Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
জমি বিতর্কে বিশ্বভারতী কর্তৃপক্ষকে ক্ষমা চাইতে বললেন অমর্ত্য সেন

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
12 February, 2023, 11:30 am
Last modified: 12 February, 2023, 11:37 am

Related News

  • সর্বজনীন পেনশন কার্যক্রমের এখন কী অবস্থা?
  • যশোরে ৮ ট্রান্সফরমার চুরি, সেচের অভাবে ক্ষতির মুখে ৬০০ বিঘা জমির ফসল
  • ভারতে ১০ মিনিটের মধ্যেই পৌঁছে যাচ্ছে পণ্য, কিন্তু সেবা দিতে দিতে ক্লান্ত ডেলিভারি কর্মীরা
  • 'আমেরিকার তেল, জমি ও সম্পদ চুরি করেছে ভেনেজুয়েলা'—ট্রাম্পের দাবির নেপথ্যে যত ইতিহাস
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 

জমি বিতর্কে বিশ্বভারতী কর্তৃপক্ষকে ক্ষমা চাইতে বললেন অমর্ত্য সেন

চিঠিতে অমর্ত্য সেন জানিয়েছেন, জমি দখল করে রাখার মতো যে অভিযোগ তার বিরুদ্ধে উঠছে তা সম্পূর্ণ 'ভিত্তিহীন'। তার মতো 'নমস্য' ব্যক্তির বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এনে তার সম্মানহানি করা হচ্ছে।
হিন্দুস্তান টাইমস
12 February, 2023, 11:30 am
Last modified: 12 February, 2023, 11:37 am
নোবেলজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ছবি: সংগৃহীত

জমি বিতর্কে বিশ্বভারতী কর্তৃপক্ষকে পাল্টা আইনজীবীর চিঠি দিয়েছেন নোবেলবিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। চিঠিতে অমর্ত্য সেন জানিয়েছেন, জমি দখল করে রাখার মতো যে অভিযোগ তার বিরুদ্ধে উঠছে তা সম্পূর্ণ 'ভিত্তিহীন'। তার মতো 'নমস্য' ব্যক্তির বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এনে তার সম্মানহানি করা হচ্ছে।

যেভাবে অমর্ত্য সেনকে একের পর এক চিঠি দেওয়া হচ্ছে তা বন্ধ করতে বলা হয়েছে আইনজীবীর চিঠিতে। এছাড়াও জমি বিতর্কে সংবাদমাধ্যমে মন্তব্য করার জন্য সংবাদমাধ্যমের সামনেই বিশ্বভারতী কর্তৃপক্ষকে ক্ষমা চাইতে বলা হয়েছে।

অন্যদিকে জমি নিয়ে গত বৃহস্পতিবার তৃতীয় চিঠি পেয়েছেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। তাতে আগের দুটি চিঠির উল্লেখ করে বলা হয়েছে, বিতর্কিত জমির মাপজোক করার জন্য দু'দিন সময় দিতে। তারই প্রেক্ষিতে শনিবার আইনজীবীর চিঠি পাঠিয়েছেন অমর্ত্য সেন।

চিঠিতে আইনজীবী লিখেছেন, "আমার মক্কেল বিশ্বজুড়ে নমস্য ব্যক্তি হিসাবে পরিচিতি। তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে যে ভাবে সংবাদমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে, তাতে করে তার মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছে।"

চিঠিতে বিশ্বভারতীর জমি সংক্রান্ত অভিযোগকে 'উদ্দেশ্যপ্রণোদিত' বলা হয়েছে। আরও বলা হয়েছে, সংবাদমাধ্যমের সামনে যেসব মন্তব্য করা হচ্ছে, তাতে তার মক্কেলের 'মানসিক শান্তি বিঘ্নিত' হচ্ছে। ভবিষ্যতে এই ধরনের কাজ থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে এবং পুরনো বিবৃতির জন্য সংবাদমাধ্যমে ক্ষমা চাইতে বলা হয়েছে চিঠিতে। ক্ষমা না চাইলে, আইনি পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এর আগে বেআইনিভাবে বিশ্বভারতীর ১৩ ডেসিমেল জমি দখল করে রেখেছেন- এই অভিযোগ তুলে জানুয়ারিতে জমি ফেরত চেয়ে অমর্ত্য সেনকে চিঠি দিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। চিঠিতে বলা হয়েছে, "আপনি (অমর্ত্য সেন) ওই জমি যত দ্রুত সম্ভব বিশ্বভারতীকে ফিরিয়ে দিন। তা নাহলে দেশের আইন আপনাকে এবং বিশ্বভারতী, যাকে আপনি খুব ভালবাসেন, দুই পক্ষকেই বিড়ম্বনায় ফেলবে। আপনি জানেন, অবৈধভাবে দখল করে রাখা জমি পুনরুদ্ধারে দেশে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে।"

Related Topics

টপ নিউজ

অমর্ত্য সেন / জমি / বিতর্ক / ক্ষমা চাওয়া / বিশ্বভারতী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • সর্বজনীন পেনশন কার্যক্রমের এখন কী অবস্থা?
  • যশোরে ৮ ট্রান্সফরমার চুরি, সেচের অভাবে ক্ষতির মুখে ৬০০ বিঘা জমির ফসল
  • ভারতে ১০ মিনিটের মধ্যেই পৌঁছে যাচ্ছে পণ্য, কিন্তু সেবা দিতে দিতে ক্লান্ত ডেলিভারি কর্মীরা
  • 'আমেরিকার তেল, জমি ও সম্পদ চুরি করেছে ভেনেজুয়েলা'—ট্রাম্পের দাবির নেপথ্যে যত ইতিহাস
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net