Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে এবার ‘আর্নি বট’ আনছে চীন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
07 February, 2023, 02:50 pm
Last modified: 07 February, 2023, 03:10 pm

Related News

  • এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইউয়ানকে বৈশ্বিক করতে চীনের নতুন উদ্যোগ, আর্থিক ঝুঁকি মোকাবিলায় সতর্কতার প্রত্যয়
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • চীনের সঙ্গে উত্তেজনা এড়াতে ডিপসিকসহ শতাধিক চীনা কোম্পানিকে আপাতত কালো তালিকাভুক্ত করছে না যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে এবার ‘আর্নি বট’ আনছে চীন

২০১৯ সালে বাইদু ‘আর্নি’ নামক একটি উন্নত এআই ভাষা মডেল তৈরি করে। ধীরে ধীরে এ মডেলটিতে ‘ল্যাংগুয়েজ জেনারেশন’ ও ‘টেক্সট টু ইমেজ জেনারেশন’ এর মত উন্নত সব প্রযুক্তি যুক্ত করা হয়।
টিবিএস ডেস্ক
07 February, 2023, 02:50 pm
Last modified: 07 February, 2023, 03:10 pm
ছবি: হিন্দুস্তান টাইমস

বিশ্বজুড়ে গুগল কিংবা বিং এর মত সার্চ ইঞ্জিনগুলো জনপ্রিয় হলেও দেশ হিসেবে চীন এদিক থেকে ভিন্ন। চীনে গুগল কিংবা বিং নয়, বরং সার্চ ইঞ্জিন হিসেবে জনপ্রিয় বাইদু। কেননা প্রযুক্তি সম্পর্কিত বিষয়গুলোতে চীন বরাবরই অন্য দেশের ওপর নির্ভরতা কমিয়ে উল্টো নিজ দেশে নির্দিষ্ট ঐ প্রযুক্তির বিকল্প তৈরি করে থাকে।

বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত চ্যাটবট প্রযুক্তির ক্ষেত্রেও চীন একই পথে হাঁটল। এবার চীনের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন বাইদু 'আর্নি বট' নামের নিজস্ব ওপেন এআই চ্যাটবট আনার ঘোষণা দিয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্স-এর।

আজ (মঙ্গলবার) বাইদু'র পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী মার্চের মধ্যেই এআই চ্যাটবটটির টেস্টিং সম্পন্ন হবে। আর এ ঘোষণার পরেই কোম্পানিটির হংকং স্টক এক্সচেঞ্জের শেয়ার তাৎক্ষণিক ১৩.৪ শতাংশের মত বৃদ্ধি পেয়েছে।   

২০১৯ সালে বাইদু 'আর্নি' নামক একটি উন্নত এআই ভাষা মডেল তৈরি করে। ধীরে ধীরে এ মডেলটিতে 'ল্যাংগুয়েজ জেনারেশন' ও 'টেক্সট টু ইমেজ জেনারেশন' এর মত উন্নত সব প্রযুক্তি যুক্ত করা হয়। আর বর্তমানে এই এআই ভাষা মডেলের উপর ভিত্তি করেই তৈরি করা হচ্ছে 'আর্নি বট'।

চ্যাটবটটি তৈরিতে যুক্ত থাকা এক ব্যক্তি রয়টার্সকে জানান, আগামী মার্চের মধ্যেই 'আর্নি বট' এআই চ্যাটবট হিসেবে প্রতিযোগিতার জন্য বাজারে উন্মুক্ত করা হবে। বাইদু এ প্লাটফর্মটিকে মূলত একটি স্বতন্ত্র অ্যাপ্লিকেশন হিসেবে গড়ে তুলতে চায়। একইসাথে ধীরে ধীরে এ চ্যাটবটকে নিজেদের সার্চ ইঞ্জিনের সাথে সমন্বয় করার কথাও জানানো হয়।

বাইদু যখন নিজেদের এআই তৈরিতে ব্যস্ত তখন চ্যাটজিপিটির জনপ্রিয়তা দেখে এর সঙ্গে বিদ্যমান অংশীদারত্বের পরিধি আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। এ ওপেনএআই প্ল্যাটফর্মে আরও প্রায় ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট এ কোম্পানিটি। একইসাথে গুঞ্জন রয়েছে যে, খুব শিগগিরই মাইক্রোসফটও তাদের সার্চ ইঞ্জিন 'বিং'-এ এআই প্রযুক্তিটি সংযুক্ত করার ঘোষণা দিতে পারে।

অন্যদিকে প্রতিদ্বন্দ্বী হিসেবে বসে নেই প্রযুক্তি জায়ান্ট গুগলও। ইতিমধ্যেই প্রতিষ্ঠানটি চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে এআই চ্যাটবট 'বার্ড' আনার ঘোষণা দিয়েছে। এছাড়াও গুগল ও বিং এর সাথে তাল মিলিয়ে গুগলের সিইও সুন্দর পিচাই জানান, গুগল সার্চ ইঞ্জিনেও খুব শিগগিরই এআই চালিত চ্যাটবট সুবিধা সংযুক্ত করা হবে।

Related Topics

টপ নিউজ

চীন / আর্নি বট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইউয়ানকে বৈশ্বিক করতে চীনের নতুন উদ্যোগ, আর্থিক ঝুঁকি মোকাবিলায় সতর্কতার প্রত্যয়
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • চীনের সঙ্গে উত্তেজনা এড়াতে ডিপসিকসহ শতাধিক চীনা কোম্পানিকে আপাতত কালো তালিকাভুক্ত করছে না যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net