Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
যে চার কারণে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা

টিবিএস রিপোর্ট
20 December, 2022, 12:35 pm
Last modified: 20 December, 2022, 12:38 pm

Related News

  • কাল ঢাকায় আসছেন মার্তিনেস: যা যা করবেন তিনি
  • মেসিকে ছাড়াই ইন্দোনেশিয়াকে সহজে হারালো আর্জেন্টিনা
  • মেসির রেকর্ড গড়া গোল, অস্ট্রেলিয়াকে হারালো বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
  • আর্জেন্টিনার পেছন পেছন চলে নাপোলি
  • বিশ্বকাপজয়ী মন্তিয়েলের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ

যে চার কারণে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা

লিওনেল মেসির শেষ বিশ্বকাপ হওয়াতে এটি তার জন্য আলাদা উদ্দীপনা হিসেবে কাজ করেছে। নিজের সর্বস্ব দিয়ে খেলেছেন তিনি। আর্জেন্টিনা দলে ছিল অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেল, এমন আরো কয়েকটি প্রভাবক কাজ করেছে আলবিসেলেস্তেদের বিশ্বজয়ের পেছনে। 
টিবিএস রিপোর্ট
20 December, 2022, 12:35 pm
Last modified: 20 December, 2022, 12:38 pm
৩৬ বছর পর বিশ্বজয় করেছে আর্জেন্টিনা। ছবিঃ এএফপি।

৩৬ বছরের দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। লিওনেল মেসি পেয়েছেন তার পরম আরাধ্য শিরোপার দেখা। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পেছনে দলীয় সমন্বয়ের পাশাপাশি কোচ লিওনেল স্কালোনির দিক নির্দেশনাও ছিল বড় প্রভাবক। 

লিওনেল মেসির শেষ বিশ্বকাপ হওয়াতে এটি তার জন্য আলাদা উদ্দীপনা হিসেবে কাজ করেছে। নিজের সর্বস্ব দিয়ে খেলেছেন তিনি। আর্জেন্টিনা দলে ছিল অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেল, এমন আরো কয়েকটি প্রভাবক কাজ করেছে আলবিসেলেস্তেদের বিশ্বজয়ের পেছনে। 

বিশ্বকাপে মেসির সেরা পারফরম্যান্স 

নিজের পঞ্চম বিশ্বকাপের জন্য সেরাটা জমিয়ে রেখেছিলেন লিওনেল মেসি। আগের খেলা চারটি বিশ্বকাপ থেকে হতাশ হয়ে ফিরতে হয়েছে মেসিকে। 

এবার হতাশ হওয়ার আর কোনো সুযোগ রাখেননি তিনি। ৭ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় হয়েছেন দ্বিতীয়। নক আউট পর্বের সব ম্যাচে গোল করেছেন, বিশ্বকাপের ইতিহাসেই যা প্রথম নজির। বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে দুটি গোল্ডেন বল জিতেছেন মেসি। 

মেসি জ্বলে উঠলে প্রতিপক্ষের খুব বেশি কিছু করার থাকে না সেটি আরেকবার প্রমাণ হল কাতার বিশ্বকাপে। 

অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেল 

আর্জেন্টিনার এই দলে ছিল অভিজ্ঞতা এবং তারুণ্যের দুর্দান্ত মিশেল। লিওনেল মেসি, আনহেল দি মারিয়া, নিকোলাস ওতামেন্দিদের মতো দীর্ঘদিনের অভিজ্ঞদের সঙ্গে ছিলেন এনসো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ, অ্যালেক্সিস ম্যাকএলিস্টার, ক্রিস্টিয়ান রোমেরোদের মতো তরুণেরা। 

সবাই যার যার জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে পারফর্ম করেছেন। ২১ বছর বয়সী মিডফিল্ডার এনসো ফার্নান্দেজ হয়েছেন বিশ্বকাপের সেরা উদীয়মান তারকা। মেসির পাশে খেলে ৪ গোল করেছেন হুলিয়ান আলভারেজ। 

দুর্দান্ত 'ব্রেক-আপ' প্লে

লিওনেল স্কালোনির পরিকল্পনা ছিল আর্জেন্টিনাকে প্রতি-আক্রমনণভিত্তিক ফুটবল খেলা। প্রতিপক্ষ বুঝে পরিকল্পনা সাজিয়েছেন স্কালোনি। পুরো টুর্নামেন্টেই আর্জেন্টিনার খেলায় ছিল আধিপত্যের ছাপ। প্রতিপক্ষের আক্রমণ ভেঙ্গে দ্রুতগতিতে প্রতি-আক্রমণে যাওয়া ছিল আর্জেন্টিনার খেলার বৈশিষ্ট্য। 

ফাইনালের প্রতিপক্ষ ফ্রান্সের শক্তিমত্তার থেকে কম ছিল না আর্জেন্টিনার সামর্থ্য। সমানে সমানে লড়াইয়ে নিজেদের পরিকল্পনা কাজে লাগিয়েই জিতেছে আর্জেন্টিনা। 

একজন এমিলিয়ানো মার্তিনেস 

তিন বছর আগেও তাকে চিনতো না বিশ্ব। ২০২১ কোপা আমেরিকা জেতার পেছনে বড় ভূমিকা ছিল মার্তিনেসের। এবার তো সবচেয়ে বড় শিরোপাটাই আর্জেন্টিনাকে জিতিয়েছেন পরম নির্ভরতায় গোলপোস্ট সামলে।

শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ মুহূর্তের দুর্দান্ত সেইভ, কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে দুটি শট সেইভ, ফাইনালে ৩-৩ সমতা থাকা অবস্থায় ১২৩ মিনিটে নিশ্চিত গোল সেইভের পর টাইব্রেকারে কোম্যানের শট ঠেকানো। শুধু এমিলিয়ানো মার্তিনেসের বিশ্বকাপ পারফরম্যান্স নিয়েই লেখা যাবে মহাকাব্য। 

বিশ্বকাপ জয়ের জন্য মাঠের পারফরম্যান্সের সাথে লাগে ভাগ্যের ছোঁয়াও। আর্জেন্টিনা সেটি পেয়েছে বটে, কিন্তু আলবিসেলেস্তেরা নিজেদের নৈপুণ্য দেখিয়েই জয় করেছে বিশ্ব।  

Related Topics

খেলা / টপ নিউজ

কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ / আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • কাল ঢাকায় আসছেন মার্তিনেস: যা যা করবেন তিনি
  • মেসিকে ছাড়াই ইন্দোনেশিয়াকে সহজে হারালো আর্জেন্টিনা
  • মেসির রেকর্ড গড়া গোল, অস্ট্রেলিয়াকে হারালো বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
  • আর্জেন্টিনার পেছন পেছন চলে নাপোলি
  • বিশ্বকাপজয়ী মন্তিয়েলের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net