Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
এবার সৌরজগতের বাইরের গ্রহ ধরা পড়লো জেমস ওয়েব টেলিস্কোপে!

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
12 January, 2023, 02:20 pm
Last modified: 12 January, 2023, 02:23 pm

Related News

  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে
  • মঙ্গল গ্রহ একসময় ছিল উষ্ণ ও ভেজা, নতুন প্রমাণ পেল নাসার রোভার
  • দূরের গ্রহে প্রাণের অস্তিত্ব থাকার 'এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী প্রমাণ' পেলেন বিজ্ঞানীরা
  • রাতের আকাশে বিরল গ্রহসমাবেশ, ফের দেখা যাবে ২০৪০ সালের পর
  • মানুষের জন্য তাত্ত্বিকভাবে বাসযোগ্য প্রায় পৃথিবীর সমান নতুন গ্রহ আবিষ্কার নাসার!

এবার সৌরজগতের বাইরের গ্রহ ধরা পড়লো জেমস ওয়েব টেলিস্কোপে!

‘এলএইচএস ৪৭৫ বি’ নামের এ মহাজাগতিক বস্তুটি প্রায় পৃথিবীর সমান আকারের। অক্টান নক্ষত্রমণ্ডলে অবস্থিত পাথুরে এ গ্রহ আমাদের থেকে ৪১ আলোকবর্ষ দূরে অবস্থিত।
টিবিএস ডেস্ক
12 January, 2023, 02:20 pm
Last modified: 12 January, 2023, 02:23 pm
ছবি- নাসা

নিজের মহাজাগতিক কৃতিত্বের তালিকায় আরেকটি অর্জন যুক্ত করলো জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। প্রথমবারের মতো এক্সোপ্ল্যানেট (সৌরজগতের বাইরের গ্রহ) ধরা পড়লো এ টেলিস্কোপে। খবর সিএনএন এর।

'এলএইচএস ৪৭৫ বি' নামের এ মহাজাগতিক বস্তুটি প্রায় পৃথিবীর সমান আকারের। অক্টান নক্ষত্রমণ্ডলে অবস্থিত পাথুরে এ গ্রহ আমাদের থেকে ৪১ আলোকবর্ষ দূরে অবস্থিত।

নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট বা টেস এর সংগৃহীত পূর্ববর্তী ডেটা থেকে গ্রহটির অস্তিত্ব সম্বন্ধে ধারণা করা হয়েছিল।

জ্যোতির্বিজ্ঞানী কেভিন স্টিভেনসন এবং মেরিল্যান্ডের জনস হপকিন্স ইউনিভার্সিটি অ্যাপ্লাইড ফিজিক্স ল্যাবরেটরিতে পোস্টডক্টরাল ফেলো জ্যাকব লুস্টিগ-ইয়েগারের নেতৃত্বে গবেষকদের একটি দল ওয়েব টেলিস্কোপ ব্যবহার করে এ গ্রহটি পর্যবেক্ষণ করে।

হোস্ট নক্ষত্রের সামনে দিয়ে যাওয়ার সময় গ্রহটিকে দেখতে পান তারা। একটি মহাজাগতিক বস্তুর সামনে দিয়ে আরেকটি মহাজাগতিক বস্তু প্রদক্ষিণ করাকে ট্রানজিট বলা হয়। গবেষকরা নতুন এ গ্রহের দুটি ট্রানজিট দেখতে পান।

সিয়াটলে আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির ২৪১তম সভায় বুধবার গ্রহ আবিষ্কারের ঘোষণাটি দেওয়া হয়।

জেমস ওয়েবই একমাত্র টেলিস্কোপ যা পৃথিবীর আকারের যেসব এক্সোপ্ল্যানেট রয়েছে, সেগুলোর বায়ুমণ্ডল অনুসন্ধানের ক্ষমতা রাখে। নতুন আবিষ্কৃত গ্রহটিতে বায়ুমণ্ডল রয়েছে কিনা তা জানতে গবেষকরা একাধিক আলোর তরঙ্গদৈর্ঘ্য দিয়ে পরীক্ষানিরীক্ষা চালান। তবে গ্রহটিতে আদৌ বায়ুমণ্ডল আছে কিনা তা নিয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছাননি তারা।

তবে, লুস্টিগ-ইয়েগার বলেন, "গ্রহটিতে শনির চাঁদ টাইটানের মতো ঘন মিথেন-যুক্ত বায়ুমণ্ডল থাকার সম্ভাবনা নেই বললেই চলে।"

এ পর্যন্ত জেমস ওয়েব টেলিস্কোপ যেসব তথ্য সনাক্ত করতে পেরেছে তা থেকে জানা গেছে, এ গ্রহটি পৃথিবীর চেয়ে কয়েকশ ডিগ্রি উষ্ণ। যদি গবেষকরা এলএইচএস ৪৭৫ বি-তে মেঘ শনাক্ত করতে পারেন, তাহলে একে শুক্রের যমজ গ্রহ বললেও ভুল হবেনা।

গ্রহটি প্রতি ২ দিনে (পৃথিবীর হিসাব অনুযায়ী) তার লাল বামন নক্ষত্রটিকে সম্পূর্ণভাবে প্রদক্ষিণ করে। তবে, নক্ষত্রটির তাপমাত্রা সূর্যের তাপমাত্রার অর্ধেকেরও কম হওয়ায়, গ্রহটিতে বায়ুমণ্ডল থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা।

গবেষকরা বিশ্বাস করেন, জেমস ওয়েব টেলিস্কোপের আবিষ্কারগুলোর মধ্যে প্রথম আবিষ্কার হিসেবে বিবেচিত হবে এটি।

নাসা সদর দপ্তরের অ্যাস্ট্রোফিজিক্স বিভাগের পরিচালক মার্ক ক্ল্যাম্পিন এক বিবৃতিতে বলেন, "পৃথিবী আকারের পাথুরে গ্রহ নিয়ে জেমস ওয়েবের পর্যবেক্ষণের ফলাফলগুলোর মাধ্যমে ভবিষ্যতের অপার সম্ভাবনার দ্বার উন্মুক্ত হলো।"

Related Topics

টপ নিউজ

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ / গ্রহ / এক্সোপ্ল্যানেট / গ্রহের নামকরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে
  • মঙ্গল গ্রহ একসময় ছিল উষ্ণ ও ভেজা, নতুন প্রমাণ পেল নাসার রোভার
  • দূরের গ্রহে প্রাণের অস্তিত্ব থাকার 'এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী প্রমাণ' পেলেন বিজ্ঞানীরা
  • রাতের আকাশে বিরল গ্রহসমাবেশ, ফের দেখা যাবে ২০৪০ সালের পর
  • মানুষের জন্য তাত্ত্বিকভাবে বাসযোগ্য প্রায় পৃথিবীর সমান নতুন গ্রহ আবিষ্কার নাসার!

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net