Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
চুয়াডাঙ্গায় ৭ ডাক্তারসহ ২৮ জন আক্রান্ত

বাংলাদেশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
28 April, 2020, 04:00 pm
Last modified: 28 April, 2020, 04:29 pm

Related News

  • দর্শনা সীমান্তে ১১ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি’র বাধায় ব্যর্থ
  • দর্শনা সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে নারী-শিশুসহ আটক ১০
  • চুয়াডাঙ্গায় তুলার বাম্পার ফলন: ১০৫ কোটি টাকার বিক্রির লক্ষ্যমাত্রা
  • চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস
  • চুয়াডাঙ্গায় ৭৯ হাজার টাকাসহ ভোটকেন্দ্রের সামনে থেকে জামায়াত নেতা আটক

চুয়াডাঙ্গায় ৭ ডাক্তারসহ ২৮ জন আক্রান্ত

আক্রান্ত ডাক্তার ও নার্সরা অজান্তেই শরীরে করোনাভাইরাস নিয়ে ক'দিন ধরে হাসপাতালে দায়িত্ব পালন করে আসছিলেন।
চুয়াডাঙ্গা প্রতিনিধি
28 April, 2020, 04:00 pm
Last modified: 28 April, 2020, 04:29 pm

চুয়াডাঙ্গায় হাসপাতালের ৭ ডাক্তারসহ ২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ কারণে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফ্লু কর্ণার বাদে সকল স্বাস্থ্যসেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

একইভাবে চুয়াডাঙ্গা সদর উপজেলায়ও করোনা আক্রান্ত বিরাজ করছে। সদর হাসপাতালের দুই নার্সসহ উপজেলার বিভিন্ন এলাকার ৯ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান এ তথ্য জানান।

এর আগে, আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মোট ২৩ জনের নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। এরই প্রেক্ষিতে, ৭ ডাক্তারসহ মোট ১৯ জনের রিপোর্টে ভাইরাসটি পজিটিভ আসে। আক্রান্ত ডাক্তার ও নার্সরা অজান্তেই শরীরে করোনাভাইরাস নিয়ে ক'দিন ধরে হাসপাতালে দায়িত্ব পালন করে আসছিলেন।

একইদিন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের দুই নার্সসহ বিভিন্ন এলাকার ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয় বলে জানিয়েছেন সিভিল সার্জন।

এ ছাড়া, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের দুই কর্মকর্তার নমুনাও সংগ্রহ করা হয়েছে। তবে সেগুলোর রিপোর্ট এখনো পাননি বলে জানিয়েছেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।

চুয়াডাঙ্গা জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ জনে। এদের মধ্যে ইতালিফেরত এক যুবক সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Related Topics

টপ নিউজ

চুয়াডাঙ্গা / বাংলাদেশে করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • ছবি: রয়টার্স
    ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ
  • ছবি: সংগৃহীত
    রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • ফাইল ছবি: টিবিএস
    নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

Related News

  • দর্শনা সীমান্তে ১১ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি’র বাধায় ব্যর্থ
  • দর্শনা সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে নারী-শিশুসহ আটক ১০
  • চুয়াডাঙ্গায় তুলার বাম্পার ফলন: ১০৫ কোটি টাকার বিক্রির লক্ষ্যমাত্রা
  • চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস
  • চুয়াডাঙ্গায় ৭৯ হাজার টাকাসহ ভোটকেন্দ্রের সামনে থেকে জামায়াত নেতা আটক

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ

5
ছবি: সংগৃহীত
খেলা

রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

6
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net