খেলা

টিবিএস ডেস্ক
29 April, 2020, 06:30 pm
Last modified: 29 April, 2020, 08:33 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

সাকিবকে প্রস্তাব দেওয়া সেই জুয়াড়ি দুই বছর নিষিদ্ধ!

হঠাৎ সবখানে তার নাম ছড়িয়ে পড়ে, দীপক আগারওয়াল। সঙ্গে আরেকটি নাম, সাকিব আল হাসান। এই জুয়াড়ির প্রস্তাব গোপন করেই আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হন বাংলাদেশ অলরাউন্ডার।
টিবিএস ডেস্ক
29 April, 2020, 06:30 pm
Last modified: 29 April, 2020, 08:33 pm

হঠাৎ সবখানে তার নাম ছড়িয়ে পড়ে, দীপক আগারওয়াল। সঙ্গে আরেকটি নাম, সাকিব আল হাসান। এই জুয়াড়ির প্রস্তাব গোপন করেই আন্তর্জাতিক ক্রিকেটে দুই বছরের জন্য নিষিদ্ধ (এক বছর স্থগিত নিষেধাজ্ঞা) হন বাংলাদেশ অলরাউন্ডার।

দীপক আগারওয়াল নামের একজনকে নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগারওয়ালকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। বুধবার এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে আইসিসি।

দীপক আগারওয়াল নামের এক ব্যক্তি আইসিসির তালিকাভুক্ত জুয়াড়ি। কিন্তু আইসিসি নিষিদ্ধ করেছে টি-১০ টুর্নামেন্টের ফ্রাঞ্চাইজি সিন্ধির মালিক আগারওয়ালকে। সিন্ধির মালিক আগারওয়াল ও জুয়াড়ি আগারওয়াল একই ব্যক্তি কিনা, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কারণ বিষয়টি পরিস্কার করেনি আইসিসি। 

জুয়াড়িকে নিষিদ্ধ করার এখতিয়ার আইসিসির নেই বলেই সংস্থাটির পক্ষে এটি আনুষ্ঠানিকভাবে বলা সম্ভব নয় যে, এই আগারওয়াল ও সাকিবকে প্রস্তাব দেওয়া জুয়াড়ি একই ব্যক্তি কিনা।

আইসিসির দুর্নীতি বিরোধী আইন ভঙ্গের বিষয়টি মেনে নেওয়ার পর ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয় টি-১০ টুর্নামেন্টের ফ্রাঞ্চাইজি সিন্ধির মালিক আগারওয়ালকে। ওই ছয় মাসসহ তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। 

টি-১০ টুর্নামেন্টের ফ্রাঞ্চাইজি সিন্ধির মালিকদের একজন দীপক আগারওয়াল শৃঙ্খলা আইনের অনুচ্ছেদ ২.৪.৭ ধারা ভঙ্গ করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ, আইসিসির তদন্তকে বাধা দেওয়া বা বিলম্বিত করা, তদন্তের সঙ্গে প্রাসঙ্গিক তথ্য গোপন করা, তদন্তে হস্তক্ষেপ করা বা নথি ধ্বংস করেছেন।

এ বিষয়ে আইসিসির ব্যবস্থাপনা পরিচালক অ্যালেক্স মার্শাল বলেছেন, 'অনেক উদাহরণ আছে যে মি. আগারওয়াল আমাদের তদন্তকে বাধা ও বিলম্বিত করার চেষ্টা করেছেন। তবে এটাই একমাত্র ঘটনা ছিল না। যদিও তিনি আইসিসি দুর্নীতি দমন কোডের লঙ্ঘনের অভিযোগ স্বীকার করেছেন এবং অন্যান্য অংশগ্রহণকারীদের জড়িত বেশ কয়েকটি তদন্তের ক্ষেত্রে এসিইউতে যথেষ্ট সহায়তা প্রদান করেছেন। এই সহযোগিতা তার শাস্তির ওপরেও প্রভাব ফেলেছে।'

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / জুয়াড়ি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net