Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
আমদানি কমেছে রমজানের নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের, দাম আরো বৃদ্ধির আশংকা

অর্থনীতি

শাহাদাৎ হোসেন চৌধুরী
12 February, 2023, 09:45 am
Last modified: 13 February, 2023, 03:29 pm

Related News

  • মূল্যস্ফীতি কমাতে নিত্যপণ্যে কর কমতে পারে মাত্র ০.৫ শতাংশ, স্বর্ণ ও বিদ্যুৎ খাতেও মিলতে পারে ছাড়
  • রমজান আর পুরান ঢাকার কাসিদা: হারানো ঐতিহ্য বাঁচিয়ে রাখার লড়াই
  • ইরান যুদ্ধের জেরে খাতুনগঞ্জে বেড়ে গেছে নিত্যপণ্যের দাম
  • রমজানের তৃতীয় সপ্তাহে জমে উঠেছে পাঞ্জাবির বাজার
  • ঈদের আগেই ব্রয়লারের কেজি ছাড়াল ২০০ টাকা, বাড়ছে মসলার দাম

আমদানি কমেছে রমজানের নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের, দাম আরো বৃদ্ধির আশংকা

রমজানের নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা থাকে ছোলা, ডাল, খেজুর, ভোজ্যতেল, চিনি, আটার। এসব পণ্যের বেশিরভাগই আমদানি নির্ভর।
শাহাদাৎ হোসেন চৌধুরী
12 February, 2023, 09:45 am
Last modified: 13 February, 2023, 03:29 pm

ডলার সংকটের কারণে কমে গেছে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি। আমদানি কমে যাওয়ায় রোজার নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম আরো বেড়ে যেতে পারে বলে আশংকা করছেন আমদানিকারক এবং ভোক্তারা।

রমজানের নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা থাকে ছোলা, ডাল, খেজুর, ভোজ্যতেল, চিনি, আটার। এসব পণ্যের বেশিরভাগই আমদানি নির্ভর।

চলতি ২০২২-২০২৩ অর্থবছরের নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসে ২০২১-২২ অর্থবছরের একই সময়ের তুলনায় রমজানে নিত্যপণ্যের আমদানি কমেছে ২৫ থেকে ৫০ শতাংশের বেশি।

ব্যবসায়ীরা জানিয়েছেন, ডলার সংকটের কারণে আমদানি কমে যাওয়ায় এরই মধ্যে গত বছরের তুলনায় ভোগ্যপণ্যের দাম বেশি। যেমন গত বছর রমজানে ছোলার দাম ছিলো প্রায় ৭০ টাকা। এখন কেজিপ্রতি এই পণ্যের দাম ৯০ থেকে ৯৫ টাকা। রমজানের শুরুতে ছোলার দাম কেজিপ্রতি ১০০ টাকা ছাড়িয়ে যাবে বলে মনে করছেন তারা। আমদানি কম হওয়ায় খুচরা বাজারে বেড়ে যাবে সব ধরনের পণ্যের দাম। 

আমদানিকারকরা বলছেন, আগামী মার্চে শুরু হবে রমজান মাস। এলসি ওপেন করে পণ্য আমদানিতে সময় লাগে এক থেকে দেড় মাস। খাদ্যপণ্য আমদানিতে ব্যাংক এলসি সুবিধা এখনই শিথিল না করলে রোজার আগে বাজার চাহিদা অনুযায়ী পণ্য আমদানি করা সম্ভব হবে না।

ভোগ্যপণ্যের বৃহৎ আমদানিকারক মেঘনা গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার মিজানুর রহমান টিবিএসকে বলেন, গত বছরের রমজানের পণ্য আমদানির তুলনায় এবারে আমদানির পরিমাণ কম। বৈশ্বিক বাণিজ্যের মন্দা বিশেষ করে ব্যাংকগুলো এলসি না দেওয়ায় এই সংকট তৈরী হয়েছে। ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করতে চাইলেও ব্যাংক ঋণপত্র সীমিত করায় আমদানি করতে পারছে না। 

তিনি আরো বলেন, যেহেতু চাহিদার তুলনায় পণ্য আমদানি কম হচ্ছে স্বাভাবিকভাবেই রমজানের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশি থাকবে।

চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্য অনুযায়ী, ২০২২ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বন্দর দিয়ে সয়াবিন তেল আমদানি হয়েছে ১ লাখ ২৫ হাজার ৭০৫ মেট্রিক টন। এক বছর আগে একই সময়ে সয়াবিন তেল আমদানি পরিমাণ ছিলো প্রায় ২ লাখ ২৩ হাজার ৩৮৪ মেট্রিক টন।

একই সময়ে কমেছে সয়াবিন বীজ আমদানির পরিমাণও। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে সয়াবিন বীজ আমদানি হয়েছে প্রায় ১ লাখ ৬ হাজার মেট্রিন টন। ১ বছর আগে একই সময়ে সয়াবিন বীজ আমদানি হয়েছিলো প্রায় ২ লাখ ২৩  হাজার মেট্রিক টন। 

নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে পাম অয়েল আমদানি হয়েছে প্রায় ৪ লাখ ৪ হাজার মেট্রিক টন। আগের অর্থবছরে একই সময়ে আমদানি হয়েছিলো ২ লাখ ৮৪ হাজার মেট্রিক টন।

রোজায় ইফতারির অন্যতম খাদ্যপণ্য ছোলা। গত তিন মাসে ছোলার আমদানিও কমে গেছে প্রায় অর্ধেক। গত তিন মাসে ছোলা আমদানি হয় প্রায় ৪৩ হাজার মেট্রিক টন। গত বছরের একই সময়ের তিনমাসে ছোলা আমদানি হয়েছিলো প্রায় ৯৮ হাজার মেট্রিক টন।

গত তিন মাসে মটর আমদানি হয় প্রায় ১ লাখ ১৭ হাজার মেট্রিক টন। ১ বছর আগে তিন মাসে এই পণ্য আমদানি হয়েছিলো ১ লাখ ৪২ হাজার মেট্রিক টনের বেশি।

তবে চিনি আমদানির পরিমাণ স্বাভাবিক রয়েছে। চলতি অর্থবছরের নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে চিনি আমদানি হয় ৬ লাখ ৮২ হাজার মেট্রিক টন। তার আগের অর্থবছরে একই সময়ে আমদানি হয়েছিলো ৬ লাখ ৯৭ হাজার মেট্রিক টন।

গত তিন মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে খেজুর আমদানি হয় প্রায় ২২ হাজার মেট্রিক টন। গত বছরের একই সময়ে আমদানি হয়েছিলো প্রায় ৪০ হাজার মেট্রিক টন। 

ভোগ্যপণ্যের আমদানিকারকরা জানিয়েছেন, প্রতি বছর রমজান উপলক্ষে পণ্য আমদানির হিড়িক পড়ে যেতো। চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাস করে বাজারে সরবরাহের প্রতিযোগিতা থাকতো আমদানিকারকদের। কিন্তু এবারের পরিস্থিতি তার বিপরীত। ডলার সংকটের কারণে এলসি খুলতে না পারায় বাণিজ্যিক আমদানিকারকরা চাহিদামতো পণ্য আমদানি করতে পারছে না।

বিশেষ করে খেজুর, ছোলা, ডাল, মসুর আমদানি করতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন, এসব পণ্য আমদানিতে ব্যাংক থেকে ঋণপত্র (এলসি) খুলতে পারছেন না তারা।    

Related Topics

টপ নিউজ

রমজান / নিত্যপ্রয়োজনীয় পণ্য / রমজানের পণ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • ছবি: রয়টার্স
    ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ
  • ছবি: সংগৃহীত
    রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • ফাইল ছবি: টিবিএস
    নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

Related News

  • মূল্যস্ফীতি কমাতে নিত্যপণ্যে কর কমতে পারে মাত্র ০.৫ শতাংশ, স্বর্ণ ও বিদ্যুৎ খাতেও মিলতে পারে ছাড়
  • রমজান আর পুরান ঢাকার কাসিদা: হারানো ঐতিহ্য বাঁচিয়ে রাখার লড়াই
  • ইরান যুদ্ধের জেরে খাতুনগঞ্জে বেড়ে গেছে নিত্যপণ্যের দাম
  • রমজানের তৃতীয় সপ্তাহে জমে উঠেছে পাঞ্জাবির বাজার
  • ঈদের আগেই ব্রয়লারের কেজি ছাড়াল ২০০ টাকা, বাড়ছে মসলার দাম

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ

5
ছবি: সংগৃহীত
খেলা

রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

6
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net