Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
হাসপাতাল লকডাউন, খাবার হোটেলে চিকিৎসা

বাংলাদেশ

সঞ্জয় সরকার, নেত্রকোনা
15 April, 2020, 12:50 pm
Last modified: 15 April, 2020, 03:51 pm

Related News

  • নেত্রকোনায় রেলসেতুর ওপর ১৩ বগি রেখেই স্টেশনে চলে এলো ইঞ্জিন
  • নেত্রকোনায় জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন ছিনতাই
  • নেত্রকোনায় সিপিবির প্রতিবাদ সমাবেশে হামলা, আহত ৩০
  • নেত্রকোনায় গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন বিএনপি নেতা-কর্মীরা
  • নেত্রকোনায় বন্যার পানি কিছুটা কমলেও কমেনি দুর্ভোগ 

হাসপাতাল লকডাউন, খাবার হোটেলে চিকিৎসা

গত শুক্রবার নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন সিনিয়র নার্সের শরীরের নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগ থেকে এ রিপোর্ট পাওয়ার পরপরই স্বাস্থ্য কমপ্লেক্সটি লকডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন।
সঞ্জয় সরকার, নেত্রকোনা
15 April, 2020, 12:50 pm
Last modified: 15 April, 2020, 03:51 pm
অস্থায়ীভাবে খাবারের হোটেলেই শুরু হয়েছে চিকিৎসা সেবা। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

পুরো হাসপাতাল লকডাউনে। তাই সামনের একটি খাবার হোটেলে চালু করা হয়েছে বহির্বিভাগের চিকিৎসা সেবা। সেখানে বসেই সামাজিক দূরত্ব বজায় রেখে রোগী দেখছেন চিকিৎসকরা। 

তিনদিন বন্ধ থাকার পর মঙ্গলবার দুপুর থেকে এভাবেই শুরু হয়েছে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কার্যক্রম।

জানা গেছে, গত শুক্রবার খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন সিনিয়র নার্সের শরীরের নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগ থেকে এ রিপোর্ট পাওয়ার পরপরই স্বাস্থ্য কমপ্লেক্সটি লকডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন। 

একই সঙ্গে ওই নার্সের সংস্পর্শে আসা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন চিকিৎসকসহ প্রায় ২০ কর্মচারীকে সেলফ কোয়ারেন্টিনে পাঠানো হয়।

খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

এর ফলে হাসপাতালটির চিকিৎসা কার্যক্রম পুরোপুরি অচল হয়ে পড়ে। হাওরাঞ্চলের ওই উপজেলায় আর কোনো চিকিৎসাকেন্দ্র না থাকায় সেখানে চিকিৎসা সঙ্কট দেখা দেয়।

এমন পরিস্থিতিতে স্থানীয় উপজেলা প্রশাসন ও স্বাস্থ্যসেবা বিভাগ খালিয়াজুরী ডাকবাংলার সামনের মার্কেটের একটি খাবার হোটেলে হাসপাতালটির বহির্বিভাগের সেবা চালু করার সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী মঙ্গলবার দুপুর থেকে 'রংধনু হোটেল' নামে ওই ঘরটিতে সেবা দেওয়া শুরু হয়। হোটেলটির বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলাম বলেন, উপজেলাবাসীর স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে আমরা আপাতত ওই খাবার হোটেলেই চিকিৎসা সেবা চালু করেছি। প্রয়োজনে সেটি অন্য কোথায়ও স্থানান্তর করা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মাসরুর সিয়াম জানান, হাসপাতালের যে ক'জন চিকিৎসক, নার্স ও কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত নার্সের সংস্পর্শে যাননি, তারাই রুটিনমাফিক সেখানে বসে চিকিৎসা ও পরামর্শ দিচ্ছেন। 

এদিকে বহির্বিভাগের সেবা চালু করা হলেও লকডাউনের কারণে অভ্যন্তরীণ সেবা (ইনডোর) অর্থাৎ রোগী ভর্তি কার্যক্রম বন্ধ রয়েছে।

Related Topics

টপ নিউজ

নেত্রকোনা / বাংলাদেশে করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি
  • এই ছবিটি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশ করেছে এবং সিএনএন-এর জিওলোকেশন অনুযায়ী এটি ইসফাহান শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ২০২৬ সালের ৫ এপ্রিল কয়েকটি বিধ্বস্ত বিমান ধ্বংসাবশেষের দৃশ্য বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, ছবিতে দেখা বিমানগুলো ইরানি বাহিনী ভূপাতিত করেছে। ছবি: আইআরজিসি
    ‘জেলিফিশ’ আকৃতিতে উড়ছিল ইরানি ড্রোনের ঝাঁক—ইরান থেকে বেঁচে ফেরা মার্কিন পাইলটের বর্ণনা
  • ছবি: সংগৃহীত
    পেনশন প্রক্রিয়ায় ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু করল সরকার
  • ছবি: সংগৃহীত
    মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

Related News

  • নেত্রকোনায় রেলসেতুর ওপর ১৩ বগি রেখেই স্টেশনে চলে এলো ইঞ্জিন
  • নেত্রকোনায় জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন ছিনতাই
  • নেত্রকোনায় সিপিবির প্রতিবাদ সমাবেশে হামলা, আহত ৩০
  • নেত্রকোনায় গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন বিএনপি নেতা-কর্মীরা
  • নেত্রকোনায় বন্যার পানি কিছুটা কমলেও কমেনি দুর্ভোগ 

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

2
এই ছবিটি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশ করেছে এবং সিএনএন-এর জিওলোকেশন অনুযায়ী এটি ইসফাহান শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ২০২৬ সালের ৫ এপ্রিল কয়েকটি বিধ্বস্ত বিমান ধ্বংসাবশেষের দৃশ্য বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, ছবিতে দেখা বিমানগুলো ইরানি বাহিনী ভূপাতিত করেছে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

‘জেলিফিশ’ আকৃতিতে উড়ছিল ইরানি ড্রোনের ঝাঁক—ইরান থেকে বেঁচে ফেরা মার্কিন পাইলটের বর্ণনা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পেনশন প্রক্রিয়ায় ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু করল সরকার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net