Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
করোনাভাইরাসেই মারা গেছেন সাংবাদিক খোকন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 April, 2020, 05:25 pm
Last modified: 29 April, 2020, 05:28 pm

Related News

  • যারা গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী
  • সাংবাদিকদের ওপর হামলা: এবার সাভার থানার ওসি প্রত্যাহার
  • সাগরের নীল আর্তনাদ এবং এক অপরাজেয় বৃদ্ধের অনন্ত লড়াই
  • শিগগিরই দশম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে: তথ্যমন্ত্রী
  • ইরানে সেনা উদ্ধারের তথ্য ফাঁসকারী সূত্রের নাম না জানালে সাংবাদিককে জেলে পাঠানোর হুমকি ট্রাম্পের

করোনাভাইরাসেই মারা গেছেন সাংবাদিক খোকন

করোনাভাইরাসে আক্রান্ত হয়েই মারা গেছেন দৈনিক সময়ের আলো পত্রিকার চিফ রিপোর্টার সাংবাদিক হুমায়ুন কবীর খোকন। বুধবার আইইডিসিআর-এর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালের কন্ট্রোল রুম ইনচার্জ ও পিআরও।
টিবিএস রিপোর্ট
29 April, 2020, 05:25 pm
Last modified: 29 April, 2020, 05:28 pm
সাংবাদিক হুমায়ুন কবীর খোকন

দৈনিক সময়ের আলো পত্রিকার চিফ রিপোর্টার সাংবাদিক হুমায়ুন কবীর খোকনের মৃত্যু করোনাভাইরাসেই হয়েছে। বুধবার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালের কন্ট্রোল রুম ইনচার্জ ও পিআরও তারিক শিবলী।

ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হুমায়ুন কবীর খোকন মঙ্গলবার রাতে মারা যান। তিনি শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

গণমাধ্যমে তারিক শিবলী বলেন, হুমায়ুন কবীর খোকন করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর আমরা তাকে আইসিইউতে চিকিৎসা দিচ্ছিলাম। তাকে সন্দেহজনক কোভিড–১৯ রোগী হিসেবেই যথাযথ নিয়মে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন।

তারিক শিবলী আরও বলেন, আমরা করোনাভাইরাস টেস্টের জন্য তার নমুনা সংগ্রহ করেছি। তার নমুনা পাঠানোর পর বুধবার আইইডিসিআর মৌখিকভাবে আমাদের জানিয়েছে, ওই সাংবাদিকের করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছে। তবে আমরা এখন পর্যন্ত লিখিত রিপোর্ট পাইনি।

ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরামের সভাপতি হুমায়ুন কবীর খোকন এর আগে দৈনিক আমাদের সময়ের হেড অব নিউজ ছিলেন। তিনি মানবজমিনসহ বিভিন্ন পত্রিকায় দক্ষতার সঙ্গে কাজ করেছেন।

তার মৃত্যুতে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং বিভিন্ন সংগঠন ও ব্যক্তি শোক প্রকাশ করেছেন।

Related Topics

টপ নিউজ

সাংবাদিক / বাংলাদেশে করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • ছবি: রয়টার্স
    ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ
  • ছবি: সংগৃহীত
    রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • ফাইল ছবি: টিবিএস
    নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

Related News

  • যারা গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী
  • সাংবাদিকদের ওপর হামলা: এবার সাভার থানার ওসি প্রত্যাহার
  • সাগরের নীল আর্তনাদ এবং এক অপরাজেয় বৃদ্ধের অনন্ত লড়াই
  • শিগগিরই দশম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে: তথ্যমন্ত্রী
  • ইরানে সেনা উদ্ধারের তথ্য ফাঁসকারী সূত্রের নাম না জানালে সাংবাদিককে জেলে পাঠানোর হুমকি ট্রাম্পের

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ

5
ছবি: সংগৃহীত
খেলা

রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

6
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net