Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
ছত্রাক ধ্বংসকারী নতুন ভয়ংকর রাসায়নিকের নাম রাখা হলো কিয়ানু রিভসের নামে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
04 March, 2023, 08:25 pm
Last modified: 05 March, 2023, 03:53 pm

Related News

  • যেভাবে লস অ্যাঞ্জেলেস থেকে চুরি হওয়া কিয়ানু রিভসের ঘড়ি পৌছাল চিলির ডাকাতদের হাতে
  • কিয়ানু রিভসের লস অ্যাঞ্জেলেসের বাড়ি থেকে চুরি হওয়া রোলেক্স পাওয়া গেল চিলিতে
  • ডুবতে বসেছিল ‘জন উইক’, বিনিয়োগ করে বাঁচান ইভা লঙ্গোরিয়া, ১০ বছর পরও পাচ্ছেন লভ্যাংশ
  • সংলাপপ্রতি ১ মিলিয়ন ডলার, আয় শাহরুখের চেয়েও বেশি, ৭০ শতাংশই দান করেন এই অভিনেতা
  • লাস্ট অব আসের সেই ‘জম্বি’ ছত্রাক সত্যিই আছে, এবং সবচেয়ে দামি

ছত্রাক ধ্বংসকারী নতুন ভয়ংকর রাসায়নিকের নাম রাখা হলো কিয়ানু রিভসের নামে

'লাইপোপেপটাইড ধরনের ওই রাসায়নিক পদার্থগুলো ছত্রাক নিধন করার সময় কিয়ানু রিভসের চরিত্রদের মতোই ভয়ংকর হয়ে ওঠে।'
টিবিএস ডেস্ক
04 March, 2023, 08:25 pm
Last modified: 05 March, 2023, 03:53 pm
কিয়ানু রিভস (বাঁয়ে) ও সিউডোমনাস ব্যাকটেরিয়া। ছবি: জেফ ক্রাভিটজ/ফিল্মম্যাজিক ও হরিকুমার সুমা/লিবনিজ-এইচকেআই

ছত্রাক নিধনে সক্ষম এমন সদ্য আবিষ্কৃত রাসায়নিক উপাদানের নাম রাখতে গিয়ে চমক দেখিয়েছেন জার্মানির বিজ্ঞানীরা। হলিউডের জনপ্রিয় অভিনেতা কিয়ানু রিভসের নামে নামকরণ করা হয়েছে তিনটি রাসায়নিকের। খবর সিএনএন-এর।

ছত্রাক ধ্বংসে এসব রাসায়নিকের কার্যকারিতা দেখে বিস্মিত হয়েই এ অভিনেতার নামে সেগুলোর নাম 'কিয়ানুমাইসিন' রেখেছেন ওই গবেষকেরা। জন উইক আর দ্য ম্যাট্রিক্স-এর মতো সিনেমায় শত্রুদের যেভাবে নিকেশ করেন রিভস, সেদিকে ইঙ্গিত করেই এমন নামকরণ।

বর্তমান সময়ে প্রচলিত অ্যান্টিফাঙ্গাল-প্রতিরোধী হয়ে উঠছে ছত্রাক। জার্মানির লিবনিজ ইন্সটিটিউট ফর ন্যাচারাল প্রোডাক্ট রিসার্চ অ্যান্ড ইনফেকশন বায়োলজি'র গবেষক ও বর্তমান গবেষণার সহলেখক সেবাস্টিয়ান গোটশে জানান, নতুন আবিষ্কৃত এ রাসায়নিক উপাদান তিনটি ছত্রাক ধ্বংসে যেমন সফল, তেমনিভাবে এগুলো মানবদেহে ছত্রাকজনিত সংক্রমণের চিকিৎসায়ও দারুণ কার্যকর হবে।

সম্প্রতি এ গবেষণাটি জার্নাল অব দ্য আমেরিকান কেমিক্যাল সোসাইটিতে প্রকাশিত হয়েছে।

'লাইপোপেপটাইড ধরনের ওই রাসায়নিক পদার্থগুলো ছত্রাক নিধন করার সময় কিয়ানু রিভসের চরিত্রদের মতোই ভয়ংকর হয়ে ওঠে', এক বিবৃতিতে বলেন গোটশে।

সচরাচর মাটি ও পানিতে পাওয়া সিউডোমনাস ব্যাকটেরিয়ার প্রাকৃতিক উপজাত এই কিয়ানুমাইসিন অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদানগুলো।

গবেষণাটির প্রধান লেখক পিয়ের স্টলফোর্থ জানিয়েছেন, সিউডোমনাস ব্যাকটেরিয়ার অনেক প্রজাতি অ্যামিবার জন্য খুবই বিষাক্ত। বিজ্ঞানীরা তাই ছত্রাকের বিরুদ্ধে এগুলোর কার্যকারিতা বিষয়ে জানতে গবেষণা শুরু করেন। ছত্রাকের কোষের গঠনও অ্যামিবার মতো হয়।

গবেষকেরা কিয়ানুমাইসিন এ, বি, ও সি প্রথমে বট্রিটিস সিনেরিয়া নামক ছত্রাকের ওপর পরীক্ষা করেন। এ ছত্রাক কিছু ফল ও সবজিকে আক্রমণ করে ফসলের ক্ষতি করে।

গবেষণা অনুযায়ী, কিয়ানুমাইসিন বায়োডিগ্রেডেবল। অর্থাৎ, এটি কীটনাশকের পরিবেশবান্ধব বিকল্প হিসেবে ব্যবহারের সমূহ সম্ভাবনা রয়েছে।

এছাড়া কিয়ানুমাইসিন ক্যানডিডা অ্যালবিক্যানস নামক এক ধরনের প্রাকৃতিক ইস্টের বিরুদ্ধেও কার্যকর। এ ইস্ট মানবদেহে মারাত্মক সংক্রমণের কারণ হতে পারে।

ছত্রাকবিরোধী চিকিৎসায় ব্যবহার করা উপাদান সাধারণত মানবকোষের জন্য ক্ষতিকর হয়ে থাকে। কিন্তু কিয়ানুমাইসিনগুলোর এ ধরনের কোনো ঝুঁকি নেই বলেও জানা গেছে পরীক্ষায়।

Related Topics

টপ নিউজ / বিনোদন

ছত্রাকনাশক / কিয়ানুমাইসিন / কিয়ানু রিভস / ছত্রাক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • যেভাবে লস অ্যাঞ্জেলেস থেকে চুরি হওয়া কিয়ানু রিভসের ঘড়ি পৌছাল চিলির ডাকাতদের হাতে
  • কিয়ানু রিভসের লস অ্যাঞ্জেলেসের বাড়ি থেকে চুরি হওয়া রোলেক্স পাওয়া গেল চিলিতে
  • ডুবতে বসেছিল ‘জন উইক’, বিনিয়োগ করে বাঁচান ইভা লঙ্গোরিয়া, ১০ বছর পরও পাচ্ছেন লভ্যাংশ
  • সংলাপপ্রতি ১ মিলিয়ন ডলার, আয় শাহরুখের চেয়েও বেশি, ৭০ শতাংশই দান করেন এই অভিনেতা
  • লাস্ট অব আসের সেই ‘জম্বি’ ছত্রাক সত্যিই আছে, এবং সবচেয়ে দামি

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net