Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
দিনমজুর শাহ আলমের করোনাভাইরাস জয়

বাংলাদেশ

হাসিবুর রহমান বিলু, বগুড়া
24 April, 2020, 05:50 pm
Last modified: 24 April, 2020, 08:06 pm

Related News

  • বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
  • ‘সবার আগে বগুড়া’ নয়, সবার আগে বাংলাদেশ চাই: সংসদে আতিক মোজাহিদ
  • বগুড়ায় নামকরণ নিয়ে আলোচিত সেই চার ইউনিয়নে প্রশাসক নিয়োগ
  • বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • বগুড়ার ৩ মন্দিরে প্রতিমা ভাঙচুর

দিনমজুর শাহ আলমের করোনাভাইরাস জয়

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শাহ আলম।
হাসিবুর রহমান বিলু, বগুড়া
24 April, 2020, 05:50 pm
Last modified: 24 April, 2020, 08:06 pm
সুস্থ হওয়া শাহ আলমকে (বাঁ থেকে দ্বিতীয়) হাসপাতাল কর্তৃপক্ষের অভিবাদন। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

করোনাভাইরাসের ভয়াল থাবা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের প্রথম রোগী শাহ আলম। চিকিৎসকদের চেষ্টা আর স্ত্রীর সেবায় প্রাণঘাতী এই ভাইরাসকে জয় করেছেন তিনি। প্রথম সুস্থ ব্যক্তিকে তাই অভিনন্দন জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

করোনাভাইরাসের ভয়াবহতা থেকে বাঁচতে ২৯ মার্চ ঢাকা থেকে ট্রাকে করে রংপুর যাচ্ছিলেন দিনমজুর শাহ আলম। পথে তার শ্বাসকষ্ট শুরু হয়। আতঙ্কিত হয়ে ট্রাকে থাকা অন্য যাত্রীরা তাকে জোর করে বগুড়ার মহাস্থানগড়ে নামিয়ে দেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

অবস্থার অবনতি হলে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীরের তত্ত্বাবধায়নে শাহ আলমকে পাঠানো হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগে। সেখানে সন্দেহ হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে পাঠায় করোনাভাইরাস চিকিৎসার জন্য বিশেষায়িত মোহাম্মদ আলী হাসপাতালে। 

তার নমুনা পরীক্ষার পর করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায়। এরপর ২৭ দিন চিকিৎসক-নার্সদের চেষ্টায় এখন পুরোপুরি সুস্থ রংপুরের শাহ আলম। শুক্রবার দুপুর ১২টায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

শাহ আলম বলেন, 'আমি তো মরেই গেছিলাম। নিজেই বাঁচার আশা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আল্লাহ আমাকে বাঁচায় দিছে। এখানকার ডাক্তাররাও অনেক ভালো। তারা সারাক্ষণ আমার খোঁজ-খবর নিছে। আমার সেবা-যত্ন করছে নার্সরা। আমি তাদেরকে ধন্যবাদ জানাই।'

এই কয়দিন তিনি নিবিড় পর্যবেক্ষণে ছিলেন মোহাম্মদ আলী হাসপাতালে। 

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শফিক আমিন কাজল বলেন, 'শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগ থেকে শাহ আলমকে আমার এখানে ভর্তি করা হয়। পরদিনই পরীক্ষার পর আমরা জানতে পারি, তিনি করোনা পজেটিভ। ওনার সব ধরনের উপসর্গই ছিল। এরমধ্যে শ্বাসকষ্ট বেশি ছিল। আমাদের বিশেষজ্ঞ ডাক্তার সবসময় তার খোঁজ নিয়েছেন। ৪-৫ দিনের মধ্যেই তার উপসর্গ কমে আসতে শুরু করে। রোগীর অ্যান্টিবডি ভালোভাবে কাজ করায় দ্রুত ইমগ্রুভ করছিলেন।'

চিকিৎসাকালের অভিজ্ঞতা জানিয়ে শাহ আলম বলেন, 'প্রথম পাঁচদিন আমার অবস্থা খুবই খারাপ ছিল। দুই-তিনদিন কিছুই খেতে ইচ্ছা করেনি। অবস্থার কিছুটা উন্নতি হলে রুচি ফেরে।'

তিনি আরও বলেন, 'প্রথমদিকে কিছুটা ভয় পেলেও আমার স্ত্রী সাজেদা আসার পর মানসিক জোর কিছুটা বাড়ে। তাছাড়া ডাক্তার, নার্সসহ অন্যদের যত্নে আমার মনে হয়েছে, ভালো হয়ে যাব।'

শারীরিক প্রতিবন্ধী শাহ আলম ঢাকায় থাকেন ১৪-১৫ বছর ধরে। ছোটখাট কাজের পাশাপাশি মানুষের সাহায্য- সহযোগিতায় চলত তার সংসার।

শাহ আলমের স্ত্রী সাজেদা বেগম জানান, তিনি শুনেছেন জন্মের পর থেকেই শাহ আলমের শ্বাসকষ্ট রোগ আছে। তিনি বলেন, 'আমার বিয়ে হয়েছে ২৬-২৭ বছর আগে। তখন থেকেই তাকে প্রায়সময় শ্বাসকষ্টে ভুগতে দেখেছি।'

শুরু থেকেই স্বামীর পাশে ছিলেন সাজেদা বেগম। আংশিক বিকলাঙ্গ ও করোনাভাইরাস আক্রান্ত স্বামীর সেবা করতে একটুও ভীত হননি তিনি। এমনকি নিজে ওই ভাইরাসে আক্রান্ত হননি। গ্রামে একটা মক্তব চালান তিনি। এখন তার চাওয়া, গ্রামে ফিরে যাওয়ার পর যেন সবাই তাদের স্বাভাবিকভাবেই মেনে নেন। মক্তবটি যেন বন্ধ করে দেওয়া না হয়। কারণ এই মক্তবই তার আয়ের উৎস।

সাজেদা আকুতি জানিয়ে বলেন, 'আমার স্বামীকে সুস্থ করে তোলার জন্য আমি ডাক্তারদের ধন্যবাদ জানাই। এখন আমার একটাই চাওয়া, গ্রামের সবাই যেন আমাদের ভালোভাবে নেয়। আমরা যেন আগের মতো সবার সঙ্গে চলাফেরা করতে পারি।' 

করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে ফেরা মানুষেরা আর দশজনের মতোই স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

ডা. শফিক আমিন কাজল বলেন, 'আমি দৃঢ়ভাবে বলতে চাই, শাহ আলম এখন সম্পূর্ণ সুস্থ। আর দশজন মানুষের মতোই তিনি সামাজিক দূরত্ব মেনে সব কাজ করতে পারবেন। করোনাভাইরাস একটা রোগমাত্র। যে কারও এই রোগ হতে পারে। তাই আমি আহ্বান জানাব, কেউ যেন সুস্থ হওয়া শাহ আলমকে অবহেলা না করে।'
 

Related Topics

টপ নিউজ

বগুড়া / বাংলাদেশে করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • ছবি: রয়টার্স
    ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ
  • ছবি: সংগৃহীত
    রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • ফাইল ছবি: টিবিএস
    নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

Related News

  • বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
  • ‘সবার আগে বগুড়া’ নয়, সবার আগে বাংলাদেশ চাই: সংসদে আতিক মোজাহিদ
  • বগুড়ায় নামকরণ নিয়ে আলোচিত সেই চার ইউনিয়নে প্রশাসক নিয়োগ
  • বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • বগুড়ার ৩ মন্দিরে প্রতিমা ভাঙচুর

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ

5
ছবি: সংগৃহীত
খেলা

রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

6
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net