Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
নিষ্প্রভ মেসি-নেইমার, নিজেদের মাঠে বায়ার্নের কাছে হার পিএসজির

খেলা

টিবিএস রিপোর্ট
15 February, 2023, 11:25 am
Last modified: 15 February, 2023, 11:26 am

Related News

  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক
  • ব্যালন ডি’অর ২০২৫: বর্ষসেরা পুরুষ ফুটবলার উসমান দেম্বেলে, নারী ফুটবলার আইতানা বোনমাতি
  • পিএসজির শিরোপা জয়ের উৎসবে সহিংসতায় নিহত ২, আহত ১৯২, গ্রেপ্তার ৫ শতাধিক
  • মাঠে পিএসজি সমর্থকদের 'ফ্রি প্যালেস্টাইন' ব্যানার, ফরাসি মন্ত্রীর সমালোচনা
  • ফরাসি কাপ জিতে বিদায় নিলেন এমবাপ্পে

নিষ্প্রভ মেসি-নেইমার, নিজেদের মাঠে বায়ার্নের কাছে হার পিএসজির

পুরো ম্যাচজুড়ে নিষ্প্রভ ছিলেন দুই লাতিন মহাতারকা, চোট থেকে ফেরা কিলিয়ান এমবাপ্পে ৩০ মিনিটের জন্য নামলেও তা পার্থক্য গড়ে দিতে পারেনি। উল্টো প্রতিপক্ষের মাঠে জিতে কোয়ার্টার-ফাইনালে এক পা দিয়ে রাখল জার্মান জায়ান্ট বায়ার্ন। 
টিবিএস রিপোর্ট
15 February, 2023, 11:25 am
Last modified: 15 February, 2023, 11:26 am
দ্বিতীয় লেগে কঠিন হয়ে উঠল পিএসজির কাজ। ছবি: সংগৃহীত

শুরুর একাদশে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে, যদিও ছিলেন লিওনেল মেসি এবং নেইমার। তবুও সেটি নিজেদের মাঠে বায়ার্নের বিপক্ষে জয়ের জন্য যথেষ্ট হয়নি পিএসজির জন্য। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ১-০ গোলের ব্যবধানে হেরে বাদ পড়ার শঙ্কায় এখন গালতিয়েরের দল। 

পুরো ম্যাচজুড়ে নিষ্প্রভ ছিলেন দুই লাতিন মহাতারকা, চোট থেকে ফেরা কিলিয়ান এমবাপ্পে ৩০ মিনিটের জন্য নামলেও তা পার্থক্য গড়ে দিতে পারেনি। উল্টো প্রতিপক্ষের মাঠে জিতে কোয়ার্টার-ফাইনালে এক পা দিয়ে রাখল জার্মান জায়ান্ট বায়ার্ন। 

প্যারিসে এদিন শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বায়ার্ন। বল পায়ে প্রথম মিনিট থেকে পিএসজির ডি-বক্সের হানা দেয় জার্মান ক্লাবটি। বায়ার্নের হাই-প্রেসিং ফুটবলের সামনে থিতু হতে কিছুটা সময় নেন মেসি-নেইমাররা। 

শুরুতে মেসি একাধিক আক্রমণ তৈরি করলেও তা কাজে লাগেনি। বায়ার্নের রক্ষণের আশপাশে গিয়ে ব্যর্থ হয়েছে সেই প্রচেষ্টাগুলো। ফিনিশিং নিয়ে অবশ্য ভুগতে হচ্ছিল বায়ার্নকেও। চাপ তৈরি করেও তাই পিএসজিকে বিপদে ফেলতে পারছিল না তারা। কিছুটা কৃতিত্ব অবশ্য পিএসজির রক্ষণকেও দিতে হবে। বার্য়ানের কিছু আক্রমণ দারুণভাবে রুখেছেন সের্হিও রামোসরা। 

দ্বিতীয়ার্ধের শুরুতে এমবাপ্পেকে নামার প্রস্তুতি নিতে দেখা যায়। তবে মাঠের খেলা যেন প্রথমার্ধেরই পুনরাবৃত্তি। ভিন্ন কিছু করতে পারছিলেন না মেসি-নেইমারও। দুই মহাতারকা তারকা খোলস ছেড়ে বেরোতে না পারলেও, বায়ার্ন ঠিকই পেয়ে যায় নিজেদের প্রাপ্য গোলটি। আলফোনসো ডেভিসের মাপা ক্রসে দারুণ এক ভলিতে লক্ষ্য ভেদ করেন কিংসলে কোমান।

গোল খেয়ে ঘুরে দাঁড়াতে ৫৭ মিনিটে এমবাপ্পেকে নামান পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের। তবে এমএনএম ত্রয়ী একসঙ্গে মাঠে নিজেদের ছাপ রাখতে পারছিলেন না। গোলরক্ষককে একা পেয়েও গোল পেতে ব্যর্থ হন এমবাপ্পে। একই আক্রমণে গোল পাননি নেইমারও। এরপর এমবাপ্পে গোল করলেও তা বাতিল হয় অফসাইডে। শেষ দিকে এমবাপ্পের কারণেই মূলত গোলের সুযোগ তৈরি করতে পারে পিএসজি। তবে চেষ্টা করেও মেলেনি কাঙ্ক্ষিত গোলটি। পিএসজিকে মাঠ ছাড়তে হয়ে হার নিয়ে। 

Related Topics

টপ নিউজ

পিএসজি / বায়ার্ন মিউনিখ / চ্যাম্পিয়ন্স লিগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক
  • ব্যালন ডি’অর ২০২৫: বর্ষসেরা পুরুষ ফুটবলার উসমান দেম্বেলে, নারী ফুটবলার আইতানা বোনমাতি
  • পিএসজির শিরোপা জয়ের উৎসবে সহিংসতায় নিহত ২, আহত ১৯২, গ্রেপ্তার ৫ শতাধিক
  • মাঠে পিএসজি সমর্থকদের 'ফ্রি প্যালেস্টাইন' ব্যানার, ফরাসি মন্ত্রীর সমালোচনা
  • ফরাসি কাপ জিতে বিদায় নিলেন এমবাপ্পে

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net