Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
একসময় জুহি চাওলাকে বিয়ে করতে চেয়েছিলেন সালমান খান! 

বিনোদন

হিন্দুস্তান টাইমস
15 March, 2023, 09:25 am
Last modified: 15 March, 2023, 09:30 am

Related News

  • ব্যভিচারের মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা; বিয়েতে আইনগত বাধা ছিল না: বিচারক
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ২ বছর প্রেমের পর নার্সকে বিয়ে করলেন রাজা চার্লসের ভাগ্নে পিটার ফিলিপস
  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • চীনে বিয়ের মঞ্চে বর-কনের কুস্তি লড়াই, হারলে আজীবন করতে হবে ঘরের কাজ

একসময় জুহি চাওলাকে বিয়ে করতে চেয়েছিলেন সালমান খান! 

শুধু জুহির প্রেমে পড়াই নয়, খোদ নায়িকার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়েও হাজির হয়েছিলেন সালমান। কিন্তু এখানেও প্রত্যাখ্যাত হয়েছেন!
হিন্দুস্তান টাইমস
15 March, 2023, 09:25 am
Last modified: 15 March, 2023, 09:30 am
জুহি চাওলা ও সালমান খান। ছবি: সংগৃহীত

জীবনে বহুবার প্রেমে পড়েছেন। সঙ্গীতা বিজলানির সঙ্গে বিয়ে হতে হতেও ভেঙে গিয়েছে। ঐশ্বরিয়া রাইকে 'পাগলের মতো ভালোবেসে'ও সেই প্রেম পরিণতি পায়নি। অগত্যা ৫৭ বছর বয়সে এসেও শেষপর্যন্ত বিয়ে করেননি বলিউড অভিনেতা সালমান খান। অনেকেই হয়ত সালমানের একাধিক প্রেমিকার নাম জানেন, তবে এটা কি জানেন যে একসময় জুহি চাওলাকেও বিয়ে করতে চেয়েছিলেন সাল্লু 'ভাইজান'!

হ্যাঁ, শুধু জুহির প্রেমে পড়াই নয়, খোদ নায়িকার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়েও হাজির হয়েছিলেন সালমান। কিন্তু এখানেও প্রত্যাখ্যাত হয়েছেন! ফলে হতাশ হয়ে ভগ্ন হৃদয়েই ফিরতে হয়েছিল তাকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উঠে আসা পুরনো একটি সাক্ষাৎকারে সালমানিকে সেকথা নিজের মুখেই বলতে শোনা গেছে। ভিডিওতে জিন্স ও প্রিন্টেড শার্ট পরা সালমানকে দেখা গেছে; বোঝাই যায় ভিডিওটি বেশ পুরনো। সেই সাথে আবার মাথায় পরেছিলেন একটি টুপি।

সাক্ষাৎকারে সালমান বলেন, 'জুহি খুব মিষ্টি, আদুরে মেয়ে। আমি তো ওর বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে মেয়ের বিয়ে আমার সঙ্গে দেবেন কিনা!' যিনি সাক্ষাৎকার নিচ্ছিলেন তিনি তখন সালমানকে পাল্টা প্রশ্ন করেন, 'আপনি তাকে জিজ্ঞেস করেছেন? তিনি কী বলেছেন?' সালমান ভ্রু কুঁচকে বললেন, "বলেছিলেন 'না'। ভেবেছিলেন হয়ত মানাবে না।" সালমান খানের এক অনুরাগী লাভ ইমোজি দিয়ে পুরনো এই ভিডিওটি শেয়ার করেন।

‘দিওয়ানা মাস্তানা’ (১৯৯৭)-তে একসঙ্গে অভিনয় করেছিলেন জুহি চাওলা ও সালমান খান।

ভিডিওর নিচে কমেন্টে একজন লিখেছেন, 'হার্টব্রেক মোমেন্ট', আরও একজন লেখেন, '..এবং এরপর তিনি কাউকে বিয়ে করেননি।"

প্রসঙ্গত, জুহি চাওলা এবং সালমান খান শুধুমাত্র অনিল কাপুর এবং গোবিন্দের সঙ্গে কমেডি ছবি 'দিওয়ানা মাস্তানা' (১৯৯৭)-তে একসঙ্গে অভিনয় করেছিলেন। এরপর আর কোনো ছবিতে একসঙ্গে দেখা যায়নি তাদের। ১৯৯৫ সালে ব্যবসায়ী জে মেহতাকে বিয়ে করে সুখে সংসার করছেন জুহি চাওলা। তাঁদের দুই সন্তান রয়েছে- মেয়ে জাহ্নবী ও ছেলে অর্জুন।

সম্প্রতি শাহরুখ খানের 'পাঠান'-এ ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে সালমান খানকে। খুব শীঘ্রই 'কিসি কা ভাই কিসি কি জান'-এ দেখা যাবে বলিউডের হার্টথ্রব অভিনেতাকে। এছাড়াও তার হাতে রয়েছে 'টাইগার-থ্রি' ছবিটি।  

Related Topics

টপ নিউজ

সালমান খান / জুহি চাওলা / বলিউড / বিয়ে / অভিনেতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ব্যভিচারের মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা; বিয়েতে আইনগত বাধা ছিল না: বিচারক
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ২ বছর প্রেমের পর নার্সকে বিয়ে করলেন রাজা চার্লসের ভাগ্নে পিটার ফিলিপস
  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • চীনে বিয়ের মঞ্চে বর-কনের কুস্তি লড়াই, হারলে আজীবন করতে হবে ঘরের কাজ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net