Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
রাজনীতি করতে টাকা লাগে, আপাতত অভিনয় করে সেটা উপার্জন করবো: রূপা গাঙ্গুলি

বিনোদন

টিবিএস ডেস্ক
18 January, 2023, 01:40 pm
Last modified: 18 January, 2023, 01:51 pm

Related News

  • আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী
  • রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • জামায়াতের আমির ও তার দল কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করেন না: মির্জা ফখরুল
  • সংরক্ষিত নারী আসনে শরিক দল থেকে কয়েকজন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার কথা বিবেচনা করছে বিএনপি

রাজনীতি করতে টাকা লাগে, আপাতত অভিনয় করে সেটা উপার্জন করবো: রূপা গাঙ্গুলি

মৃণাল সেন, ঋতুপর্ণ ঘোষের মতো বিখ্যাত চলচ্চিত্র নির্মাতাদের সাথে কাজ করে আসা এ অভিনেত্রী প্রায় আট বছর পর আবারও অভিনয়ে ফিরছেন।
টিবিএস ডেস্ক
18 January, 2023, 01:40 pm
Last modified: 18 January, 2023, 01:51 pm

রূপা গাঙ্গুলি। ছবি: আনন্দবাজার পত্রিকা

দীর্ঘ ৩৫ বছরের অভিনয় ক্যারিয়ার ভারতীয় অভিনেত্রী রূপা গাঙ্গুলির। পদ্মা নদীর মাঝি, বাড়িওয়ালি, অন্তরমহল, হেমলক সোসাইটির মতো উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোতে অভিনয় করে সুনাম অর্জন করেছেন রূপা। মৃণাল সেন, ঋতুপর্ণ ঘোষ, অপর্ণা সেনের মতো বিখ্যাত চলচ্চিত্র নির্মাতাদের সাথে কাজের অভিজ্ঞতা রয়েছে তার।

তবে ক্যারিয়ারে চার বার অভিনয় থেকে বিরতিও নিয়েছেন রূপা, কিন্তু এবারে একটু বেশি সময় নিয়ে ফেলেছেন তিনি। দীর্ঘ আট বছর পর অভিনয়ে ফিরছেন রূপা গাঙ্গুলি। মাঝে প্রায় সাড়ে পাঁচ বছর রাজ্যসভার সাংসদই ছিল তার পরিচয়। সম্প্রতি মেয়াদ শেষ হয়েছে সাংসদ পদের; তারপরেই অভিনয়ে প্রত্যাবর্তন বিজেপি নেত্রীর।

'মেয়েবেলা' নামের একটি সিরিয়ালের মধ্য দিয়ে অভিনয়ে ফিরছেন রূপা। কিন্তু অভিনয়ে ফিরেছেন বলে কি রাজনীতিকে বিদায় বলে দিয়েছেন? অভিনয় আর রাজনীতি, দুটো একসাথে কিভাবে সামলানোর পরিকল্পনা করছেন তিনি? ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন এ অভিনেত্রী।

‘মেয়েবেলা’ সিরিয়ালের সেটে বাঁ দিকে স্বীকৃতি মজুমদার, মাঝে রূপা গাঙ্গুলি, ডান দিকে চিত্রা সেন। ছবি: আনন্দবাজার পত্রিকা

সাক্ষাৎকারে রূপা জানান, গত আট বছরে একাধিক সিনেমা-সিরিয়ালের প্রস্তাব পেয়েছেন তিনি; কিন্তু সময়ের অভাবে কাজ করতে পারেননি। তবে এবার সিরিয়ালে কাজ করছেন বলে টিআরপি ও সেখানকার প্রতিযোগিতা সম্পর্কেও অবগত আছেন অভিনেত্রী। তবুও কাজের মান নিয়ে আপস করতে চান না তিনি।

তবে একই সাক্ষাৎকারে রাজনৈতিক ক্যারিয়ার নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন রূপা গাঙ্গুলি। অভিনেত্রী জানিয়েছেন, আবারও রাজনীতির ময়দানে ফিরে যাওয়ার খুব ইচ্ছা তার। অভিনেত্রীর ভাষ্যে, "রাজনীতি করতে গেলে টাকার প্রয়োজন। আপাতত অভিনয় করে সেই টাকা উপার্জন করবো। রাজনীতি-অভিনয় দুটোই চলবে একসঙ্গে।"

'মেয়েবেলা' সিরিয়ালটি ভারতীয় চ্যানেল স্টার জলসায় ২৩ জানুয়ারি থেকে সম্প্রচার হওয়ার কথা রয়েছে।  

Related Topics

টপ নিউজ

রূপা গাঙ্গুলি / অভিনয় / রাজনীতি / টাকা / ঋতুপর্ণ ঘোষ / চলচ্চিত্র নির্মাতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী
  • রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • জামায়াতের আমির ও তার দল কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করেন না: মির্জা ফখরুল
  • সংরক্ষিত নারী আসনে শরিক দল থেকে কয়েকজন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার কথা বিবেচনা করছে বিএনপি

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net