Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
চীন কেন ব্যাপকহারে যুক্তরাষ্ট্রের তেল কিনছে?

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
25 February, 2023, 01:25 pm
Last modified: 25 February, 2023, 01:46 pm

Related News

  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • বিশ্বকাপে দল নেই, চীনের ফুটবলভক্তদের ভরসা তাই ‘লাল কার্ড প্রিয়’ রেফারি
  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন
  • চীনের হয়ে গোয়েন্দাগিরি, আদালতে দোষ স্বীকার মার্কিন সাংবাদিকের
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন

চীন কেন ব্যাপকহারে যুক্তরাষ্ট্রের তেল কিনছে?

ইউনিপেক এবং সাইনোপেক উভয়েই মার্চ মাসের জন্য দশটি করে সুপারট্যাংকার ভাড়া করেছে, যেগুলো যুক্তরাষ্ট্র থেকে চীনে অপরিশোধিত তেল আমদানির কাজে ব্যবহার করা হবে। প্রতি সুপারট্যাংকারে ২ মিলিয়ন ব্যারেল পরিমাণ অপরিশোধিত তেল পরিবহন করা সম্ভব।
টিবিএস ডেস্ক
25 February, 2023, 01:25 pm
Last modified: 25 February, 2023, 01:46 pm
ছবি: ফাইন্যানশিয়াল টাইমস

জিরো কোভিড নীতি বাদ দেওয়ার পর চীন পুনরায় তাদের বাণিজ্য কার্যক্রম নতুন উদ্যমে শুরু করতে যাচ্ছে, যার প্রমাণ তাদের অপরিশোধিত তেল কেনার হিড়িক। 

ব্লুমবার্গের তথ্যানুযায়ী, গত মঙ্গলবার চীনের সবচেয়ে বড় তেল বাণিজ্যকারী সংস্থা ইউনিপেক এবং দেশটির সবচেয়ে বড় তেল উৎপাদনকারী ও সরবরাহকারী সংস্থা সাইনোপেক উভয়েই মার্চ মাসের জন্য দশটি করে সুপারট্যাংকার ভাড়া করেছে, যেগুলো যুক্তরাষ্ট্র থেকে চীনে অপরিশোধিত তেল আমদানির কাজে ব্যবহার করা হবে। প্রতি সুপারট্যাংকারে ২ মিলিয়ন ব্যারেল পরিমাণ অপরিশোধিত তেল পরিবহন করা সম্ভব। যুক্তরাষ্ট্রের [মেক্সিকো] উপসাগরীয় উপকূলের টার্মিনালগুলো থেকে ট্যাংকারগুলোতে তেল নেওয়া হবে। 

অপরিশোধিত তেল বাণিজ্য নিয়ে বিশ্লেষণ করা কেপেলার সংস্থার ভিক্টর কাটোনা জানান, "যুক্তরাষ্ট্র থেকে চীনের তেল কেনা এখন এই খাতের সবচেয়ে আলোচিত বিষয়।" প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ থেকে তেল বিক্রির ঘোষণা দেওয়ার পর থেকেই চীন এই সুযোগ নিয়েছে। 

সুপারট্যাংকার জাহাজ; ছবি: দ্য গার্ডিয়ান

চীন যে পুরোদমে তাদের বাণিজ্য পুনরায় শুরু করতে যাচ্ছে তার প্রথম ইঙ্গিত পাওয়া যায় গত মাসে, যখন তারা আবুধাবিতে থাকা আপার জাকুমের কাছ থেকে কমপক্ষে ১৮টি কার্গো জাহাজ ভর্তি অপরিশোধিত তেল কেনার চুক্তি করে। 

ডিসেম্বরে কোভিড সংক্রান্ত নীতিমালা বাতিল করে অর্থনৈতিক কার্যক্রম পুনরায় শুরু করার পর থেকে চীনের তেলের চাহিদা ক্রমাগত বাড়ছে। তেলের বাণিজ্য করা প্রতিষ্ঠানগুলোও চীনের তেলের চাহিদার দিকে তাই আলাদাভাবে নজর রাখছে। 

কেপেলারের বিশ্লেষণ থেকে দেখা যায়, প্রায় ১৪টি বিশালাকারের অপরিহোধিত তেল বহনকারী ক্যারিয়ার জাহাজের প্রস্তুতি চলছে, যেগুলো মার্চ মাসে যুক্তরাষ্ট্রের উপকূল থেকে চীনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র থেকে চীন যে পরিমাণ তেল আমদানি করেছে, তার প্রায় দ্বিগুণ এই পরিমাণ। 

বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান সৌদি আরবের আরামকোর সিইও আমিন নাসের জানিয়েছেন, চীনের কার্যক্রম শুরু হওয়ার পর জেট জ্বালানির চাহিদা বাড়ায় বিশ্বজুড়ে তেলের চাহিদা আরো বাড়বে বলে আশা করা যাচ্ছে। এনার্জি অ্যাসপেক্টের বিশ্লেষক সুন জিয়ানান জানান, গ্যাসোলিন এবং জেট জ্বালানির এই ক্রমবর্ধমান চাহিদার ফলে তরল জ্বালানির চাহিদা যথাক্রমে ৫০% এবং ৩০% বাড়বে। এছাড়াও তার ধারণা অনুযায়ী, ২০২৩ সালের শেষে কোভিড-পূর্ববর্তী তেলের চাহিদার ৯০% পূর্ণ হবে। এদিকে বিশ্লেষক মিয়া জেং জানান, শিল্পখাত এবং পরিবহন খাতের অন্যতম প্রধান জ্বালানি ডিজেলের চাহিদাও ধীরে ধীরে বাড়বে, কারণ চীনের সবকিছু পুরোদমে চালু করতে এখনো বেশ খানিকটা সময় লেগে যাবে। 

সাইনোপেকের তেল শোধনাগার; ছবি: চায়না ডেইলি

তবে চীনের এই তেল কেনা কেবল যুক্তরাষ্ট্র এবং আবুধাবির মধ্যেই সীমাবদ্ধ নয়। ওয়েলপ্রাইসের মতে, পেট্রোচায়না এবং সাইনোপেক রাশিয়া থেকেও কম দামে তেল পাওয়ার সুবিধা নিচ্ছে। গত মাসেই ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি জানিয়েছে যে, "তাদের কার্যক্রম কী পরিমাণে শুরু হবে তা অনিশ্চিত থাকলেও চীন তেলের বাড়তি চাহিদার হারের অর্ধেকের জোগান দিচ্ছে।"

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর অবরোধ দিলেও ভারত এবং চীন রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ করেনি। ২০২২ সালে চীন রাশিয়া থেকে প্রতিদিন ১.৭২ মিলিয়ন ব্যারেল হারে তেল আমদানি অব্যাহত রেখেছে। কেপেলারের হিসাব অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে ৫.৬২ মিলিয়ন ব্যারেল হারে রাশিয়া থেকে তেল আমদানি করেছে চীন। 

চীন নতুন উদ্যোগে তাদের অর্থনৈতিক কার্যক্রম শুরু করে আবারো বৈশ্বিক প্রতিযোগিতায় নামতে চলেছে। দেশের অভ্যন্তরীণ চাহিদার পাশাপাশি বিদেশেও রপ্তানির হার বাড়াতে চাচ্ছে তারা, যেটি কোভিড-চলাকালীন বেশ খানিকটা ব্যাহত হয়েছিল। 

ইতিমধ্যেই দুটো নতুন তেল শোধনাগার তৈরির কাজ প্রায় শেষ করে ফেলেছে চীন, যেগুল দিনে ৫,২০,০০০ ব্যারেল তেল পরিশোধন করতে পারবে। এই বছরের মধ্যেই সেগুলো চালু করার পরিকল্পনা রয়েছে তাদের। ৪ লক্ষ ব্যারেল সক্ষমতার আরো একটি শোধনাগার বছরের শেষদিকে পরীক্ষামূলকভাবে চালু হবে বলে জানিয়েছে শ্যানডং ইউলং পেট্রোকেমিক্যালের এক কর্মকর্তা। 


সূত্র: ইয়াহু ফাইন্যান্স, রয়টার্স, আল জাজিরা

Related Topics

টপ নিউজ

তেল বাণিজ্য / চীন / তেল আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • বিশ্বকাপে দল নেই, চীনের ফুটবলভক্তদের ভরসা তাই ‘লাল কার্ড প্রিয়’ রেফারি
  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন
  • চীনের হয়ে গোয়েন্দাগিরি, আদালতে দোষ স্বীকার মার্কিন সাংবাদিকের
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net