Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
করোনার হটস্পট নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৮৪ জন আক্রান্ত 

বাংলাদেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
28 April, 2020, 05:35 pm
Last modified: 28 April, 2020, 05:52 pm

Related News

  • নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে: শফিকুর রহমান 
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • নারায়ণগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১

করোনার হটস্পট নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৮৪ জন আক্রান্ত 

নারায়ণগঞ্জ জেলায় লকডাউনের ২০তম দিনে আগের দিনের চেয়ে দ্বিগুণ মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৪২ জন। এদের মধ্যে মারা গেছেন ৪২ জন।
নারায়ণগঞ্জ প্রতিনিধি
28 April, 2020, 05:35 pm
Last modified: 28 April, 2020, 05:52 pm

নারায়ণগঞ্জ লকডাউনের ২০তম দিনে, গত ২৪ ঘণ্টায় আরও ৮৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৪২ জন। এদের মধ্যে মারা গেছেন ৪২ জন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের জেলা করোনা ফোকাল কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম। তিনি বলেন, আক্রান্তের সংখ্যা গতকালের চেয়ে দ্বিগুণ।

এদিকে শহরের ৩০০ শয্যা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮ জন রোগী ভর্তি হয়েছেন। বেসরকারি দুটি সেন্টারের আটটি বুথে সামাজিক ও শারীরিক দূরত্ব ভঙ্গ করে একদিনে ১৬০ জনের নমুনা সংগ্রহ করা হলেও সেখানে প্রতিদিন কমপক্ষে পাঁচ শতাধিক মানুষ জমায়েত হচ্ছেন। এতে ভাইরাসটি আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন সাধারণ মানুষ।

নারায়ণগঞ্জ সিভিল সার্জন ইমতিয়া আহমেদ জানান, ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইডিসিআর) পেন্ডিং থাকা গত ২১, ২২, ২৩ ও ২৪ এপ্রিলের আশিংক রিপোর্ট একসঙ্গে এসেছে। এ কারণে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ দেখাচ্ছে।

তিনি বলেন, ২৫, ২৬ ও ২৭ এপ্রিল করোনা শনাক্তের জন্য যেসব নমুনা সংগ্রহ করে আইডিসিআরে পাঠানো হয়েছে, সেগুলোর রিপোর্ট এখনো আসেনি।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুমে যেসব রোগী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আমাদের কাছে এসএমএস করছেন, আমরা তাদের নমুনা সংগ্রহ করছি।

এখন পর্যন্ত খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ৪৪ জন এবং শিমরাইল বেসরকারি সাজেদা হাসপাতালে ৩০ জন রোগী ভর্তি রয়েছেন বলে জানান তিনি।

নারায়নগঞ্জ সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সিটি করপোরেশন এলাকায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নমুনা পরীক্ষার জন্য অনুরোধ রয়েছে ৬৮৩ জনের। সিটি করপোরেশনের সহায়তায় সিভিল সার্জন অফিস ৩১৭ জনের নমুনা সংগ্রহ করেছে। তাদের মধ্যে ভাইরাসটি পজিটিভ পাওয়া গেছে ১১২ জনের। করোনাভাইরাসে মারা যাওয়া ৬ জনের এবং ভাইরাসটির উপসর্গসহ অন্যান্য রোগে মারা যাওয়া ১০২ জনের মরদেহ সৎকার করেছে সিটি কপোরেশন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আড়াইহাজারের আরও ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা এ তথ্য নিশ্চিত করে জানান,  সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সময়ে শনাক্ত হওয়া ওই ছয়জনের মধ্যে ২ জন নারী ও ৪ জন পুরুষ।

তিনি জানান, এ নিয়ে আড়াইহাজার উপজেলায় ১৯ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হলেন। তাদের মধ্যে হানিফা ও মাসুদা নামে দুজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

অন্যদিকে, রূপগঞ্জে একদিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারসহ ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাইদ আল মামুন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের এলাকায়।

জানা যায়, কয়েকদিন আগে করোনাভাইরাস পজিটিভ নিয়ে আসা দাউদপুর ইউনিয়নের বীর হাটাবো এলাকার এক কলেজছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। ওই ছাত্রীর সংস্পর্শে আসা তার মা-সহ হাসপাতালের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর নমুনা সংগ্রহ করে দুদিন আগে পরীক্ষার জন্য পাঠানো হয়।

সোমবার সন্ধ্যায় পাওয়া রিপোর্টে হাসপাতালের এক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, এক রেডিওলোজি অপারেটর, হাসপাতালের খণ্ডকালীন এক বাবুর্চি, এক আয়া, ওই কলেজছাত্রীর মা, রূপগঞ্জ ইউনিয়নের ভিংরাবো এলাকার একজন এবং ভুলতা ইউনিয়নের মাছুমাবাদ গ্রামের একজনের করোনাভাইরাস পজিটিভ আসে। এদের কারও শরীরেই আক্রান্তের কোনো উপসর্গ ছিল না।

ডা. সাইদ আল মামুন জানান, নতুন আক্রান্ত ৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই আলাদা আলাদা ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ নিয়ে রূপগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৬।

Related Topics

টপ নিউজ

নারায়ণগঞ্জ / বাংলাদেশে করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • ছবি: রয়টার্স
    ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ
  • ছবি: সংগৃহীত
    রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • ফাইল ছবি: টিবিএস
    নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

Related News

  • নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে: শফিকুর রহমান 
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • নারায়ণগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ

5
ছবি: সংগৃহীত
খেলা

রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

6
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net