Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
মার্চে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মেসিকেও চায় বাংলাদেশ: মোমেন 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 December, 2022, 03:20 pm
Last modified: 24 December, 2022, 02:42 pm

Related News

  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি
  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত
  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

মার্চে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মেসিকেও চায় বাংলাদেশ: মোমেন 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আগামী মার্চে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন। আমি অ্যাম্বাসেডরকে বলে দিয়েছি সাথে করে মেসি ও তার দলকে নিয়ে আসতে। আমরা তাকে বাংলাদেশের স্থানীয় আতিথেয়তা দিতে চাই।”
টিবিএস রিপোর্ট
22 December, 2022, 03:20 pm
Last modified: 24 December, 2022, 02:42 pm

বিশ্বকাপ জয়ী এবং বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হবে।

বৃহস্পতিবার রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, "আজ সকালে মেইল পেলাম, আগামী মার্চে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন। আমি অ্যাম্বাসেডরকে বলে দিয়েছি সাথে করে মেসি ও তার দলকে নিয়ে আসতে। আমরা তাকে বাংলাদেশের স্থানীয় আতিথেয়তা দিতে চাই।"

এ সময় তিনি জানান, পররাষ্ট্রমন্ত্রীর সফরকালে বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস খোলা নিয়ে একটি সিদ্ধান্ত হতে পারে, এটি ভালো খবর। এর ফলে দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধিরও সম্ভাবনা দেখছেন তিনি।

তিনি বলেন, "স্পোর্টস ডিপ্লোম্যাসি খুব কাজে দিয়েছে।"

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর এক টুইটের মাধ্যমে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফিয়েরো জানান, বাংলাদেশে আবারও দূতাবাস চালু করার কথা ভাবছে আর্জেন্টিনা।

কাতারের ফুটবল বিশ্বকাপে লিওনেল মেসির দলের প্রতি বিপুল সংখ্যক বাংলাদেশির সমর্থনের কারণেই দূতাবাস পুনরায় চালুর ব্যাপারটি উঠে এসেছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, তারা বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক অন্বেষণ এবং বাণিজ্যে বৈচিত্র্য আনতে চায়। 

এর আগে চলতি বছরের আগস্টে কাফিয়েরো পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে সাক্ষাত করেন। বৈঠকে উভয় কূটনীতিক সম্মত হন যে, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা রয়েছে।

১৯৭৮ সাল পর্যন্ত বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস চালু ছিল। কিন্তু বাংলাদেশের সঙ্গে তেমন ব্যবসা-বাণিজ্য না থাকায় ১৯৭৮ সালে দূতাবাস বন্ধ করে দেয় আর্জেন্টিনা।

এদিকে ব্রাজিলে অবস্থিত বাংলাদেশ দূতাবাসও জানিয়েছে, আর্জেন্টিনা ২০২৩ সালে বাংলাদেশের ঢাকায় দূতাবাস খুলতে পারে। খবর বার্তা সংস্থা ইউএনবির।

আর্জেন্টিনার জন্য বাংলাদেশের একজন রাষ্ট্রদূত আছে। রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা ব্রাজিলে থেকে তার কার্যক্রম পরিচালনা করেন। 

ব্রাজিলে অবস্থিত বাংলাদেশ মিশন জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ স্বাক্ষরিত একটি চিঠি রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসার কাছে হস্তান্তর করা হয়েছে।

যেখানে বলা হয়, ২০২৩ সালে ঢাকায় একটি আর্জেন্টিনা দূতাবাস খোলার মাধ্যমে দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার করা হবে।

Related Topics

টপ নিউজ

লিওনেল মেসি / বাংলাদেশে মেসি / আর্জেন্টিনা দূতাবাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি
  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত
  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net